নারায়ণগঞ্জ  বুধবার | ১০ই জুন, ২০২৬ | ২৭শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ গ্রীষ্মকাল | ২৩শে জিলহজ, ১৪৪৭

শিরোনাম
  |   বিদ্যুৎ বিল বৃদ্ধির প্রতিবাদে নিটিং ওনার্স অ্যাসোসিয়েশনের জরুরি সভা   |   ছিনতাইকারীদের ছুরিকাঘাতে আহত অটো চালকের মৃত্যু গ্রেপ্তার-১   |   বিসিবি নির্বাচনে পরিচালক পদে বিপুল ভোটে জয়ী হলেন মাসুদুজ্জামান   |   সরকারি দলের অংক, আইভীর ভবিষ্যৎ – দর্পণ কবীর   |   আইভী মাস্টার পিস ! মুক্ত বিহঙ্গ – এ্যাডঃ বিলকিস ঝর্না   |   নারায়ণগঞ্জ সিটি প্রেসক্লাবে তালা ভেঙ্গে মালামাল চুরি   |   নজরদারি চালাতে আইভীর বাড়ির সামনে পুলিশের সিসি ক্যামেরা   |   বিশুদ্ধ পানি সরবারহে আধুনিক শোধনাগার স্থাপনে চীনের সাথে সাখাওয়াতের সাক্ষাৎ   |   মুঘল স্থাপত্যকীর্তি পানাম সেতুর সংস্কার কাজ পরিদর্শন    |   প্রবাসী অপহরণ আদালতের নির্দেশ অমান্য করায় ফতুল্লার ওসিকে শোকজ   |   বক্তাবলীতে ৬ বছরের শিশু কন্যাকে ধর্ষণ করেছে দুই যুবক আটক ১   |   সোনারগাঁয়ে শ্রেষ্ঠ সহকারী শিক্ষক নির্বাচিত আমিনুল ইসলাম   |   ১০ টাকা চাঁদা না দেয়ায় অটো চালককে পিটিয়ে হত্যা   |   শব্দ দূষণ বন্ধে পরিবেশ অধিদপ্তরের অভিযান ৪ যানবাহনকে জড়িমানা    |   বন্দরে প্রকাশ্যে ড্রেজার ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষ   |   আবাসিক গভীর নলকূপের কর ও রেজিস্ট্রেশন বাতিলের দাবিতে সমাবেশ   |   বসতবাড়ীতে ডাকাতি ১০ ভরি স্বর্ণালঙ্কার লুট   |   বাংলাদেশে ঈদুল আজহা ২৮ মে জাতীয় চাঁদ দেখা কমিটি   |   কালবৈশাখী ঝড়ের তান্ডবে ব্যাপক ক্ষয়ক্ষতি নিহত ১ আহত ৫   |   সোনারগাঁয়ে ঠিকাদারকে পরিকল্পিতভাবে কুপিয়ে হত্যা
 প্রচ্ছদ   লীড নিউজ   ঘুমন্ত স্ত্রী ও শিশুকে এসিড নিক্ষেপের অভিযুক্ত প্রধান আসামি গ্রেফতার
ঘুমন্ত স্ত্রী ও শিশুকে এসিড নিক্ষেপের অভিযুক্ত প্রধান আসামি গ্রেফতার
  লীড নিউজ || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: বৃহস্পতিবার, ৬ জুলাই, ২০২৩

নারায়ণগঞ্জের খবর প্রতিবেদকঃ নারায়ণগঞ্জের আড়াইহাজারে ঘুমন্ত স্ত্রী ও ৬ বছরের শিশু কন্যাকে সিরিঞ্জ দিয়ে এসিড নিক্ষেপের ঘটনায় অভিযুক্ত প্রধান আসামি খোকনকে কুমিল্লার রায়পুর বাতাকান্দি এলাকা থেকে গ্রেফতার করেছে র‍্যাব-১১। গত ২৩ জুন উপজেলার গোপালদী পৌরসভার সদাসদী কাজীপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। পরে ৪ জুলাই ভুক্তভোগীর মা সাহেদা বেগম বাদী হয়ে থানায় মামলা করে। বৃহস্পতিবার ৬ জুলাই দুপুরে সিদ্ধিরগঞ্জের আদমজী র‍্যাব-১১ এর কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান মেজর সানরিয়া।

তিনি জানান, মোর্শেদা প্রথম স্বামীকে তালাক দেওয়ার পর তার একমাত্র কন্যাশিশু মারিয়াকে নিয়ে দ্বিতীয় স্বামী খোকনের বাড়িতে বসবাস করে আসছিলেন। বিয়ের পর থেকে মোর্শেদার সন্তানকে বাবার বাড়িতে রেখে আসতে প্রায় শারীরিক ও মানসিক নির্যাতন করেন তার দ্বিতীয় স্বামী। এতে অস্বীকৃতি জানালে স্ত্রী ও সন্তান বাড়ি থেকে বের করে দিলে তার মা বাড়িতে চলে যায়।

গত ২৩ জুন রাত ৮টায় খোকন মোর্শেদার ঘরের জানালায় দিয়ে সিরিঞ্জ মাধ্যমে অ্যাসিড নিক্ষেপ করে। এতে তার স্ত্রী ডান পায়ে ও তার শিশু কন্যা মারিয়ার মুখমন্ডল ঝলসে যায়। পরে তাদের চিৎকার আশপাশের লোকজন দ্রুত উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।

সেখান অবস্থার অবনতি হলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। ঘটনার পরে থেকে অভিযুক্ত স্বামী পলাতক থাকে। গোপন সংবাদের ভিত্তিতে গতকাল রাতে কুমিল্লার রায়পুর বাতাকান্দি এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। #

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...