নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   শামছুল হক খানের ইন্তেকালে সকলের দোয়া চেয়েছেন পরিবার   |   সমাধান-১৮ এর উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সম্মাননা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত   |   আমরা আইনজীবীরা কোনো বিভ্রান্তির ফাঁদে পা দেব না – আনোয়ার প্রধান   |   দেশের প্রতিটি নাগরিকের সমান অধিকার ও সুরক্ষা নিশ্চিত করতে সরকার কাজ করছে – সাখাওয়াত   |   গ্যাস সংকট কাটিয়ে ডাইং শিল্পকে রক্ষ্যা করতে প্রধানমন্ত্রীর প্রতি আহবান    |   চর কিশোরগঞ্জে নিষিদ্ধ আ’লীগের ক্যাডার বাহিনী রনিকে কুপিয়ে যখন করেছে   |   কোনো অপরাধকে আর মাথাচাড়া দিয়ে উঠতে দেওয়া যাবে না – আবদুল জব্বার   |   ইসলামী যুব আন্দোলন নেতাকে কুপিয়ে হত্যার ঘাতক শেখ সিফাতসহ গ্রেপ্তার-৯   |   আড়াইহাজারে পুকুরে ডুবে চার শিশুর মর্মান্তিক মৃত্যু   |   ময়লা আবর্জনা পরিস্কার করা নিয়ে হত্যার হুমকিতে মামলা   |   পাইকপাড়া মাদক নির্মূল কমিটির উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত   |   জাকির খানের উদ্যোগে গণতন্ত্রের মা খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে মিলাদ দোয়া   |   বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সীমান্ত হত্যায় ৩ ছিনতাইকারীর মৃত্যুদণ্ড   |   এশিয়ান হাইওয়ে সড়কে আন্ডার পাসের দাবীতে মানববন্ধন বিক্ষোভ   |   বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে  মহানগর বিএনপির আলোচনা সভা, মিলাদ ও দোয়া   |   নারায়ণগঞ্জে জাপানি ভাষা শিক্ষা কেন্দ্র হিকারি এডুকেশনের নবম শাখার উদ্বোধন   |   ফটো সাংবাদিক বিশাল আহমেদের পিতা’র মৃত্যুতে বিপিজেএ’র শোক প্রকাশ   |   আমাদের সমস্যাগুলোর কিছুটা স্থায়ী কিছুটা চলমান – আবুল কালাম এমপি   |   বন্দরে নিষিদ্ধ ছাত্রলীগ ও যুবলীগের ঝটিকা মিছিল   |   নারায়ণগঞ্জের পুলিশ সুপারকে হাইওয়ে পুলিশে বদলি করা হয়েছে
 প্রচ্ছদ   লীড নিউজ   যৌথ বাহিনীর অভিযানে অস্ত্র গুলি সহ বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার, গ্রেফতার ৫
কালাপাহাড়িয়ায় অভিযান / যৌথ বাহিনীর অভিযানে অস্ত্র গুলি সহ বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার, গ্রেফতার ৫
  লীড নিউজ || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: শুক্রবার, ৯ জানুয়ারি, ২০২৬

নারায়ণগঞ্জের খবর প্রতিবেদকঃ আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার মেঘনা নদী পরিবেষ্টিত চরাঞ্চল কালাপাহাড়িয়া ইউনিয়নে অভিযান চালিয়ে পুলিশের খোয়া যাওয়া একটি বিদেশী আগ্নেয়াস্ত্র সহ বিপুল পরিমান দেশীয় অস্ত্র, ককটেল ও গোলাবারুদ উদ্ধার করেছে যৌথ বাহিনী।

 

এ সময় ৫ জনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃরা হলো মোহাম্মদ স্বপন, পারভেজ, মতিন, জাকির, রিংকু মিয়া। শুক্রবার ভোর থেকে সেনাবাহিনীর নেতৃত্বে বাহিনীর সদস্যরা খালিয়ারচর, মধ্যার চর ও কদমির চরসহ বিভিন্ন এলাকা ঘিরে ফেলে। এ সময় যৌথবাহিনী গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সন্দেহভাজন বাড়িঘরগুলো চিহ্নিত করে তল্লাশি অভিযান চালিয়ে পুলিশের খোয়া যাওয়া একটি আগ্নেয়াস্ত্র, ম্যাগজিন, ১০ রাউন্ড গুলিসহ পাচঁ রাউন্ড শটগানের কার্তুজ, ৮টি ককটেল, ইলেকট্টিক শক দেয়ার যন্ত্র, নগদ ১০ লাখ ১৫ হজাার ৮০০ টাকা সহ টেটা ৩৮৮টি রামদা ১টি, বড় ছোড়া ১৩ টি, দা ৭টি, ২টি কুড়াল, ছোট ছোরা ৬টি, চাপাতি ৭ টি, হকিস্টিক ৬টি, এবং ডাকাতির কাজে ব্যবহৃত বড় টচলাইটসহ বিভিন্ন দেশীয় আগ্নেয়াস্ত্র উদ্ধার করে। বিকেলে খালিয়ার চর জাহানারা বেগম উচ্চ বিদ্যালয় স্কুল প্রাঙ্গণে ৪৫ এমএলআরএস রেজিমেন্ট অধিনায়ক লেফট্যানেন্ট কর্ণেল জুবায়ের এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান।

 

তিনি আরও জানান, ত্রয়োদশ জাতীয় সংসদ নিবার্চনকে সামনে রেখে সন্ত্রাসের জনপদ খ্যাত কালাপাহাড়িয়া ইউনিয়নে সেনাবাহিনীর নেতৃত্বে যৌথ বাহিনী বিশেষ অভিযান পরিচালনা করে। অবৈধ অস্ত্র উদ্ধার ও সন্ত্রাসীদের আস্তানার নিয়ন্ত্রণ নেওয়ার জন্য শুক্রবার ভোর থেকে সেনাবাহিনীর ১৪০ জন সদস্য ও থানা পুলিশের ১০ জন সদস্যকে সাথে নিয়ে যৌথবাহিনী বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এলাকর চিহ্নিত সন্ত্রাসী ডাকাত ও অস্ত্রধারী সন্ত্রাসী, চাদাঁবাজ, বাসদের বাড়িতে বাড়িতে তল্লাশি অভিযান চালিয়ে পুলিশের খোয়া যাওয়া একটি পিস্তল, পাঁচ রাউন্ড গুলি সহ বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। #

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...