নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   সমাধান-১৮ এর উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সম্মাননা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত   |   আমরা আইনজীবীরা কোনো বিভ্রান্তির ফাঁদে পা দেব না – আনোয়ার প্রধান   |   দেশের প্রতিটি নাগরিকের সমান অধিকার ও সুরক্ষা নিশ্চিত করতে সরকার কাজ করছে – সাখাওয়াত   |   গ্যাস সংকট কাটিয়ে ডাইং শিল্পকে রক্ষ্যা করতে প্রধানমন্ত্রীর প্রতি আহবান    |   চর কিশোরগঞ্জে নিষিদ্ধ আ’লীগের ক্যাডার বাহিনী রনিকে কুপিয়ে যখন করেছে   |   কোনো অপরাধকে আর মাথাচাড়া দিয়ে উঠতে দেওয়া যাবে না – আবদুল জব্বার   |   ইসলামী যুব আন্দোলন নেতাকে কুপিয়ে হত্যার ঘাতক শেখ সিফাতসহ গ্রেপ্তার-৯   |   আড়াইহাজারে পুকুরে ডুবে চার শিশুর মর্মান্তিক মৃত্যু   |   ময়লা আবর্জনা পরিস্কার করা নিয়ে হত্যার হুমকিতে মামলা   |   পাইকপাড়া মাদক নির্মূল কমিটির উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত   |   জাকির খানের উদ্যোগে গণতন্ত্রের মা খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে মিলাদ দোয়া   |   বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সীমান্ত হত্যায় ৩ ছিনতাইকারীর মৃত্যুদণ্ড   |   এশিয়ান হাইওয়ে সড়কে আন্ডার পাসের দাবীতে মানববন্ধন বিক্ষোভ   |   বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে  মহানগর বিএনপির আলোচনা সভা, মিলাদ ও দোয়া   |   নারায়ণগঞ্জে জাপানি ভাষা শিক্ষা কেন্দ্র হিকারি এডুকেশনের নবম শাখার উদ্বোধন   |   ফটো সাংবাদিক বিশাল আহমেদের পিতা’র মৃত্যুতে বিপিজেএ’র শোক প্রকাশ   |   আমাদের সমস্যাগুলোর কিছুটা স্থায়ী কিছুটা চলমান – আবুল কালাম এমপি   |   বন্দরে নিষিদ্ধ ছাত্রলীগ ও যুবলীগের ঝটিকা মিছিল   |   নারায়ণগঞ্জের পুলিশ সুপারকে হাইওয়ে পুলিশে বদলি করা হয়েছে   |   শম্ভুপুর ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদকের মৃত্যুতে  মিলাদ মাহফিল দোয়া
 প্রচ্ছদ   মহানগর   মাদক ব্যবসা ছাড়তে পুলিশ সুপারের কাছে মাদক ব্যবসায়ী অঙ্গীকার 
অঙ্গীকার / মাদক ব্যবসা ছাড়তে পুলিশ সুপারের কাছে মাদক ব্যবসায়ী অঙ্গীকার 
  মহানগর || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: বুধবার, ২৭ মার্চ, ২০২৪

বন্দর প্রতিবেদকঃ মাদক ব্যবসা ছেড়ে দিয়ে  স্বাভাবিক জীবনে ফিরে আসার জন্য জেলা পুলিশ সুপারের কার্যালয়ে  অঙ্গীকার নামা প্রদান করেছে বন্দরে মাদক ব্যবসায়ী ওসমান (২১)। গত সোমবার (২৫ মার্চ) উল্লেখিত মাদক ব্যবসায়ী এ  অঙ্গীকার নামা প্রদান করেন। অঙ্গীকার সূত্রে জানাগেছে, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ২০ নং ওয়ার্ডের সোনাকান্দা বড় মসজিদ এলাকার আল ইসলাম মিয়ার ছেলে ওসমান গত কয়েক বছর যাবত অসৎ লোকদের সাথে চলাফেরা করার কারণে ও তাদের কু প্ররোচনায় অধিক লাভের আশায় মাদক জাতীয় দ্রব্য বিক্রি ও সেবন করছিল।

বর্তমানে আমি আমার পূর্বের ভুল ত্রুটি বুঝতে পেরেছি যে আমার বিগত দিনের কর্মকাণ্ড ছিল ভূল। আমার বিগত দিনের দিনের  কর্মকাণ্ডের জন্য দুঃখিত। আমি আমার বিগত দিনের ভূল বুঝিয়া উক্ত ভূল সংশোধন করেছি।আমার বিরুদ্ধে একাধিক মুকদ্দমা  আছে। যাহা বিজ্ঞ আদালতে চলমান রয়েছে। আমি আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে নিয়মিত উক্ত মুকদ্দমায় হাজির হইয়া বিচার কার্যে সহায়তা ও দ্রুত নিস্পত্তির চেষ্টা করছি। আমি আমার বিগত দিনের ভুলগুলো সংশোধন করে নিয়েছি। উক্ত ভূল ভবিষ্যতে আর কোনদিন করবো না মর্মে  অঙ্গীকার করছি। বর্তমানে আমি স্বাভাবিক জীবনে ফিরে এসেছি। বর্তমানে আমি একটি মুদি দোকান দিয়ে মুদি ও মনোহারী  বিক্রি করে  পরিবারের সকলকে নিয়ে স্বাচ্ছন্দে জীবন যাপন করার চেষ্টা করে আসছি  । পরিতাপের বিষয় আমার বিগত দিনের ভুলের কারণে বিভিন্ন আইনশৃঙ্খলা সংস্থার লোকজন আমার বিরুদ্ধে দায়েরকৃত  মামলার নালিশ ছাড়া অযথা হয়রানী করছে। যার কারেন আমি আমার ক্ষুদ্র ব্যবসায় মনোনিবেশ করতে পারছি না। উক্তরূপ হয়রানির হাত থেকে মুক্তি পাওয়ার জন্য আপনার কাছে সবিনয় প্রার্থনা করছি।

উল্লেখ্য যে, অদ্যকার পর হইতে যদি ভবিষ্যতে আমার নিকট হইতে কোন প্রকার মাদকদ্রব্য উদ্ধার বা সেবন করাবস্থায় হাতেনাতে আটক করে বা লোকমুখে শুনে তাহা প্রমাণ পাইলে আমি আইনের দৃষ্টিতে যেকোনো সাজা মাথা পেতে নিব। এমতবস্থায়  আমার পূর্বের ভুল মোচন করার জন্য জেল সুযোগ্য পুলিশ সুপার মহোদয়ের নিকট দয়াপ্রার্থী হইলাম। উপরোক্ত সার্বিক বিষয় বিবেচনা করিয়া আমাকে মার্জনার দৃষ্টিতে দেখিয়া  আইন সংস্থার লোকজনদের হয়রানীর নিকট  হইতে মুক্তি দেওয়ার ব্যবস্থা করিলে চিরকৃতজ্ঞ থাকিব।#

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...