নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   বঙ্গসাথী ক্লাবের কোষাধ্যক্ষ প্রয়াত মামুন স্মরনে আলোচনা দোয়া   |   কুমিল্লা ও মেঘনা ইকোনমিক জোন সংযোগ সড়ক নির্মাণে অংশীজন সভা   |   পরিকল্পিত ষড়যন্ত্রের প্রতিবাদে মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ   |   সন্ত্রাস, নৈরাজ্য ও নাশকতার বিরুদ্ধে লড়াই করার লক্ষ্যে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত   |   পরিকল্পিত ভাবে দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে বিক্ষোভ সমাবেশ ও মিছিল   |   মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে তারেক জিয়া পরিষদের যোগদান   |   না’গঞ্জের ক্রীড়া সার্বিক উন্নয়ন ও আধুনিকায়ন সরকার কাজ করবে – মাহাবুব উল আলম    |   আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে মহানগর বিএনপির বিক্ষোভ মিছিল   |   নৈরাজ্যের প্রতিবাদে হাজী কামাল উদ্দিন’র নেতৃত্বে বিশাল বিক্ষোভ মিছিল    |   মেগা প্রকল্পের আড়ালে বিপুল পরিমান অর্থ পাচার করা হয়েছে – জাকারিয়া সুমন   |   নাসিকে নারীদের আত্মকর্মসংস্থানে সরঞ্জাম, পুষ্টি সহায়তা, সেলাই মেশিন বিতরণ   |   শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্রের ১৩৯তম শুভ আবির্ভাব দিবস উদযাপন   |   মহানগর ছাত্রশিবিরের উদ্যোগে জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা   |   ভূমিদস্যু দখল বন্ধ করে দেওয়া রাস্তাটি খুলে দিলেন ইউএনও – শিবানী সরকার   |   নিষিদ্ধ আ’লীগের অবৈধ মিছিলের প্রতিবাদে মহানগর বিএনপির বিক্ষোভ   |   শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান জাতীয়তাবাদী মহিলা দল প্রতিষ্ঠা করেছিলেন – সাখাওয়াত   |   ভূমি দৎসুদের বিরুদ্ধে মামলা করে জীবন বাঁচাতে এলাকা ছাড়াল আমির হোসেন    |   সুইচ গিয়ারসহ ৩ ছিনতাইকারি আটক   |   চাষাড়ায় শুভ হত্যাকাণ্ডের ২৪ ঘণ্টার মধ্যে রহস্য উদঘাটন গ্রেফতার ৩   |   বিরোধীদলীয় নেতার সঙ্গে বিকেএমইএ প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ ও বৈঠক
 প্রচ্ছদ   লীড নিউজ   নির্বাচনের বাকি ৩ দিন | নীরুত্তাপ নারায়ণগঞ্জ – ৫ আসনের নির্বাচন
জাতীয় সংসদ নির্বাচন / নির্বাচনের বাকি ৩ দিন | নীরুত্তাপ নারায়ণগঞ্জ – ৫ আসনের নির্বাচন
  লীড নিউজ || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: বুধবার, ৩ জানুয়ারি, ২০২৪

বন্দর প্রতিবেদকঃ  দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আর মাত্র ৩ দিন বাকি। নির্বাচনের দিন যতই ঘনিয়ে আসছে নেতাকর্মীদের মাঝে উৎসব আমেজ লক্ষ করা গেলেও তেমন কোন উৎসব দেখা যাচ্ছে না ভোটারদের মাঝে। এক কথায় বলা যেতে পারে বন্দরে নিরুত্তাপ ভাবে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে । সচেতন মহল জানিয়েছে, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা তাদের পছন্দ প্রার্থীকে  জয়যুক্ত করার জন্য আধঘাট বেঁধে শুধু রাস্তাঘাট ও বিভিন্ন  দোকানপাটে ব্যাপক প্রচার-প্রচারণা চালিয়ে আসলেও বন্দর উপজেলা পরিষদের ৫টি ইউনিয়নসহ  সিটি কর্পোরেশনের ৯টি ওয়ার্ডে বিভিন্ন  পাড়া মহল্লায়  এখন পর্যন্ত ভোটারদের কাছে পৌঁছাতে পারেনি প্রার্থীসহ তাদের নেতাকর্মীরা ।


খোঁজ নিয়ে আরো জানাগেছে, নারায়ণগঞ্জ ৫ আসনের সংসদ সদস্য প্রার্থী বীরমুক্তিযোদ্ধা এ,কে,এম সেলিম ওসমানের দৃষ্টি আকর্ষণ  করার জন্য কতিপয় কিছু নেতা সাধারন ভোটারদের কাছে ভোট না চেয়ে দায় সারা ভাবে তারা নিজেরা  ফটোসেশন করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দিচ্ছে। গত মঙ্গলবার ঘারমোড়া ফারুক ফার্মেসিতে এমন দৃশ্য পরলোখিত হয়।  সেখানে দেখাগেছে, কলাগাছিয়া ইউনিয়নের আওয়ামীলীগ নেতা তারকাটা  আক্তার হোসেনসহ তার পিন্থ লোকজনেরা এক নেতা আরেক নেতার হাতে সেলিম ওসমানের নির্বাচনীয় লিফলেট হাতে দিয়ে ফটো সাজেশন করে   সামাজিক যোগাযোগ গমাধ্যমে আপলোড করে জাহির


এ ব্যাপারে বন্দর ইউনিয়ন পরিষদের মীরকুন্ডী এলাকার এক বাসিন্দা কাইয়ুম মিয়া জানান, এখন পর্যন্ত কোন প্রার্থী আমাদের কাছে ভোট চাইতে আসেনি। এমপি প্রার্থী লোকজনেরা শুধু রাস্তাঘাটে নির্বাচনী প্রচারনা করে আসছে। ভোটারদের কাছে যায়নি কেউ।
কলাগাছিয়া ইউনিয়নের বাসিন্দা নাম প্রকাশ না করার শর্তে এক গৃহবধূ গনমাধ্যমকে জানান, আমরা ভোট না দিলেও সেলিম ওসমান পাশ। কারন তার কোন শক্ত প্রতিদ্বন্দিতা নাই এখানে। এখন পর্যন্ত ভোটার স্লিপ হাতে পাইনি। কবে পাবো ভোটার স্লিপ তাও জানিনা। কিভাবে ভোট দিতে যামু।
এ ব্যাপারে  বন্দর উপজেলা জাতীয় পার্টি সভাপতি বাচ্চু মিয়া জানান, ভোটাররা সময় মত ভোটকেন্দ্রে গিয়ে ভোটাধিকার প্রয়োগ করবে। ভোটারদের ভোট কেন্দ্রে আনার জন্য যা যা করা দরকার তা করা হবে।#

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

ফেইসবুকে আমরা

এ সম্পর্কিত আরো খবর...