নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   সব জল্পনা-কল্পনার অবসান এটাই ইসলামের সৌন্দর্য – আবুল কাউছার আশা   |   ৩৫ বছরের খরিদকৃত সম্পদ বাড়িঘর ভাঙচুর করে বেদখলের চেষ্টার অভিযোগ   |   জাতীয় সংহতি প্রতিষ্ঠার মাধ্যমে দেশকে এগিয়ে নিতে হবে – জেলা প্রশাসক   |   নতুন জিমখানায় মাদক কারবারির প্রাণনাশের হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন   |   আমরা চাই আমাদের শ্রমিকরা যেন তাদের ন্যায্য অধিকার পায় – আজাদ   |   পৌরপিতা আলী আহাম্মদ চুনকার  চিশতি (রহঃ) ৪৩ তম পবিত্র ওরশ মোবারক    |   কেক কেটে আনন্দ মিছিল করে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের প্রতিষ্ঠাবার্ষিকী পালন   |   ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগরের কর্মী সংগ্রহ অনুষ্ঠিত   |   গবাদিপশুর ঘাস রোপন করে দিনমজুরের জমি দখলের চেষ্টা   |   জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের ৩৫তম প্রতিষ্ঠাবার্ষিকীতে দোয়া মাহফিল   |   তোলারাম কলেজের শিক্ষার্থীদের পুনর্মিলনী নিয়ে গণমাধ্যমকর্মীদের সাথে মতবিনিয়   |   জাতীয় নিরাপদ সড়ক দিবসে নারায়ণগঞ্জে বর্ণাঢ্য র‍্যালি  আলোচনা সভা   |   যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে জেলা যুবদলের আনন্দ র‍্যালী ও সমাবেশ   |   যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে মহানগর যুবদলের র‍্যালী সমাবেশ   |   যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর বর্ণাঢ্য র‍্যালীতে সেন্টুর বিশাল শোডাউন   |   অপরিকল্পিত কনটেইনার পোর্ট নির্মাণ বাতিলের দাবি প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি   |   মাসে ৪০ লাখ টাকার চাঁদাবাজি ডিসিকে স্মারকলিপি দিল শ্রমিক দল নেতা   |   স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে দুই স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করলেন কুমিল্লার সিভিল সার্জন   |   ফতুল্লায় কুবি শিক্ষার্থীর লাশ উদ্ধার স্বামীর বিরুদ্ধে হত্যার অভিযোগে পুলিশ হেফাজতে    |   প্রতারক দম্পতি এনজিওর ১০ লাখ টাকা উত্তোলন করে উদাও
 প্রচ্ছদ   লীড নিউজ   এডিবি প্রেসিডেন্ট সবুজ কারখানা প্লামি ফ্যাশনস পরিদর্শন করে ভুয়সী প্রশংসা করলেন
এডিবি প্রেসিডেন্ট সবুজ কারখানা প্লামি ফ্যাশনস পরিদর্শন করে ভুয়সী প্রশংসা করলেন
  লীড নিউজ || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: সোমবার, ১৩ মার্চ, ২০২৩
নারায়ণগঞ্জের খবর প্রতিবেদকঃ বাংলাদেশ  সফররত এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক (এডিবি) এর প্রেসিডেন্ট মি. মাসাতসুগু আসাকাওয়া আজ সকালে নারায়ণগঞ্জের ফতুল্লায় অবস্থিত বিশ্বের অন্যতম শীর্ষস্থানীয় সবুজ কারখানা প্লামি ফ্যাশনস্ লিমিটেড পরিদর্শন করেন।
শুরুতেই প্লামি ফ্যাশনস্ লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক মো: ফজলুল হক এই কারখানার উল্লেখযোগ্য বৈশিষ্টসমূহ তুলে ধরেন।
মি.আসাকাওয়া তার বক্তৃতায় বাংলাদেশের গার্মেন্টস্ সেক্টর এর সবুজ অগ্রযাত্রায় প্লামি ফ্যাশনস্ লিমিটেড এর অগ্রণী ভূমিকার ভুয়সী প্রশংসা করেন। তিনি  বাংলাদেশের সার্বিক উন্নয়নে এডিবি’র সক্রিয় সহয়োগিতার কথাও পূর্নব্যক্ত করেন।
এডিবি’র বাংলাদেশ অফিসের প্রধান মি. এডিমন গিনটিং স্থানীয় প্রাইভেট সেক্টরের সাথে আরও সম্পৃক্ত হয়ে কাজ করার আশাবাদ ব্যক্ত করেন।
পরে এডিবি প্রেসিডেন্ট ও তার সফরসঙ্গীরা কারখানার বিভিন্ন বিভাগ ঘুরে দেখেন; এই সময় কারখানার শ্রমিকেরাও তাকে ফুল দিয়ে অর্ভ্যথনা জানান।
এডিবি’র বিকল্প নির্বাহী পরিচালক মো: আজিজুল আলম, আই এফ আই সি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক শাহ্ আলম সারওয়ার, প্লামি ফ্যাশনস্ লিমিটেড এর পরিচালক ফয়সাল পরাগ ও রঞ্জন ধর, এডিবি’র প্রধান কার্যালয় ও স্থানীয় অফিসের উর্ধ্বতন কর্মকর্তরা এবং নারায়ণগঞ্জ জেলা ও পুলিশ প্রশাসনের উর্ধ্বতন ব্যাক্তিবর্গ এই সময়ে উপস্থিত ছিলেন। #

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

ফেইসবুকে আমরা

এ সম্পর্কিত আরো খবর...