নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   পবিত্র ঈদ-এ-মিলাদুন্নবী (সাঃ) উদযাপনে নারায়ণগঞ্জে জশনে জুলুস র‍্যালী   |   শামছুল হক খানের ইন্তেকালে সকলের দোয়া চেয়েছেন পরিবার   |   সমাধান-১৮ এর উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সম্মাননা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত   |   আমরা আইনজীবীরা কোনো বিভ্রান্তির ফাঁদে পা দেব না – আনোয়ার প্রধান   |   দেশের প্রতিটি নাগরিকের সমান অধিকার ও সুরক্ষা নিশ্চিত করতে সরকার কাজ করছে – সাখাওয়াত   |   গ্যাস সংকট কাটিয়ে ডাইং শিল্পকে রক্ষ্যা করতে প্রধানমন্ত্রীর প্রতি আহবান    |   চর কিশোরগঞ্জে নিষিদ্ধ আ’লীগের ক্যাডার বাহিনী রনিকে কুপিয়ে যখন করেছে   |   কোনো অপরাধকে আর মাথাচাড়া দিয়ে উঠতে দেওয়া যাবে না – আবদুল জব্বার   |   ইসলামী যুব আন্দোলন নেতাকে কুপিয়ে হত্যার ঘাতক শেখ সিফাতসহ গ্রেপ্তার-৯   |   আড়াইহাজারে পুকুরে ডুবে চার শিশুর মর্মান্তিক মৃত্যু   |   ময়লা আবর্জনা পরিস্কার করা নিয়ে হত্যার হুমকিতে মামলা   |   পাইকপাড়া মাদক নির্মূল কমিটির উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত   |   জাকির খানের উদ্যোগে গণতন্ত্রের মা খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে মিলাদ দোয়া   |   বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সীমান্ত হত্যায় ৩ ছিনতাইকারীর মৃত্যুদণ্ড   |   এশিয়ান হাইওয়ে সড়কে আন্ডার পাসের দাবীতে মানববন্ধন বিক্ষোভ   |   বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে  মহানগর বিএনপির আলোচনা সভা, মিলাদ ও দোয়া   |   নারায়ণগঞ্জে জাপানি ভাষা শিক্ষা কেন্দ্র হিকারি এডুকেশনের নবম শাখার উদ্বোধন   |   ফটো সাংবাদিক বিশাল আহমেদের পিতা’র মৃত্যুতে বিপিজেএ’র শোক প্রকাশ   |   আমাদের সমস্যাগুলোর কিছুটা স্থায়ী কিছুটা চলমান – আবুল কালাম এমপি   |   বন্দরে নিষিদ্ধ ছাত্রলীগ ও যুবলীগের ঝটিকা মিছিল
 প্রচ্ছদ   লীড নিউজ   পোষ্ট অফিস টু শিবুমার্কেট রাস্তা নয় যেন আবাদী জমি !
চরম দুর্ভোগ / পোষ্ট অফিস টু শিবুমার্কেট রাস্তা নয় যেন আবাদী জমি !
  লীড নিউজ || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: বৃহস্পতিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৩
নারায়ণগঞ্জের খবর ডেস্কঃ  ফতুল্লা ইউনিয়ন কাউন্সিল হতে বটতলা রেললাইন পর্যস্ত রাস্তায় চলাচল খুব কষ্টকর হয়ে পড়েছে। দুর থেকে প্রখমে কেউ দেখলে তারা মনে করবে এ যেন রাস্তার উপর কৃষি আবাদ হচ্ছে। কিন্তু বাস্তবে তা নয়।
সিদ্ধিরগঞ্জের পদ্মা ডিপো হতে নারায়ণগঞ্জের পঞ্চবটীতে পাইপ যোগে জালানী তেল সরবরাহের জন্য প্রায় বছর খানেক পুর্ব থেকে এ রাস্তাটিতে খোড়াখুড়ির কাজ চলছে। প্রায় ৬ মাস পুর্বে এ পাইপ লাইনের কাজ আংশিক সম্পন্ন হলেও তা পুনরায় কাজ চলছে।
বছর ব্যাপী খোড়াখুড়ির ফলে এই রাস্তাটি ভয়ানকভাবে ভেঙে রয়েছে। তবে প্রতিদিনই ছোট গাড়ি ( ইজিবাইক-মিশুক ) গর্তে চাকা পড়ে উল্টে গিয়ে আহত হচ্ছে এ রুটে নিয়মিত চলাচলকারীরা। যেকোনো সময় হতে পারে বড় ধরনের দুর্ঘটনা। এই দুর্ঘটনার দায়ভার কে নিবে ? এমনটাই প্রশ্ন স্থানীয়দের। ফতুল্লা ইউনিয়ন অবস্থিত এই রাস্তার এই বেহাল অবস্থার কেউ দায়িত্ব নিয়ে কাজ করছে না সাত থেকে আট মাস ধরে এইখানের মানুষের চলাচলের খুব কষ্টসাধ্য এখানে রয়েছে শিল্পনগরী বড় বড় মিল ইন্ড্রাষ্ট্রি। এখান দিয়ে প্রতিদিন ৩০ থেকে ৪০ হাজার মানুষের যাতায়াত রয়েছে। বড় বড় মিল ইন্ড্রাষ্ট্রিতে কর্মরত মানুষগুলো অসহায়ের মতন চলাচল করে।
এরুট দিয়ে নিয়মিত চলাচলকারী অটো রিক্সা চালকদের অবস্থা ক্রমেই করুন হয়ে পড়ছে। কারন ভাঙ্গাচুরা রাস্তায় গাড়ি উল্টে দিয়ে যে পরিমান ক্ষয়ক্ষতি হচ্ছে তা তাদেরকেই বহন করতে হয় মালিকপক্ষ বহন করেনা। তার উপর আবার মালবাহী গাড়িগুলো এখানে প্রবেশ করে সব সময় জ্যাম তৈরি করে রাখে। এরুটে চলাচলকারী কয়েকজনকে জিজ্ঞেস করলাম এখানে কেন এই অবস্থা তারা কেউ সদর উত্তর দিতে পারেনি। তবে তারা বলছে আমরা এখানের দায়িত্বশীল যারা আছে তাদের কাছে আমরা অসহায় দায়িত্ব নিয়ে যদি কেউ কাজ করতো তাহলে আমাদের এই কষ্ট হতো না।  অটোচালকরা জীবনের মায়া ছেড়ে দিয়ে যেন এখান দিয়ে চলাচল করছে যেখানে পোস্ট অফিস হতে শিবু মার্কেট যেতে ৮ থেকে ১০ মিনিট সময় লাগার কথা সেখানে ঘন্টার পর ঘন্টা বসে থাকতে হয় জ্যামের কারনে। অনেক সময় দেখা যায় গাড়ির চাকা ভেঙে এই সমস্ত স্থানে পড়ে থাকতে হয়। রাস্তার দোকানদার গুলো বেচা বিক্রি নাই বললেই চলে। #

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...