নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   সরকারের প্রতি আস্থা রেখে ত্বকী সহ আলোচিত হত্যার বিচার চাইলেন – রফিউর রাব্বি   |   নদী ভাঙ্গন ঠেকাতে ব্যাবস্থা নিলেন নজরুল ইসলাম আজাদ   |   ফেনসিডিলের বিকল্প মাদক এক হাজার বোতল এসকাফ সিরাপ আটক   |   নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এলাকা সম্প্রসারনে যুক্ত হচ্ছে চার ইউনিয়ন   |   বন্দরে ৫ ওয়ারেন্টভূক্ত আসামীসহ ৭ জন গ্রেপ্তার   |   বন্দরে আইনশৃঙ্খলা চরম অবনতি ১ মাসে ৭ খুন, ৪ লাশ উদ্ধার ৭ ধর্ষণ   |   জগন্নাথদেবের রথযাত্রা উৎসব প্রস্ততিতে মতবিনিময় সভা   |   তালিমুল কুরআন প্রি-ক্যাডেট মাদরাসায় বার্ষিক পুরস্কার বিতরণী সংবর্ধনা   |   আড়াইহাজারে অটোরিকশাচালককে হত্যা করে গাড়ি ছিনতাই   |   জাঙ্গাল আইলপাড়ায় এক হাজার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন    |   তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে বড় ঘাটতি পাবলিক প্লেসে প্রকাশ্যে ধূমপান   |   শিবা সানু ও বেবীকে আনিসুল ইসলাম সানির শুভেচ্ছা ও অভিনন্দন   |   মেঘনায় গভীর রাতে পিতা পুত্রকে কুপিয়ে মাছ ধরার জাল ও নগদ টাকা লুট   |   চাষাঢ়ায় সাংবাদিক প্রীতি’র ‘ফুড এন্ড ফ্যাশন কালেকশন’ এর শো-রুম উদ্বোধন    |   রাজনৈতিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও নাট্যজন  আনিসুল ইসলাম সানিকে বর্ণাঢ্য সংবর্ধনা   |   ময়লা ফেলতে ১০০ টাকার বেশী দাবি করলে প্রতিষ্ঠানের ঠিকাদারি বাতিল – প্রশাসক   |   শারীরিক প্রতিবন্ধী ব্যাক্তিকে অটোরিকশা দিল এমপি আজাদ   |   পদ্মা রেলসেতুর মাটি অপসারণে রেললাইন ঝুঁকি সৃষ্টি হবে না – রেলপথ মন্ত্রী    |   ছিনতাইকারী চোর সন্দেহে ওরা ১২ জন আটক   |   হানি ট্র্যাপে ফেলে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সর্বস্ব লুট ৭ জন গ্রেপ্তার
 প্রচ্ছদ   লীড নিউজ   র‌্যাবের বিদায়ী মহাপরিচালককে গার্ড অব অনার
র‌্যাবের বিদায়ী মহাপরিচালককে গার্ড অব অনার
  লীড নিউজ || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: শুক্রবার, ৩০ সেপ্টেম্বর, ২০২২

দুই বছরের বেশি সময় ধরে র‌্যাবের মহাপরিচালক (ডিজি) হিসেবে দায়িত্ব পালন শেষে বিদায় নিলেন চৌধুরী আবদুল্লাহ আল-মামুন। বৃহস্পতিবার (২৯ সেপ্টেম্বর) র‌্যাবের সদর দপ্তরের পক্ষ থেকে তাকে গার্ড অব অনার দেওয়া হয়েছে।

এর আগে গত ২২ সেপ্টেম্বর স্বরাষ্ট্র মন্ত্রণালয় প্রজ্ঞাপন জারির মাধ্যমে তাকে বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) হিসেবে নিয়োগ দেয়। আগামীকাল ৩০ সেপ্টেম্বর তিনি আইজিপি হিসেবে দায়িত্বভার গ্রহণ করবেন।

চৌধুরী আবদুল্লাহ আল-মামুন ২০২০ সালের ১৫ এপ্রিল র‌্যাবের মহাপরিচালক হিসেবে দায়িত্ব নেন। তার দক্ষ নেতৃত্ব ও দিকনির্দেশনার ফলে র‌্যাব অনন্য সফলতা অর্জন করেছে। অপরাধ দূরীকরণে তার বিভিন্ন সৃষ্টিশীল ও গঠনমূলক পদক্ষেপের কারণে বাহিনীটি জনসাধারণের ভূয়সী প্রশংসা পেয়েছে।

অপরাধ দমনের পাশাপাশি বিভিন্ন মানবিক কর্মকাণ্ডের মাধ্যমে র‌্যাবকে প্রশংসার আসনে বসিয়েছেন চৌধুরী আবদুল্লাহ আল-মামুন। তিনি জঙ্গিদের আত্মসমর্পণের মাধ্যমে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনার উদ্যোগ নিয়েছিলেন, যা ছিল যুগান্তকারী ও সময়োপযোগী পদক্ষেপ। নানামুখী পদক্ষেপ গ্রহণের মাধ্যমে কিশোর অপরাধকে সামাজিকভাবে প্রতিরোধ করেছিলেন। আভিযানিক কার্যক্রমের গতিশীলতা বৃদ্ধির পাশাপাশি প্রযুক্তিগত আধুনিকায়নের লক্ষ্যে তিনি র‌্যাবে উন্নত প্রযুক্তি সংযোজনের ব্যবস্থা গ্রহণ করেন।

চৌধুরী আবদুল্লাহ আল-মামুন র‌্যাবে যোগদানের পর থেকে বিভিন্ন উন্নয়নমুলক কাজ তরান্বিত করেছিলেন। ফোর্স ব্যারাক, ফোর্স মেস, হাসপাতাল, ডেন্টাল ইউনিট, জিমনেশিয়াম, অতিথিশালাসহ অসংখ্য উন্নয়ন কার্যক্রম সফলভাবে সম্পন্ন করেছেন তিনি। এছাড়া, র‌্যাবের বিভিন্ন ব্যাটালিয়ন ও কোম্পানি পর্যায়ে নতুন নতুন স্থাপনা নির্মাণ কার্যক্রমও সফলভাবে সম্পন্ন করেন চৌধুরী আবদুল্লাহ আল-মামুন।

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...