নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   পবিত্র ঈদ-এ-মিলাদুন্নবী (সাঃ) উদযাপনে নারায়ণগঞ্জে জশনে জুলুস র‍্যালী   |   শামছুল হক খানের ইন্তেকালে সকলের দোয়া চেয়েছেন পরিবার   |   সমাধান-১৮ এর উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সম্মাননা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত   |   আমরা আইনজীবীরা কোনো বিভ্রান্তির ফাঁদে পা দেব না – আনোয়ার প্রধান   |   দেশের প্রতিটি নাগরিকের সমান অধিকার ও সুরক্ষা নিশ্চিত করতে সরকার কাজ করছে – সাখাওয়াত   |   গ্যাস সংকট কাটিয়ে ডাইং শিল্পকে রক্ষ্যা করতে প্রধানমন্ত্রীর প্রতি আহবান    |   চর কিশোরগঞ্জে নিষিদ্ধ আ’লীগের ক্যাডার বাহিনী রনিকে কুপিয়ে যখন করেছে   |   কোনো অপরাধকে আর মাথাচাড়া দিয়ে উঠতে দেওয়া যাবে না – আবদুল জব্বার   |   ইসলামী যুব আন্দোলন নেতাকে কুপিয়ে হত্যার ঘাতক শেখ সিফাতসহ গ্রেপ্তার-৯   |   আড়াইহাজারে পুকুরে ডুবে চার শিশুর মর্মান্তিক মৃত্যু   |   ময়লা আবর্জনা পরিস্কার করা নিয়ে হত্যার হুমকিতে মামলা   |   পাইকপাড়া মাদক নির্মূল কমিটির উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত   |   জাকির খানের উদ্যোগে গণতন্ত্রের মা খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে মিলাদ দোয়া   |   বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সীমান্ত হত্যায় ৩ ছিনতাইকারীর মৃত্যুদণ্ড   |   এশিয়ান হাইওয়ে সড়কে আন্ডার পাসের দাবীতে মানববন্ধন বিক্ষোভ   |   বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে  মহানগর বিএনপির আলোচনা সভা, মিলাদ ও দোয়া   |   নারায়ণগঞ্জে জাপানি ভাষা শিক্ষা কেন্দ্র হিকারি এডুকেশনের নবম শাখার উদ্বোধন   |   ফটো সাংবাদিক বিশাল আহমেদের পিতা’র মৃত্যুতে বিপিজেএ’র শোক প্রকাশ   |   আমাদের সমস্যাগুলোর কিছুটা স্থায়ী কিছুটা চলমান – আবুল কালাম এমপি   |   বন্দরে নিষিদ্ধ ছাত্রলীগ ও যুবলীগের ঝটিকা মিছিল
 প্রচ্ছদ   লীড নিউজ   নাশকতা এড়াতে মহাসড়কে ৭ পয়েন্টে চেকপোস্টে পুলিশের তল্লাশী | গণপরিবহন সচল
নাশকতা এড়াতে মহাসড়কে ৭ পয়েন্টে চেকপোস্টে পুলিশের তল্লাশী | গণপরিবহন সচল
  লীড নিউজ || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: বৃহস্পতিবার, ৮ ডিসেম্বর, ২০২২
হাসান উল রাকিব – নারায়ণগঞ্জের খবরঃ  ১০ ডিসেম্বর ঢাকার গণসমাবেশ ঘিরে মানুষের মনে স্বস্তি আনা সহ নাশকতা এড়াতে,  নিরাপত্তা নিশ্চিতে নারায়ণগঞ্জের মহাসড়কে ৭টি পয়েন্টে  তল্লাশিচৌকি স্থাপন করে যানবাহন তল্লাশী করছে পুলিশ। এটা পুলিশের নিয়মিত রুটিন সহ সমাবেশকে ঘিরে এমন ব্যাবস্থা নেওয়ার কথা জানিয়েছে পুলিশ। মানুষের যানমাল নিরাপত্তা নিশ্চিত করতে এবং নাশকতাশ দুস্কৃতিকারীরা আগ্নেয়াস্ত্র, বিস্ফোরক দ্রব্য যেন ঢাকায় প্রবেশ করাতে না পাতে সে দিকে বাড়তি নজরদারি রয়েছে। গোয়েন্দা রিপোর্টের উপর ভিত্তি করে সামগ্রিক দিকে নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ কাজ করছে। ৭টি গুরুত্বপূর্ণ পয়েন্টে চেকপোস্টে বিভিন্ন পরিবহনে তল্লাশী চালাচ্ছে পুলিশ। এদিকে ঢাকা থেকে নারায়ণগঞ্জ রুডে ও মহাসড়কে আজ সন্ধ্যা পর্যন্ত গণপরিবহন চলাচল করতে দেখা গেছে। বিশেষ করে নারায়ণগঞ্জ ঢাকা রুটে সবগুলো গণপরিবহন চলাচল করছে। পরিবহন মালিক সমিতি এখনো কোন পরিবহন বন্ধ করেনি। পুলিশ জানিয়েছে,  ১০ ডিসেম্বর সমাবেশকে সামনে রেখে ঢাকার প্রবেশ মুখ  ঢাকা-সিলেট সংযোগ সড়ক এশিয়ান হাইওয়ে ও ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মদনপুর, ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট মহাসড়কের কাঁচপুর, মৌচাক, সাইনবোর্ড ও শহরের প্রাণকেন্দ্র চাষাড়াসহ গুরুত্বপূর্ণ মোট ৭টি পয়েন্টে তল্লাশিচৌকি বসিয়েছে নারায়ণগঞ্জ জেলা পুলিশ। আজ বৃহস্পতিবার সকাল থেকেই এই তল্লাশি অভিযান চলছে। এ সময় পুলিশ মহাসড়কের মোটরসাইকেল,  মাইক্রোবাস, প্রাইভেট কার, যাত্রীবাহী গণপরিবহন থামিয়ে তল্লাশি চালাচ্ছে। পুলিশের জিজ্ঞাসাবাদে সময়  কোন পথচারী ও যাত্রীর কথাবার্তায় সন্দেহ বা সুনির্দিষ্ট কাগজপত্র ও জরুরি প্রয়োজন ছাড়া ঢাকায় ঢুকতে দেওয়া হচ্ছে না। এসব যানবাহনে আগ্নেয়াস্ত্র সহ বিস্ফোরক দ্রব্য যেন ঢাকায় প্রবেশ করাতে না পাতে তাই বিভিন্ন পরিবহনে তল্লাশী চালাচ্ছে পুলিশ। মহাসড়কে পুলিশের বিশাল গাড়ির বহর নিয়ে কাচপুর হাইওয়েতে সড়কে মহড়া দিতে দেখা গেছে।
এ বিষয়ে নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার(প্রশাসন) মোঃ আমির খসরু জানিয়েছে, মানুষের যানমালের নিরাপত্তা নিশ্চিত করা মানুষের মনে স্বস্তি আনতে ও কোনরকম নাশকতা বিশৃংখলা এড়াতে পুলিশের এ তল্লাশী অভিযান চালানো হচ্ছে। #

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...