নারায়ণগঞ্জ  শুক্রবার | ১০ই এপ্রিল, ২০২৬ | ২৭শে চৈত্র, ১৪৩২ বসন্তকাল | ২১শে শাওয়াল, ১৪৪৭

শিরোনাম
  |   অনুমোদনহীন মোড়কে ভোজ্য তেল বিক্রির অপরাধে দেড় লাখ টাকা জরিমানা   |   হোসেনপুর উপ-স্বাস্থ্য কেন্দ্রে অনিয়মের অভিযোগ,ক্ষোভ এলাকাবাসী   |   গার্মেন্টসের ঝুট নিয়ে বিএনপির দু’গ্রুপের সংঘর্ষ দু’জন গুলিবিদ্ধ আহত পাঁচ   |   জমি নিয়ে বিরোধ পুকুরে বিষ প্রয়োগ করে ১০ লাখ টাকা মাছ হত্যার অভিযোগ   |   ৪ বছর পর নয়ন মিয়া হত্যার রহস্য উদঘাটন, গ্রেপ্তার ১   |   মানুষ নিরাপদ অভিবাসনের সঠিক পথ জানলে মানবপাচার রোধ সম্ভব হবে   |   নবাববাড়ি মার্কেটে আগুন দেওয়া অপরাধী দেলাওয়ারকে পুলিশ গ্রেফতার করেছে   |   বন্দরে ভয়াবহ লোডশেডিংয়ে জনজীবন বিপযস্ত   |   কৃষকের শতাধিক সবজী গাছ কেটে নিল দুর্বৃত্তরা   |   ইটিপি প্লান ছাড়া পরিচালিত তিনটি ডায়িংয়ের  বিদুৎ সংযোগ বিচ্ছিন্ন   |   বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে নারায়ণগঞ্জে বর্ণাঢ্য র‍্যালি আলোচনা সভা অনুষ্ঠিত   |   নারায়ণগঞ্জ ক্লাব স্বাধীনতা কাপ স্নুকার চ্যাম্পিয়নশীপ উদ্বোধন    |   কাঁচপুরে দিঘি থেকে অজ্ঞাতনামা এক নারীর মরদেহ উদ্ধার   |   নিখোঁজের একদিন পর শিশুর মরদেহ উদ্ধার, পাশবিক নির্যাতনে হত্যা পুলিশ   |   শম্ভুপুরা ইউনিয়নে আলোচনায় চেয়ারম্যান প্রার্থী সাইদুর রহমান শিমুল   |   ৮৮ লক্ষ টাকা মূল্যের নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড   |   দুটি ইটভাটায় অভিযান আইন লংঘনে এক লাখ বিশ হাজার টাকা জরিমানা   |   মহাসড়কে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান দুই গ্রুপের সংঘর্ষ পুলিশের লাঠিচার্জ   |   ৩২ কেজি গাঁজা সহ প্রাইভেটকার আটক করেছে সোনারগাঁও থানা পুলিশ   |   জেলা পুলিশ লাইন্সে ক্যান্সার সচেতনতা বিষয়ক স্বাস্থ্য শিক্ষা সেশন অনুষ্ঠিত
 প্রচ্ছদ   লীড নিউজআরো খবর   ত্বকী হত্যার প্রতিবাদে ১২১ মাস উপলক্ষে আলোক প্রজ্বালন অনুষ্ঠিত
ত্বকী হত্যার প্রতিবাদে ১২১ মাস উপলক্ষে আলোক প্রজ্বালন অনুষ্ঠিত
  লীড নিউজআরো খবর || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: শনিবার, ৮ এপ্রিল, ২০২৩

নারায়ণগঞ্জের খবর প্রতিবেদকঃ তানভীর মুহাম্মতদ ত্বকী হত্যার ১২১ মাস উপলক্ষে আজ সন্ধ্যায় নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোটের আয়োজনে নগরের আলী আহাম্মদ চুনকা নগর মিলনায়তন প্রাঙ্গণে আলোক প্রজ্বালন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। কর্মসূচিতে সভাপতিত্ব করেন সংগঠনের সহ সভাপতি মুহাম্মদ সেলিম। সংগঠনের সাধারণ সম্পাদক শাহীন মাহমুদের স ালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন নিহত ত্বকীর পিতা, সাংস্কৃতিক ব্যক্তিত্ব রফিউর রাব্বি, সন্ত্রাস নির্মূল ত্বকী মে র যুগ্ম আহŸায়ক দৈনিক খবরের পাতার সম্পাদক মাহাবুবুর রহমান মাসুম, নারায়ণগঞ্জ সাস্কৃতিক জোটের সাবেক সভাপতি এড. প্রদীপ ঘোষ বাবু, মহিলা পরিষদের জেলা সভাপতি ল²ী চক্রবর্তী, সিপিবি শহর সভাপতি আবদুর হাই শরীফ, ন্যাপ জেলা সাধারণ সম্পাদক আওলাদ হোসেন, গণসংহতি আন্দোলন জেলার সমন্বয়ক তরিকুল সুজন, সামাজিক সংগঠন সমমনার সাবেক সভাপতি দুলাল সাহা প্রমূখ।

অনুষ্ঠানে রফিউর রাব্বি বলেন, দেশে বিচারহীনতা এখন প্রাতিষ্ঠানিক রূপ পেয়েছে। সরকার মানুষের বিচার পাওয়ার অধিকারকে হরণ করে, ভোট দেয়ার অধিকারকে হরণ করে, মানুষের মৌলিত অধিকারসহ সাংবিধানিক অধিকারগুলোকে হরণ করে এক দুর্বৃত্তশক্তিকে প্রতিষ্ঠা করেছে। সরকারের অন্যায়, দুর্নীতি, দুঃশাসন ও এসবের বিরুদ্ধে কথা ও কলমে মানুষের প্রতিবাদ বন্ধ রাখার জন্য ডিজিটাল নিরাপত্তা আইন করেছে। আর তাই দশ বছর পেরিয়ে গেলেও ত্বকী হত্যার বিচার শুরু হয় না। সাগর-রুনি ও তনু হত্যার বিচার হয় না। এ দায় যতটানা বিচার ব্যবস্থার তারচেয়ে বেশি সরকারের। আজকে সরকার; সরকারের বিরোধিতাকে রাষ্ট্রের বিরোধিতা আক্ষা দিচ্ছে। ভয় দেখিয়ে গণমাধ্যম ও ভিন্নমতকে দমন করে, মানুষের বাক স্বাধীনতাকে হরণ করে মুক্তিযুদ্ধের চেতনার কথা বলছে। অথচ মুক্তিযুদ্ধ হয়েছিল গণতন্ত্রের জন্য, মানুষের কথা বলার অধিকার ও গণমাধ্যমের স্বাধীনতার জন্য, বৈষম্য মুক্ত সমাজের জন্য। পাকিস্তানে সময়ও মানুষের ভোট দেয়ার অধিকার ছিল, নয়তো ১৯৭০ এর নির্বাচনে আওয়ামী লীগ সংখ্যা গরিষ্ঠতা পেতো না। আজকে সে অধিকারও সরকার হরণ করেছে। সবকিছুকে দলীয়করণ করতে গিয়ে মুক্তিযুদ্ধের অর্জন গুলোকে ধ্বংস করেছে। জোর করে ক্ষমতায় থাকার জন্য রাষ্ট্রের সকল বাহিনীকে বিতর্কিত করে জনগণের বিরুদ্ধে দাঁড় করিয়েছে। দেশের বাইরে এদের সুনাম ক্ষুন্ন করছে। তিনি ত্বকী, সাগর-রুনি, তনুসহ নারায়ণগঞ্জের সকল হত্যার বিচার দাবি করেন।
মাহাবুবুর রহমান মাসুম প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে প্রশ্ন রাখেন, মাননীয় মন্ত্রী, শামীম ওসমান কী আইনের উর্ধ্বে? কেন তাকে আইনের আওতায় আনছেন না? তৈরী করে রাখা অভিযোগপত্রটি কেন আদালতে জমা দেয়া হচ্ছে না? আপনিতো বলেছেন অপরাধী যেই হোক তার বিচার হবে। তবে কেন ত্বকী হত্যার বিচার হচ্ছে না?
উল্লেখ্য, ২০১৩ সালের ৬ মার্চ নগরীর শায়েস্তা খাঁ রোডের বাসা থেকে বের হওয়ার পর নিখোঁজ হয় তানভীর মুহাম্মদ ত্বকী।

দু’দিন পর ৮ মার্চ শীতলক্ষ্যা নদীর কুমুদিনী খাল থেকে ত্বকীর লাশ উদ্ধার করে পুলিশ। ওই বছরের ১২ নভেম্বর আজমেরী ওসমানের সহযোগী সুলতান শওকত ভ্রমর আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দীতে জানায়, আজমেরী ওসমানের নেতৃত্বে ত্বকীকে অপহরণের পর হত্যা করা হয়। ৫ মার্চ ২০১৪ তদন্তকারী সংস্থা র‌্যাব সংবাদ সম্মেলন করে জানায়, নারায়ণগঞ্জের ওসমান পরিবারের নির্দেশে তাদেরই টর্চারসেলে ১১ জন মিলে ত্বকীকে হত্যা করেছে। অচিরেই তারা অভিযোগপত্র আদালতে পেশ করবে। কিন্তু সে অভিযোগপত্র আজো পেশ করা হয় নাই। ত্বকী হত্যার পর থেকে বিচার শুরু ও চিহ্নিত আসামীদের গ্রেপ্তারের দাবিতে প্রতি মাসের ৮ তারিখ আলোকপ্রজ্বালন সহ বিভিন্ন কর্মসূচি পালন করে আসছে নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোট।#

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...