নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   পবিত্র ঈদ-এ-মিলাদুন্নবী (সাঃ) উদযাপনে নারায়ণগঞ্জে জশনে জুলুস র‍্যালী   |   শামছুল হক খানের ইন্তেকালে সকলের দোয়া চেয়েছেন পরিবার   |   সমাধান-১৮ এর উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সম্মাননা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত   |   আমরা আইনজীবীরা কোনো বিভ্রান্তির ফাঁদে পা দেব না – আনোয়ার প্রধান   |   দেশের প্রতিটি নাগরিকের সমান অধিকার ও সুরক্ষা নিশ্চিত করতে সরকার কাজ করছে – সাখাওয়াত   |   গ্যাস সংকট কাটিয়ে ডাইং শিল্পকে রক্ষ্যা করতে প্রধানমন্ত্রীর প্রতি আহবান    |   চর কিশোরগঞ্জে নিষিদ্ধ আ’লীগের ক্যাডার বাহিনী রনিকে কুপিয়ে যখন করেছে   |   কোনো অপরাধকে আর মাথাচাড়া দিয়ে উঠতে দেওয়া যাবে না – আবদুল জব্বার   |   ইসলামী যুব আন্দোলন নেতাকে কুপিয়ে হত্যার ঘাতক শেখ সিফাতসহ গ্রেপ্তার-৯   |   আড়াইহাজারে পুকুরে ডুবে চার শিশুর মর্মান্তিক মৃত্যু   |   ময়লা আবর্জনা পরিস্কার করা নিয়ে হত্যার হুমকিতে মামলা   |   পাইকপাড়া মাদক নির্মূল কমিটির উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত   |   জাকির খানের উদ্যোগে গণতন্ত্রের মা খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে মিলাদ দোয়া   |   বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সীমান্ত হত্যায় ৩ ছিনতাইকারীর মৃত্যুদণ্ড   |   এশিয়ান হাইওয়ে সড়কে আন্ডার পাসের দাবীতে মানববন্ধন বিক্ষোভ   |   বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে  মহানগর বিএনপির আলোচনা সভা, মিলাদ ও দোয়া   |   নারায়ণগঞ্জে জাপানি ভাষা শিক্ষা কেন্দ্র হিকারি এডুকেশনের নবম শাখার উদ্বোধন   |   ফটো সাংবাদিক বিশাল আহমেদের পিতা’র মৃত্যুতে বিপিজেএ’র শোক প্রকাশ   |   আমাদের সমস্যাগুলোর কিছুটা স্থায়ী কিছুটা চলমান – আবুল কালাম এমপি   |   বন্দরে নিষিদ্ধ ছাত্রলীগ ও যুবলীগের ঝটিকা মিছিল
 প্রচ্ছদ   লীড নিউজ   ছবি মহরতের পর নায়িকা জানালেন ‘করছি না’!
ছবি মহরতের পর নায়িকা জানালেন ‘করছি না’!
  লীড নিউজ || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: শুক্রবার, ২১ অক্টোবর, ২০২২

খটকাটা মহরত অনুষ্ঠানেই লেগেছে আগতদের মনে। কারণ ছবিটির সঙ্গে জড়িত নায়ক, লেখক, পরিচালক, সংসদ সদস্যসহ অন্য প্রায় সবাই হাজির থাকলেও দেখা মিললো না নায়িকার। সেই জমকালো মহরত অনুষ্ঠান শেষ হওয়ার কিছুক্ষণের মাথায়, সেই নায়িকাই দিলেন বড় চমক। জানালেন, ছবিটি তিনি করছেন না! বৃহস্পতিবারের (২০ অক্টোবর) এই মহরতের আগে গত সপ্তাহজুড়ে দেশের প্রায় সকল গণমাধ্যমে খবর এসেছে- প্রথমবার জুটি বাঁধতে যাচ্ছেন নিরব ও সুনেরাহ বিনতে কামাল। দুজনের সঙ্গে ছবির অন্যতম চরিত্রে আছেন কিংবদন্তি আসাদুজ্জামান নূর। আর সিনেমার গল্পটি লিখেছেন সাবেক নৌ পরিবহন মন্ত্রী শাজাহান খান। তাদের নিয়ে মুক্তিযুদ্ধভিত্তিক সিনেমা ‘জয় বাংলার ধ্বনি’ নির্মাণ করছেন খ. ম. খুরশীদ।

কিন্তু মহরতে সবার প্রাণবন্ত উপস্থিতি থাকলেও এলেন না সুনেরাহ। মহরত শেষে তার কাছে না আসার কারণ জানতে চাইলে তিনি বলেন, ‘আমি গতকাল রাতেই পরিচালককে জানিয়েছি, সিনেমাটি করতে পারছি না। এ কারণে সংবাদ সন্মেলনে হাজির হয়নি।’ অথচ সংবাদ সম্মেলন/মহরতে নির্মাতা নিজেও বার বার তার নায়িকা হিসেবে সুনেরাহ’র নামই ঘোষণা করেছেন। এদিকে এভাবে চুক্তিবদ্ধ হয়েও মহরতের পর চলচ্চিত্রটি থেকে নিজেকে সরিয়ে নেয়ার কারণ হিসেবে সুনেরাহ বলেন, ‘যে চিত্রনাট্য এসেছিল সেটা পছন্দ হয়নি। কিন্তু পরিচালক জানিয়েছিলেন আপাতত চুক্তিপত্র সাইন করে রাখা হোক দু-একদিনের মধ্যে চিত্রনাট্য কারেকশন করে দেয়া হবে। তারপর যেটি দেয়া হয় সেটাও আমার পছন্দ হয়নি। এ কারণে পরিচালককে গতকালই না করে দিয়েছি।’

সংবাদ সম্মেলনে শাজাহান খান ও আসাদুজ্জামান নূরসংবাদ সম্মেলনে শাজাহান খান ও আসাদুজ্জামান নূর
কিন্তু সিনেমার জন্য চুক্তিবদ্ধ হয়েও কি এভাবে ‘না’ করা যায়! জবাবে সুনেরাহ স্পষ্ট। বললেন, ‘চুক্তিটা হয়েছিল হাতে লেখা স্ট্যাম্প পেপারে। তাছাড়া আমি শুটিংয়ের আগেই না করে দিয়েছি। তারা চাইলেই নতুন কাউকে নিয়ে কাজটা করতে পারবেন।’ ২০২১-২২ অর্থবছরে সিনেমাটি ৬০ লাখ টাকা সরকারি অনুদান পেয়েছে। এতে রাজাকারের চরিত্রে অভিনয় করছেন মুক্তিযোদ্ধা আসাদুজ্জামান নূর। অন্যদিকে নিরবকে দেখা যাবে মুক্তিযোদ্ধার চরিত্রে। এদিকে নায়িকার এমন সিদ্ধান্তে খানিক বিব্রত নিরব। তিনি বললেন, ‘বিষয়টি আমাদের সবার জন্যই বিব্রতকর হলো। এভাবে না হলেও পারতো।’ অনেকেই জানেন, সুনেরাহ বিনতে কামাল জাতীয় চলচ্চিত্র পুরস্কার জয় করেছেন তার একমাত্র চলচ্চিত্র ‘ন ডরাই’ দিয়ে।

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...