নারায়ণগঞ্জ  মঙ্গলবার | ২৬শে মে, ২০২৬ | ১২ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ গ্রীষ্মকাল | ৮ই জিলহজ, ১৪৪৭

শিরোনাম
  |   প্রবাসী অপহরণ আদালতের নির্দেশ অমান্য করায় ফতুল্লার ওসিকে শোকজ   |   বক্তাবলীতে ৬ বছরের শিশু কন্যাকে ধর্ষণ করেছে দুই যুবক আটক ১   |   সোনারগাঁয়ে শ্রেষ্ঠ সহকারী শিক্ষক নির্বাচিত আমিনুল ইসলাম   |   ১০ টাকা চাঁদা না দেয়ায় অটো চালককে পিটিয়ে হত্যা   |   শব্দ দূষণ বন্ধে পরিবেশ অধিদপ্তরের অভিযান ৪ যানবাহনকে জড়িমানা    |   বন্দরে প্রকাশ্যে ড্রেজার ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষ   |   আবাসিক গভীর নলকূপের কর ও রেজিস্ট্রেশন বাতিলের দাবিতে সমাবেশ   |   বসতবাড়ীতে ডাকাতি ১০ ভরি স্বর্ণালঙ্কার লুট   |   বাংলাদেশে ঈদুল আজহা ২৮ মে জাতীয় চাঁদ দেখা কমিটি   |   কালবৈশাখী ঝড়ের তান্ডবে ব্যাপক ক্ষয়ক্ষতি নিহত ১ আহত ৫   |   সোনারগাঁয়ে ঠিকাদারকে পরিকল্পিতভাবে কুপিয়ে হত্যা   |   ১২ মামলায় আইভী’র জামিন বহাল, মুক্তিতে বাধা নেই   |   র‍্যাবের অভিযানে দেশীয় অস্ত্র সহ আটক ৩ মাদকের আস্তানায় আগুন   |   দুই সহোদরকে কুপিয়ে নগদ টাকা স্বর্ণালংকার লুট করেছে ডাকাতদল   |   রূপগঞ্জে চুরি হওয়া মোটরসাইকেল সহ এক আসামি গ্রেফতার   |   সড়ক দুর্ঘটনায় ভূমি সহকারী কর্মকর্তা আনোয়ার হোসেন নিহত   |   ব্যবসা দখলে নিতে পরিকল্পিত ভাবে ডিস ব্যবসায়ি নাছিরকে ছুরিকাঘাতে হত্যা   |   সোনারগাঁয়ে হামে আক্রান্ত হয়ে শিশুর মৃত্যু   |   নবীগঞ্জ খেয়াঘাটে টোল আদায়কারীদের হাতে কলেজ ছাত্রী লাঞ্ছিত   |   অবৈধভাবে পরিচালিত দুইটি ইটভাটাকে জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর
 প্রচ্ছদ   মহানগর   ২৯ মার্চ গণপরিষদ সদস্য ও সংসদ সদস্য আফজাল হোসেনের ১৭ম মৃত্যুবার্ষিকী 
মুক্তিযুদ্ধের সংগঠন / ২৯ মার্চ গণপরিষদ সদস্য ও সংসদ সদস্য আফজাল হোসেনের ১৭ম মৃত্যুবার্ষিকী 
  মহানগর || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪

নারায়ণগঞ্জের খবর প্রতিবেদকঃ আগামী ২৯ শে মার্চ শুক্রবার সাবেক গণপরিষদ সদস্য, সংসদ সদস্য ও মুক্তিযুদ্ধের সংগঠক ও ভাষা সৈনিক আফজাল হোসেন এর ১৭তম মৃত্যুবার্ষিকী। এ উপলক্ষ্যে মরহুমের পরিবারের পক্ষ থেকে কবর জিয়ারত, কোরআন খতম, বাদ এশা মিলাদ ও দোয়া মাহফিল (তারা মসজিদে) অনুষ্ঠিত হবে ২৯ মার্চ, শুক্রবার। বিশিষ্ট সমাজকর্মী ও রাজনৈতিক নেতা জনাব আফজাল হোসেন ১৯৩৪ সালে নারায়ণগঞ্জ শহরের ১নং বাবুরাইলে এক মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তার পিতা বিশিষ্ট কন্ট্রাক্টর ও সমাজ কর্মী আলহাজ্ব মুজাফফর আলী। তিনি নারায়ণগঞ্জ উচ্চ বিদ্যালয়, জয় গোবিন্দ হাই স্কুল ও তোলারাম কলেজে অধ্যয়ণ করেছেন। ১৯৫২ সালে ছাত্র অবস্থায় তিনি মাতৃভাষা আন্দোলনে সক্রিয় অংশগ্রহণ করেন। তিনি ১৯৫৬-৫৭ সালে তোলারাম কলেজে ছাত্র ছাত্রী সংসদের সাধারণ সম্পাদক নির্বাচিত হন। এ নির্বাচনের মাধ্যমে তিনি একজন রাজনৈতিক কর্মী হিসেবে সকলের নজরে পড়েন। তিনি প্রথমে ছাত্র রাজনীতি ও পরে আওয়ামী লীগ সংগঠনের সঙ্গে জড়িত হন।

তিনি ১৯৬৪ সালে একাধারে নারায়ণগঞ্জ পৌর পাঠাগারের সাধারণ সম্পাদক, শহর আওয়ামী লীগের সহ সম্পাদক, দেওভোগ ইউনিয়ন কমিটির চেয়ারম্যান এবং পদাধিকার বলে পৌরসভার কমিশনার নির্বাচিত হন। এ ভাবেই তিনি সামাজিক এবং রাজনৈতিক কর্মকান্ডে জড়িয়ে ১৯৬৬ সালে নিখিল পাকিস্তান আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির সদস্য এবং ১৯৬৬ সালে ৬ দফা আন্দোলনে নেতৃত্ব দান করে ব্যাপক পরিচিতি লাভ করেন। তিনি ১৯৬৯ সালের গণআন্দোলনে বিশেষ ভ‚মিকা রাখেন জনাব আফজাল হোসেন ১৯৭০ সালে প্রাদেশিক পরিষদের সদস্য নির্বাচিত হন। ১৯৭১ সালে স্বাধীনতা যুদ্ধে সক্রিয় অংশগ্রহণ করেন এবং ভারতে মুজিব নগর সরকারের বিভিন্ন দায়িত্ব পালন করেন। মুক্তিযুদ্ধ কালীন সময়ে তিনি বিহারের চাকুলিয়ায় বিশেষ সামরিক ট্রেনিং গ্রহণ করেন। স্বাধীনতার পর গণপরিষদ সদস্য হিসাবে তিনি সংবিধান রচনায় সহায়তা করেন। তিনি ১৯৭৩ সালে পুনরায় জাতীয় সংসদের সদস্য নির্বাচিত হন। তিনি বিভিন্ন সময়ে তোলারাম কলেজ, মহিলা কলেজ, নারায়ণগঞ্জ কলেজ, আদর্শ বালিকা বিদ্যালয়, কার্য নির্বাহী পরিষদের সদস্য ও বাংলাদেশ রেলওয়ে এডভাইজারী কাউন্সিল, নারায়ণগঞ্জ শহর উন্নয়ন কমিটি ইত্যাদির সদস্য পদে কাজ করেছেন। জেলা রেড ক্রিসেন্ট সোসাইটির সভাপতি ও নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রিজের সভাপতি পদেও তিনি দায়িত্ব পালন করেছেন।

জনাব আফজাল হোসেন নারায়ণগঞ্জ চিত্ত বিনোদন সমিতির সভাপতি, কিন্ডার কেয়ার স্কুল এর প্রতিষ্ঠাতা সভাপতি, রহমত উল্লাহ মুসলিম ইনস্টিটিউটের সহ সভাপতি, বাংলাদেশ জুট এসোসিয়েশনের সহ সভাপতি, তানজিম এসোসিয়েশনের সদস্য, বাংলাদেশ টেলিগ্রাফ এন্ড টেলিফোন এডভাইজারী কাউন্সিলের সদস্য, চট্টগ্রাম পোর্ট ট্রাস্ট এডভাইজারী সদস্য, নারায়ণগঞ্জ জেলা কারাগার পরিদর্শক টিমের সদস্য, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির আজীবন সদস্য ও বাংলাদেশ ডায়াবেটিক এসোসিয়েশন নারায়ণগঞ্জ শাখার প্রতিষ্ঠাতা দায়িত্ব পালন করছেন। তিনি ডায়াবেটিক এসোসিয়েশনের সঙ্গে সংযুক্ত হয়ে নারায়ণগঞ্জে একটি ডায়াবেটিক হাসপাতাল প্রতিষ্ঠা করেছেন। তিনি ১৯৭৫ সালে জাপানে অনুষ্ঠিত “ও.এস.কা” ইন্টারন্যাশনাল কনফারেন্সে বাংলাদেশ প্রতিনিধি দলের সদস্য হিসেবে যোগদান করেন। ১৯৯১ সালে তিনি জাপানে লেবার ম্যানেজমেন্ট হিসেবে যোগদান করেন। তিনি ব্যবসা সংক্রান্ত কাজে সরকারী ও বেসরকারী প্রতিনিধি হিসেবে ভারত, নেপাল, পাকিস্তান, থাইল্যান্ড, হংকং, কোরিয়া, পর্তুগাল, চীন, যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্র সফর করেন। তিনি ১৯৮৯ সালে হজ্বব্রত পালন করেন। ব্যক্তি জীবনে তিনি বিবাবিহত এবং এক পুত্র ও এক কন্যা সন্তানের জনক। ২০০৭ সালের ২৯ মার্চ দুরারোগ্য ক্যান্সারে আক্রান্ত হয়ে তিনি ৭৭ বছর বয়সে ইন্তেকাল করেন। আজ বাদ তারাবী তারা মসজিদে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। আফজাল হোসেন পুত্র তারেক আফজাল তাঁর পিতার বিদেহী আত্মার মাগফেরাত কামনার জন্য সকল মহলের নিকট আহবান জানিয়েছেন। #

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...