নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   কুমিল্লা ও মেঘনা ইকোনমিক জোন সংযোগ সড়ক নির্মাণে অংশীজন সভা   |   পরিকল্পিত ষড়যন্ত্রের প্রতিবাদে মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ   |   সন্ত্রাস, নৈরাজ্য ও নাশকতার বিরুদ্ধে লড়াই করার লক্ষ্যে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত   |   পরিকল্পিত ভাবে দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে বিক্ষোভ সমাবেশ ও মিছিল   |   মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে তারেক জিয়া পরিষদের যোগদান   |   না’গঞ্জের ক্রীড়া সার্বিক উন্নয়ন ও আধুনিকায়ন সরকার কাজ করবে – মাহাবুব উল আলম    |   আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে মহানগর বিএনপির বিক্ষোভ মিছিল   |   নৈরাজ্যের প্রতিবাদে হাজী কামাল উদ্দিন’র নেতৃত্বে বিশাল বিক্ষোভ মিছিল    |   মেগা প্রকল্পের আড়ালে বিপুল পরিমান অর্থ পাচার করা হয়েছে – জাকারিয়া সুমন   |   নাসিকে নারীদের আত্মকর্মসংস্থানে সরঞ্জাম, পুষ্টি সহায়তা, সেলাই মেশিন বিতরণ   |   শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্রের ১৩৯তম শুভ আবির্ভাব দিবস উদযাপন   |   মহানগর ছাত্রশিবিরের উদ্যোগে জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা   |   ভূমিদস্যু দখল বন্ধ করে দেওয়া রাস্তাটি খুলে দিলেন ইউএনও – শিবানী সরকার   |   নিষিদ্ধ আ’লীগের অবৈধ মিছিলের প্রতিবাদে মহানগর বিএনপির বিক্ষোভ   |   শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান জাতীয়তাবাদী মহিলা দল প্রতিষ্ঠা করেছিলেন – সাখাওয়াত   |   ভূমি দৎসুদের বিরুদ্ধে মামলা করে জীবন বাঁচাতে এলাকা ছাড়াল আমির হোসেন    |   সুইচ গিয়ারসহ ৩ ছিনতাইকারি আটক   |   চাষাড়ায় শুভ হত্যাকাণ্ডের ২৪ ঘণ্টার মধ্যে রহস্য উদঘাটন গ্রেফতার ৩   |   বিরোধীদলীয় নেতার সঙ্গে বিকেএমইএ প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ ও বৈঠক   |   সেবা দিবস ৩৭ তম মৃত্যুবার্ষিকীতে জাতীয় অধ্যাপক ইব্রাহিমকে শ্রদ্ধার সাথে স্নরণ 
 প্রচ্ছদ   মহানগর   গাছ রক্ষা কমিটির সংবাদ সম্মেলনে অনতিবিলম্বে শীতলক্ষ্যা পাড়ের গাছ কাটা বন্ধ করার দাবি
৬ দফা দাবি / গাছ রক্ষা কমিটির সংবাদ সম্মেলনে অনতিবিলম্বে শীতলক্ষ্যা পাড়ের গাছ কাটা বন্ধ করার দাবি
  মহানগর || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: মঙ্গলবার, ২৬ মার্চ, ২০২৪

নারায়ণগঞ্জের খবর প্রতিবেদকঃ ৬ দফা দাবিতে শীতলক্ষ্যা পাড়ের গাছ রক্ষা কমিটির সংবাদ সম্মেলনে অনতিবিলম্বে শীতলক্ষ্যা পাড়ের গাছ কাটা বন্ধ করার দাবি জানানো হয়েছেে। ২৫ মার্চ, ২০২৪ (সোমবার) সকাল ১১ টায় নারায়ণগঞ্জ প্রেসক্লাবে ৬ দফা দাবিতে সংবাদ সম্মেলন করেন শীতলক্ষ্যা পাড়ের গাছ রক্ষায় নারায়ণগঞ্জবাসী সংগঠনের নেতৃবৃন্দ। সংবাদ সম্মেলনের শুরুতে লিখিত বক্তব্য পাঠ করেন আন্দোলনের সদস্য সচিব শুভ দেব। এরপর নেতৃবৃন্দ সাংবাদিকদের করা বিভিন্ন প্রশ্নের জবাব দেন। এসময় উপস্থিত ছিলেন সংগঠনের সমন্বয়কারী কবি আরিফ বুলবুল,

নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোটের সাবেক সভাপতি ভবানী শংকর রায়, সাধারণ সম্পাদক ধীমান সাহা জুয়েল, গণসংহতি আন্দোলন নারায়ণগঞ্জ জেলা সমন্বয়কারী তরিকুল সুজন, নির্বাহী সমন্বয়কারী অঞ্জন দাস, মহানগর কমিটির নির্বাহী সমন্বয়কারী পপি রাণী সরকার, সমগীত সংস্কৃতি প্রাঙ্গণের সাবেক সভা প্রধান অমল আকাশ, উঠান থিয়েটারের সংগঠক শোয়েব মনির, বাংলাদেশ ছাত্র ফেডারেশনের জেলা সহ সভাপতি সাইদুর রহমান, সাধারণ সম্পাদক সৃজয় সাহা, প্রথম আলো বন্ধুসভার জেলা সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম মিন্টু সহ প্রমুখ ব্যাক্তিবর্গ।

সংবাদ সম্মেলনে অনতিবিলম্বে শীতলক্ষ্যা পাড়ের গাছ কাটা বন্ধ করার আহ্বান জানানো হয় এবং নদী ও নদীর পাড়ের পরিবেশ রক্ষায় ধারাবাহিকভাবে কর্মসূচি চালিয়ে যাওয়ার আশাবাদ ব্যক্ত করা হয়।

উল্লেখিত ৬ দফা দাবি-
১. অবিলম্বে শীতলক্ষ্যা নদী তীরের গাছ কাটা বন্ধ করতে হবে।
২.শীতলক্ষ্যার তীর জুড়ে ব্যাপক হারে বৃক্ষ রোপন করতে হবে।


৩. তিন নং মাছ ঘাট এলাকায় যেই গাছগুলো এখনও কাটা হয়নি কিন্তু কাটার পরিকল্পনা রয়েছে, সেই গাছগুলোকে বাঁচিয়ে রেখে উন্নয়ন প্রকল্পের নকশা সংশোধন করতে হবে।
৪. শীতলক্ষ্যা নদী ও নদী পাড়ের প্রাণ-বৈচিত্রকে ধ্বংস করে এমন কোনো উন্নয়ন প্রকল্প প্রণয়ন করা যাবে না।
৫. নদীপাড়ের কোন জায়গা সংরক্ষিত করা চলবে না। জনসাধারণের চলাচলের জন্য অবারিত রাখতে হবে।
৬. শীতলক্ষ্যা নদীকে দখলমুক্ত ও দূষণমুক্ত করতে হবে। #

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

ফেইসবুকে আমরা

এ সম্পর্কিত আরো খবর...