নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   রাতের আঁধারে বসতঘর বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়ার অভিযোগ   |   চাঞ্চল্যকর মাকসুদা হত্যা মামলার ন্যায় বিচার চেয়ে লিখিত অভিযোগ   |   কাশীপুর হাসেমবাগে তথ্য সংগ্রহ করতে গেলে পুলিশ কনস্টেবলকে ছুরিকাঘাতে হত্যা   |   বন্দর উপজেলায় নরমাল ডেলিভারি সংক্রান্ত স্বাস্থ্য উপকরণ বিতরণ    |   নারায়ণগঞ্জের সিনেপ্লেক্স ও সিনেস্কোপে চলছে দেশের ছবি ‘যাপিত জীবন’   |   ঐতিহ্যবাহি সাত দিনব্যাপি খাঁজা মঈনুদ্দিন চিশতী (রহ:) ওরশ মোবারকের প্রস্তুতি সভা    |   মোটরসাইকেল ও অটোরিক্সা মুখোমুখি সংঘর্ষে ৬ মাসের শিশু সাইফান নিহত   |   আ’লীগের নৈরাজ্য ও সন্ত্রাসের বিরুদ্ধে আইনজীবী ফোরামের বিক্ষোভ মিছিল   |   সব জল্পনা-কল্পনার অবসান এটাই ইসলামের সৌন্দর্য – আবুল কাউছার আশা   |   ৩৫ বছরের খরিদকৃত সম্পদ বাড়িঘর ভাঙচুর করে বেদখলের চেষ্টার অভিযোগ   |   জাতীয় সংহতি প্রতিষ্ঠার মাধ্যমে দেশকে এগিয়ে নিতে হবে – জেলা প্রশাসক   |   নতুন জিমখানায় মাদক কারবারির প্রাণনাশের হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন   |   আমরা চাই আমাদের শ্রমিকরা যেন তাদের ন্যায্য অধিকার পায় – আজাদ   |   পৌরপিতা আলী আহাম্মদ চুনকার  চিশতি (রহঃ) ৪৩ তম পবিত্র ওরশ মোবারক    |   কেক কেটে আনন্দ মিছিল করে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের প্রতিষ্ঠাবার্ষিকী পালন   |   ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগরের কর্মী সংগ্রহ অনুষ্ঠিত   |   গবাদিপশুর ঘাস রোপন করে দিনমজুরের জমি দখলের চেষ্টা   |   জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের ৩৫তম প্রতিষ্ঠাবার্ষিকীতে দোয়া মাহফিল   |   তোলারাম কলেজের শিক্ষার্থীদের পুনর্মিলনী নিয়ে গণমাধ্যমকর্মীদের সাথে মতবিনিয়   |   জাতীয় নিরাপদ সড়ক দিবসে নারায়ণগঞ্জে বর্ণাঢ্য র‍্যালি  আলোচনা সভা
 প্রচ্ছদ   লীড নিউজ   ৩২ বছর উদযাপে ইংল্যান্ডকে ৫-১ গোলে পরাজিত করে বঙ্গসাথীর ঐতিহাসিক জয়
৩২ বছর উদযাপে ইংল্যান্ডকে ৫-১ গোলে পরাজিত করে বঙ্গসাথীর ঐতিহাসিক জয়
  লীড নিউজ || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: রবিবার, ৫ ফেব্রুয়ারি, ২০২৩

নারায়ণগঞ্জের খবর প্রতিবেদকঃ বঙ্গসাথী ক্লাবের ৩২ বছর উদযাপন উপলক্ষে ইন্টারন্যাশনাল ফ্রেন্ডশীপ ফুটবল ম্যাচে ইংল্যান্ড সোনালী অতীত কভেন্ট্রি ইউকে দলকে ৫-১ গোলে পরাজিত করে বঙ্গসাথী ক্লাব জয়লাভ করেছে। ৫ ফেব্রুয়ারী রবিবার বিকেলে শহরের শেখ রাসেল নগর পার্কে এ ফুলবল ম্যাচ অনুষ্ঠিত হয়। খেলায় পুরস্কার বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মেয়র ও বঙ্গসাথী ক্লাবের প্রধান উপদেষ্টা ডা. সেলিনা হায়াৎ আইভী। অনুষ্ঠানে অন্যান্য অতিথিদের মধ্যে ছিলেন, জেলা যুবলীগের সভাপতি আব্দুল কাদের, ১৬ নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব মনোয়র হোসেন মনা, মহানগর আওয়ামীলীগের যুগ্ন সাধারন সম্পাদক আহসান হাবিব, এসময় ইংল্যান্ড সোনালী অতীত কভেন্ট্রি ইউকে দলের চেয়ারম্যান, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের কয়েকজন কাউন্সিলর, বঙ্গসাথী ক্লাবের সহ সিনিয়র সহ সভাপতি ইন্টারন্যাশনাল ফ্রেন্ডশীপ ফুটবল ম্যাচের আয়োজন করা হয়েছে। আগামী ৫ ফেব্রুয়ারী দুপুর আড়াইটায় শহরের শেখ রাসেল নগর পার্ক ফুটবল মাঠে এ স্মরনীয় খেলা অনুষ্ঠিত হবে। খেলায় পুরস্কার বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মেয়র ও বঙ্গসাথী ক্লাবের প্রধান উপদেষ্টা ডা. সেলিনা হায়াৎ আইভী। উৎসবমুখর আনন্দঘন পরিবেশে একটি স্মরনীয় ম্যাচের আয়োজনে বঙ্গসাথী ক্লাব সকল রকম প্রস্তুতি গ্রহন করেছেন। এ বিষয়ে বঙ্গসাথী ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি ও নারায়ণগঞ্জ মহানগর যুবলীগের সাধারন সম্পাদক আহাম্মদ আলী রেজা উজ্জল জানিয়েছেন, বঙ্গসাথী ক্লাবের ৩২ বছর উদযাপন স্মরনীয় করে রাখতে ইংল্যান্ডের একটি ফুটবল দলের সাথে বঙ্গসাথী ক্লাব ইন্টারন্যাশনাল ফ্রেন্ডশীপ ফুটবল ম্যাচের আয়োজন করেছে। ম্যাচটি স্মরনীয় করে রাখতে সকল রকম প্রস্তুতি গ্রহন করা হয়েছে। এমন আয়োজনে বঙ্গসাথী ক্লাবের প্রতিটি সদস্য আনন্দিত। আশা করছি এ ধরনের আয়োজন নারায়ণগঞ্জের ক্রীড়া সম্প্রসারন ও উন্নয়ন সাধনে ব্যাপক ভূমিকা রাখবে। #

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

ফেইসবুকে আমরা

এ সম্পর্কিত আরো খবর...