নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   সরকারের প্রতি আস্থা রেখে ত্বকী সহ আলোচিত হত্যার বিচার চাইলেন – রফিউর রাব্বি   |   নদী ভাঙ্গন ঠেকাতে ব্যাবস্থা নিলেন নজরুল ইসলাম আজাদ   |   ফেনসিডিলের বিকল্প মাদক এক হাজার বোতল এসকাফ সিরাপ আটক   |   নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এলাকা সম্প্রসারনে যুক্ত হচ্ছে চার ইউনিয়ন   |   বন্দরে ৫ ওয়ারেন্টভূক্ত আসামীসহ ৭ জন গ্রেপ্তার   |   বন্দরে আইনশৃঙ্খলা চরম অবনতি ১ মাসে ৭ খুন, ৪ লাশ উদ্ধার ৭ ধর্ষণ   |   জগন্নাথদেবের রথযাত্রা উৎসব প্রস্ততিতে মতবিনিময় সভা   |   তালিমুল কুরআন প্রি-ক্যাডেট মাদরাসায় বার্ষিক পুরস্কার বিতরণী সংবর্ধনা   |   আড়াইহাজারে অটোরিকশাচালককে হত্যা করে গাড়ি ছিনতাই   |   জাঙ্গাল আইলপাড়ায় এক হাজার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন    |   তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে বড় ঘাটতি পাবলিক প্লেসে প্রকাশ্যে ধূমপান   |   শিবা সানু ও বেবীকে আনিসুল ইসলাম সানির শুভেচ্ছা ও অভিনন্দন   |   মেঘনায় গভীর রাতে পিতা পুত্রকে কুপিয়ে মাছ ধরার জাল ও নগদ টাকা লুট   |   চাষাঢ়ায় সাংবাদিক প্রীতি’র ‘ফুড এন্ড ফ্যাশন কালেকশন’ এর শো-রুম উদ্বোধন    |   রাজনৈতিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও নাট্যজন  আনিসুল ইসলাম সানিকে বর্ণাঢ্য সংবর্ধনা   |   ময়লা ফেলতে ১০০ টাকার বেশী দাবি করলে প্রতিষ্ঠানের ঠিকাদারি বাতিল – প্রশাসক   |   শারীরিক প্রতিবন্ধী ব্যাক্তিকে অটোরিকশা দিল এমপি আজাদ   |   পদ্মা রেলসেতুর মাটি অপসারণে রেললাইন ঝুঁকি সৃষ্টি হবে না – রেলপথ মন্ত্রী    |   ছিনতাইকারী চোর সন্দেহে ওরা ১২ জন আটক   |   হানি ট্র্যাপে ফেলে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সর্বস্ব লুট ৭ জন গ্রেপ্তার
 প্রচ্ছদ   মহানগর   কলাগাছিয়ায় বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার শান্তি কামনায় দোয়া
দোয়া মাহফিল / কলাগাছিয়ায় বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার শান্তি কামনায় দোয়া
  মহানগর || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: শুক্রবার, ৯ জানুয়ারি, ২০২৬

বন্দর প্রতিবেদকঃ বিএনপির প্রয়াত চেয়ারপারর্সন  তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বিদেহী রুহের মাগফিরাত কামনায়
বন্দরে  কলাগাছিয়া ইউনিয়ন বিএনপি উদ্যাগে দোয়া অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৮ জানুয়ারী) বাদ মাগরিব
বন্দর উপজেলার  শুভকরদিস্থ হাজী নূরুউদ্দিন আহমেদের বাসভবনে এ দোয়া অনুষ্ঠিত হয়।
কলাগাছিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি সাহাদুল্লাহ মুকুলের  সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নজরুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-৫ আসনের তিনবারের সাবেক সংসদ সদস্য এ্যাডভোকেট আলহাজ্ব আবুল কালাম। প্রধান বক্তা ছিলেন বন্দর থানা বিএনপির সাবেক সভাপতি হাজী নূরউদ্দিন আহাম্মদ। প্রধান সমন্বয়ক হিসেবে ছিলেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক আলহাজ্ব আবুল কাউছায় আশা। বক্তব্য রাখেন বন্দর শহর বিএনপির সাবেক সভাপতি নূর মোহাম্মদ পনেছ,মহানগর বিএনপি নেতা আওলাদ হোসেন, মোহাম্মদ হোসেন কাজল,হান্নান সরকার,সুলতান আহাম্মদ ভূইয়া,মেজবাহ উদ্দিন স্বপন,কলাগাছিয়া ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মোঃ দুলাল হোসেন, এ্যাডভোকেট এম এ মতিন,শহীদ হোসেন মেম্বার,সাবেক সাধারণ সম্পাদক ফরিদ হোসেন,প্রবীণ বিএনপি নেতা পিয়ার হোসেন,বন্দর থানা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মোশারফ হোসেন,স্বপন মাহমুদ,বকবর হোসেন,সাফিউদ্দিন,মোরশেদ আলম,আব্দুস সাত্তার,হাবিব  মেম্বার,নাসির ভূইয়া,দীন ইসলাম  প্রধান,কলাগাছিয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহবায়ক সোহেল প্রধানসহ সর্বস্তরের নেতাকর্মীবৃন্দ।

 

প্রধান অতিথির বক্তব্যে এ্যাডভোকেট আলহাজ্ব আবুল কালাম বলেন,আমি এমপি ক্যান্ডিডেট হলেও আপনাদের সন্তান। আমি আপনাদের গোলাম হিসেবে কাজ করতে চাই। আপনারা আমাকে গোলাম হিসেবেই দেখবেন। তিনি আরো বলেন,এই মুহুর্তে ভোট চাওয়ার কোন সুযোগ নেই। আমি শুধু আপনাদের দোয়া চাই। আগামী দিনে আপনাদের পাশে যেন থাকতে পারি। আমার সন্তান আশাকে আপনাদের হাতে তুলে দিয়ে মরতে চাই। আমাদের পরিবারের ধারাবাহিকতায় আমার পরে যাতে জালাল হাজী পরিবারের ঐতিহ্য ধরে রাখতে পারে।#

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...