নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   সরকারের প্রতি আস্থা রেখে ত্বকী সহ আলোচিত হত্যার বিচার চাইলেন – রফিউর রাব্বি   |   নদী ভাঙ্গন ঠেকাতে ব্যাবস্থা নিলেন নজরুল ইসলাম আজাদ   |   ফেনসিডিলের বিকল্প মাদক এক হাজার বোতল এসকাফ সিরাপ আটক   |   নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এলাকা সম্প্রসারনে যুক্ত হচ্ছে চার ইউনিয়ন   |   বন্দরে ৫ ওয়ারেন্টভূক্ত আসামীসহ ৭ জন গ্রেপ্তার   |   বন্দরে আইনশৃঙ্খলা চরম অবনতি ১ মাসে ৭ খুন, ৪ লাশ উদ্ধার ৭ ধর্ষণ   |   জগন্নাথদেবের রথযাত্রা উৎসব প্রস্ততিতে মতবিনিময় সভা   |   তালিমুল কুরআন প্রি-ক্যাডেট মাদরাসায় বার্ষিক পুরস্কার বিতরণী সংবর্ধনা   |   আড়াইহাজারে অটোরিকশাচালককে হত্যা করে গাড়ি ছিনতাই   |   জাঙ্গাল আইলপাড়ায় এক হাজার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন    |   তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে বড় ঘাটতি পাবলিক প্লেসে প্রকাশ্যে ধূমপান   |   শিবা সানু ও বেবীকে আনিসুল ইসলাম সানির শুভেচ্ছা ও অভিনন্দন   |   মেঘনায় গভীর রাতে পিতা পুত্রকে কুপিয়ে মাছ ধরার জাল ও নগদ টাকা লুট   |   চাষাঢ়ায় সাংবাদিক প্রীতি’র ‘ফুড এন্ড ফ্যাশন কালেকশন’ এর শো-রুম উদ্বোধন    |   রাজনৈতিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও নাট্যজন  আনিসুল ইসলাম সানিকে বর্ণাঢ্য সংবর্ধনা   |   ময়লা ফেলতে ১০০ টাকার বেশী দাবি করলে প্রতিষ্ঠানের ঠিকাদারি বাতিল – প্রশাসক   |   শারীরিক প্রতিবন্ধী ব্যাক্তিকে অটোরিকশা দিল এমপি আজাদ   |   পদ্মা রেলসেতুর মাটি অপসারণে রেললাইন ঝুঁকি সৃষ্টি হবে না – রেলপথ মন্ত্রী    |   ছিনতাইকারী চোর সন্দেহে ওরা ১২ জন আটক   |   হানি ট্র্যাপে ফেলে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সর্বস্ব লুট ৭ জন গ্রেপ্তার
 প্রচ্ছদ   জাতীয়   বঙ্গবন্ধুকে হত্যা করে মুক্তিযুদ্ধের চেতনাকে ধ্বংসের চেষ্টা করা হয়- মোর্শেদ খান বীর বিক্রম 
বঙ্গবন্ধুকে হত্যা করে মুক্তিযুদ্ধের চেতনাকে ধ্বংসের চেষ্টা করা হয়- মোর্শেদ খান বীর বিক্রম 
  জাতীয় || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: বৃহস্পতিবার, ১৫ ডিসেম্বর, ২০২২

নারায়ণগঞ্জের খবর প্রতিবেদকঃ মুক্তিযুদ্ধের বীর সেনানী মেজর জেনারেল (অবঃ) গোলাম হেলাল মোর্শেদ খান বীর বিক্রম বলেছেন- আমরা মুক্তিযুদ্ধে অংশ নিয়েছিলাম একটি সুন্দর বাংলাদেশ গড়ে তোলার জন্য। স্বাধীনতার পর অস্ত্র ফেলে দিয়ে আমরা বঙ্গবন্ধুর নির্দেশে স্ব স্ব ক্ষেত্রে ফিরে গিয়েছি দেশকে পুনর্গঠনের জন্য। তিনি বলেন, একটি সময় বঙ্গবন্ধুকে হত্যার মধ্য দিয়ে এদেশ থেকে মুক্তিযুদ্ধের চেতনাকে ধ্বংস করার চেষ্টা করা হয়েছে। কিন্তু গত পনেরো বছরে বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনার নেতৃত্বে দেশে মুক্তিযুদ্ধের লক্ষ্য ও আদর্শ বাস্তবায়ন করার জন্য নিরলসভাবে কাজ করে যাওয়া হচ্ছে। তিনি বলেন, তরুণ বয়সে আমরা যারা মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিলাম তাদের একটি লক্ষ্য ছিল বাংলাদেশকে একটি সোনার বাংলায় পরিণত করার। কিন্তু একাত্তরের পরাজিত ঘাতকরা মুক্তিযুদ্ধের চেতনাকে মুছে ফেলার জন্য বারবার আঘাত করেছে। তিনি বলেন, আমরা কোনো রাজনৈতিক আদর্শ কিংবা কোনো দলের জন্য কিংবা তাদের আদর্শ বাস্তবায়নের জন্য মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করিনি। দেশকে ভালোবেসে মুক্তিযুদ্ধ করেছি। তিনি বলেন, আগামী প্রজনো¥র কাছে মুক্তিযুদ্ধের চেতনা ও আদর্শ তুলে ধরার জন্য শিক্ষক ও অভিভাবকদের কাজ করতে হবে। আমরা একটি পতাকা, জাতীয় সংগীত ও দেশকে এনেছি। এজন্য ত্রিশ লক্ষ মানুষকে শহীদ হতে হয়েছে। দুই লক্ষ মা-বোনের ইজ্জত বিসর্জন দিতে হয়েছে। তাই আগামী প্রজন্মকে যদি আমরা মুক্তিযুদ্ধের চেতনায় গড়ে তুলতে না পারি তাহলে এই পতাকা, এই জাতীয় সংগীত, এই দেশ অরক্ষিত হয়ে যাবে। তিনি বৃহস্পতিবার বিকেলে শহরের পশ্চিম দেওভোগ ভ‚ইয়ারবাগ এলাকায় অবস্থিত বিদ্যানিকেতন হাই স্কুলে বিজয় দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও সংগীতানুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন। বিদ্যানিকেতন পরিচালনা পরিষদের সভাপতি ও দৈনিক সংবাদের ব্যবস্থাপনা সম্পাদক কাশেম হুমায়ূনের সভাপতিত্বে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক আজিজুল হক খান, বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী, খ্যাতিমান অভিনেতা জাহিদ হাসান, বীর মুক্তিযোদ্ধা মঞ্জুশ্রী নিয়োগী, দেলোয়ার হোসেন চুন্নু, জেলা শিক্ষা কর্মকর্তা মোঃ শরিফুল ইসলাম, আবদুস সালাম ও প্রধান শিক্ষক উত্তম কুমার সাহা। পরে প্রধান অতিথি ২০২২ সালে অনুষ্ঠিত এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থী ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন। #

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...