নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   সরকারের প্রতি আস্থা রেখে ত্বকী সহ আলোচিত হত্যার বিচার চাইলেন – রফিউর রাব্বি   |   নদী ভাঙ্গন ঠেকাতে ব্যাবস্থা নিলেন নজরুল ইসলাম আজাদ   |   ফেনসিডিলের বিকল্প মাদক এক হাজার বোতল এসকাফ সিরাপ আটক   |   নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এলাকা সম্প্রসারনে যুক্ত হচ্ছে চার ইউনিয়ন   |   বন্দরে ৫ ওয়ারেন্টভূক্ত আসামীসহ ৭ জন গ্রেপ্তার   |   বন্দরে আইনশৃঙ্খলা চরম অবনতি ১ মাসে ৭ খুন, ৪ লাশ উদ্ধার ৭ ধর্ষণ   |   জগন্নাথদেবের রথযাত্রা উৎসব প্রস্ততিতে মতবিনিময় সভা   |   তালিমুল কুরআন প্রি-ক্যাডেট মাদরাসায় বার্ষিক পুরস্কার বিতরণী সংবর্ধনা   |   আড়াইহাজারে অটোরিকশাচালককে হত্যা করে গাড়ি ছিনতাই   |   জাঙ্গাল আইলপাড়ায় এক হাজার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন    |   তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে বড় ঘাটতি পাবলিক প্লেসে প্রকাশ্যে ধূমপান   |   শিবা সানু ও বেবীকে আনিসুল ইসলাম সানির শুভেচ্ছা ও অভিনন্দন   |   মেঘনায় গভীর রাতে পিতা পুত্রকে কুপিয়ে মাছ ধরার জাল ও নগদ টাকা লুট   |   চাষাঢ়ায় সাংবাদিক প্রীতি’র ‘ফুড এন্ড ফ্যাশন কালেকশন’ এর শো-রুম উদ্বোধন    |   রাজনৈতিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও নাট্যজন  আনিসুল ইসলাম সানিকে বর্ণাঢ্য সংবর্ধনা   |   ময়লা ফেলতে ১০০ টাকার বেশী দাবি করলে প্রতিষ্ঠানের ঠিকাদারি বাতিল – প্রশাসক   |   শারীরিক প্রতিবন্ধী ব্যাক্তিকে অটোরিকশা দিল এমপি আজাদ   |   পদ্মা রেলসেতুর মাটি অপসারণে রেললাইন ঝুঁকি সৃষ্টি হবে না – রেলপথ মন্ত্রী    |   ছিনতাইকারী চোর সন্দেহে ওরা ১২ জন আটক   |   হানি ট্র্যাপে ফেলে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সর্বস্ব লুট ৭ জন গ্রেপ্তার
 প্রচ্ছদ   লীড নিউজ   গ্যাসের চাপে ঢাকা না’গঞ্জে বিস্ফোরন হয় না | গ্রাহককে সচেতন হতে হবে – তিতাস এমডি
গ্যাস বিস্ফোরণে দায় কার ? / গ্যাসের চাপে ঢাকা না’গঞ্জে বিস্ফোরন হয় না | গ্রাহককে সচেতন হতে হবে – তিতাস এমডি
  লীড নিউজ || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: শুক্রবার, ২৫ আগস্ট, ২০২৩
নারায়ণগঞ্জের খবর প্রতিবেদকঃ  তিতাস গ্যাস ট্রান্সমিসন এন্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের  ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী মোঃ হারুনুর রশিদ মোল্লাহ্ গ্যাস জমা হয়ে বিস্ফোরনে ঘটনা বেড়ে যাওয়ার বিষয়ে বলেছেন, ঢাকা ও নারায়ণগঞ্জে তিতাসের গ্যাসের চাপ কমিয়ে সরবরাহ করা হচ্ছে। এ চাপে বিস্ফোরন হবে না, তবে ঘরে বা বদ্ধ স্থানে গ্যাস জমা হলে গ্যাস চেম্বারে পরিনত হয়ে বিস্ফোরন ঘটে । এ জন্য গ্রাহককে সবার আগে সচেতন হতে হবে। আর তিতাসের সহযোগিতা চাইলে আমরা তা করবো। তবেই বিস্ফোরনের ঘটনা কমে আসবে।
আজ বৃহস্পতিবার রাতে ঢাকা নারায়ণগঞ্জ লিংক রোডের কায়েমপুর এলাকায় তিতাস গ্যাস ট্রান্সমিসন এন্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটে এর নারায়ণগঞ্জ জোনাল ফতুল্লা নতুন অফিস    উদ্বোধনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি আরো বলেন, গ্যাস চুরি কোন ভাবেই বরদাস্ত করা হবে না।
প্রয়েজনে এলাকাভিক্তিক গ্যাস সরবরাহ বন্ধ করে অবৈধ সংযোগকারীদের বিরুদ্ধে ব্যাবস্থা নেওয়া হবে। এসময় উপস্থিথ ছিলেন, তিতাস গ্যাস ট্রান্সমিসন এন্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটে মহাব্যাবস্থাপক প্রকৌশলী মোঃ ইমাম উদ্দিন শেখ। নারায়ণগঞ্জ তিতাসের উপ ব্যাবস্থাপনা পরিচালক প্রকোশলী মোঃ আনিসুর রহমান, উপ ব্যাবস্থাপক
প্রকৌশলী মোঃ হারুনার রশিদ। ফতুল্লা তিতাস গ্যাসের ব্যাবস্থাপক প্রকৌশলী মোঃ মশিউর রহমান উপস্থিত ছিলেন। #

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...