নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   কাশীপুর হাসেমবাগে তথ্য সংগ্রহ করতে গেলে পুলিশ কনস্টেবলকে ছুরিকাঘাতে হত্যা   |   বন্দর উপজেলায় নরমাল ডেলিভারি সংক্রান্ত স্বাস্থ্য উপকরণ বিতরণ    |   নারায়ণগঞ্জের সিনেপ্লেক্স ও সিনেস্কোপে চলছে দেশের ছবি ‘যাপিত জীবন’   |   ঐতিহ্যবাহি সাত দিনব্যাপি খাঁজা মঈনুদ্দিন চিশতী (রহ:) ওরশ মোবারকের প্রস্তুতি সভা    |   মোটরসাইকেল ও অটোরিক্সা মুখোমুখি সংঘর্ষে ৬ মাসের শিশু সাইফান নিহত   |   আ’লীগের নৈরাজ্য ও সন্ত্রাসের বিরুদ্ধে আইনজীবী ফোরামের বিক্ষোভ মিছিল   |   সব জল্পনা-কল্পনার অবসান এটাই ইসলামের সৌন্দর্য – আবুল কাউছার আশা   |   ৩৫ বছরের খরিদকৃত সম্পদ বাড়িঘর ভাঙচুর করে বেদখলের চেষ্টার অভিযোগ   |   জাতীয় সংহতি প্রতিষ্ঠার মাধ্যমে দেশকে এগিয়ে নিতে হবে – জেলা প্রশাসক   |   নতুন জিমখানায় মাদক কারবারির প্রাণনাশের হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন   |   আমরা চাই আমাদের শ্রমিকরা যেন তাদের ন্যায্য অধিকার পায় – আজাদ   |   পৌরপিতা আলী আহাম্মদ চুনকার  চিশতি (রহঃ) ৪৩ তম পবিত্র ওরশ মোবারক    |   কেক কেটে আনন্দ মিছিল করে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের প্রতিষ্ঠাবার্ষিকী পালন   |   ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগরের কর্মী সংগ্রহ অনুষ্ঠিত   |   গবাদিপশুর ঘাস রোপন করে দিনমজুরের জমি দখলের চেষ্টা   |   জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের ৩৫তম প্রতিষ্ঠাবার্ষিকীতে দোয়া মাহফিল   |   তোলারাম কলেজের শিক্ষার্থীদের পুনর্মিলনী নিয়ে গণমাধ্যমকর্মীদের সাথে মতবিনিয়   |   জাতীয় নিরাপদ সড়ক দিবসে নারায়ণগঞ্জে বর্ণাঢ্য র‍্যালি  আলোচনা সভা   |   যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে জেলা যুবদলের আনন্দ র‍্যালী ও সমাবেশ   |   যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে মহানগর যুবদলের র‍্যালী সমাবেশ
 প্রচ্ছদ   মহানগর   একই মঞ্চে সভা করলেন মেয়র আইভী, শামীম ওসমান, সেলিম ওসমান ও হুইপ বাবু
সমস্যা সমাধান নিয়ে / একই মঞ্চে সভা করলেন মেয়র আইভী, শামীম ওসমান, সেলিম ওসমান ও হুইপ বাবু
  মহানগর || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: মঙ্গলবার, ৯ এপ্রিল, ২০২৪

নারায়ণগঞ্জের খবর প্রতিবেদকঃ নারায়ণগঞ্জে একমঞ্চে বসে যানজট ও হকার সমস্যা নিয়ে সভা করলেন নারায়নগঞ্জ সিটি করপোরেশনের মেয়র ডাঃ সেলিনা হায়াত আইভি,এমপি শামীম ওসমান,সেলিম ওসমান এমপি ও জাতীয় সংসদের হুইপ নজরুল ইসলাম বাবু। সোমবার (৮ এপ্রিল) নারায়ণগঞ্জ প্রেসক্লাবের ইফতার মাহফিলে অংশ নিয়ে শামীম ওসমান বলেন শহরকে যানজট মুক্ত করার জন্য সংসদ সদস্য সেলিম ওসমান পুলিশ কে ৪৫লাখ টাকা দিয়েছে। আমার প্রশ্ন এ টাকা দিতে হবে কেন।

সরকারই তো টাকা দেয়। এখন যদি সিটি করপোরেশনের মেয়র বলে ফুটপাতের মালিক সিটি করপোরেশন, এটা সত্যি। আমি বলেছি হকার বসলে সব জায়গায় বসবে না যদি বসে তাহলে নির্ধারিত কোথাও বসবে না। আমি সিটি করপোরেশনকে এর সুরাহা বের করতে হবে। যানজটের দুটো সেক্টর আছে। সিটি করপোরেশন ও তাদের টিম আছে। সিটি করপোরেশন মানে শুধু আইভী না। সিটি করপোরেশন প্রশাসনকে তাগিদ পত্র দেবে।আজ এখানে প্রশাসনের লোক থাকলে ভাল হত উল্লেখ করে তিনি বলেন, আমি মনে করি আমরা একসাথে আলোচনায় বসি।

নারায়ণগঞ্জের সব সমস্যা একসাথে তো সমাধান করতে পারবো না।এসময় মেয়র আইভি বলেন শহরের অনেক নাগরিক সমস্যা রয়েছে।এ সমস্যা গুলো চিন্থিত করে নারায়নগঞ্জের উন্নয়নের জন্য একসাথে কাজ করতে হবে।নারায়ণগঞ্জ প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি বিল্লাল হোসেন রবিনের সভাপতিত্বে এতে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ ২ আসনের সংসদ সদস্য ও জাতীয় সংসদের হুইপ নজরুল ইসলাম বাবু, নারায়ণগঞ্জ ৪ আসনের সংসদ সদস্য একেএম শামীম ওসমান,নারায়ণগঞ্জ ৫ আসনের সংসদ সদস্য একেএম সেলিম ওসমান, নারায়ণগঞ্জ সিটি করপোরেশন মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী সহ বিভিন্ন শ্রেনী পেশার প্রতিনিধিরা। #

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

ফেইসবুকে আমরা

এ সম্পর্কিত আরো খবর...