নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   সরকারের প্রতি আস্থা রেখে ত্বকী সহ আলোচিত হত্যার বিচার চাইলেন – রফিউর রাব্বি   |   নদী ভাঙ্গন ঠেকাতে ব্যাবস্থা নিলেন নজরুল ইসলাম আজাদ   |   ফেনসিডিলের বিকল্প মাদক এক হাজার বোতল এসকাফ সিরাপ আটক   |   নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এলাকা সম্প্রসারনে যুক্ত হচ্ছে চার ইউনিয়ন   |   বন্দরে ৫ ওয়ারেন্টভূক্ত আসামীসহ ৭ জন গ্রেপ্তার   |   বন্দরে আইনশৃঙ্খলা চরম অবনতি ১ মাসে ৭ খুন, ৪ লাশ উদ্ধার ৭ ধর্ষণ   |   জগন্নাথদেবের রথযাত্রা উৎসব প্রস্ততিতে মতবিনিময় সভা   |   তালিমুল কুরআন প্রি-ক্যাডেট মাদরাসায় বার্ষিক পুরস্কার বিতরণী সংবর্ধনা   |   আড়াইহাজারে অটোরিকশাচালককে হত্যা করে গাড়ি ছিনতাই   |   জাঙ্গাল আইলপাড়ায় এক হাজার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন    |   তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে বড় ঘাটতি পাবলিক প্লেসে প্রকাশ্যে ধূমপান   |   শিবা সানু ও বেবীকে আনিসুল ইসলাম সানির শুভেচ্ছা ও অভিনন্দন   |   মেঘনায় গভীর রাতে পিতা পুত্রকে কুপিয়ে মাছ ধরার জাল ও নগদ টাকা লুট   |   চাষাঢ়ায় সাংবাদিক প্রীতি’র ‘ফুড এন্ড ফ্যাশন কালেকশন’ এর শো-রুম উদ্বোধন    |   রাজনৈতিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও নাট্যজন  আনিসুল ইসলাম সানিকে বর্ণাঢ্য সংবর্ধনা   |   ময়লা ফেলতে ১০০ টাকার বেশী দাবি করলে প্রতিষ্ঠানের ঠিকাদারি বাতিল – প্রশাসক   |   শারীরিক প্রতিবন্ধী ব্যাক্তিকে অটোরিকশা দিল এমপি আজাদ   |   পদ্মা রেলসেতুর মাটি অপসারণে রেললাইন ঝুঁকি সৃষ্টি হবে না – রেলপথ মন্ত্রী    |   ছিনতাইকারী চোর সন্দেহে ওরা ১২ জন আটক   |   হানি ট্র্যাপে ফেলে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সর্বস্ব লুট ৭ জন গ্রেপ্তার
 প্রচ্ছদ   মহানগর   লঞ্চের রশি ছিঁড়ে নিহতের ঘটনায় দোষীদের শাস্তির দাবিতে নারায়ণগঞ্জে মানববন্ধন 
মানববন্ধন / লঞ্চের রশি ছিঁড়ে নিহতের ঘটনায় দোষীদের শাস্তির দাবিতে নারায়ণগঞ্জে মানববন্ধন 
  মহানগর || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: শনিবার, ১৩ এপ্রিল, ২০২৪

নারায়ণগঞ্জের খবর ডেস্কঃ রাজধানীর সদরঘাটে লঞ্চের রশি ছিঁড়ে পাঁচজন নিহতের ঘটনায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন করেছে নিরাপদ নৌপথ চাই নামের একটি সংগঠন। শুক্রবার ১২ এপ্রিল বিকেলে নারায়ণগঞ্জ শহরের ৫নং ঘাট এলাকায় শীতলক্ষ্যার তীরে মানববন্ধনটি অনু্ষ্ঠিত হয়। নিরাপদ নৌপথ চাই সংগঠনের সিনিয়র সহসভাপতি জুয়েল প্রধানের সভাপতিত্বে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি সবুজ শিকদার। সংঠনের সম্পাদক কবির হোসেনের সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন বিআইডব্লিউটিসির কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক জাকির হোসেন চুন্ন মাস্টার প্রমুখ।

মানববন্ধনে সবুজ শিকদার বলেন, পবিত্র রমজান মাসে বিআইডব্লিউটিএ নৌ মন্ত্রণালয়সহ বিভিন্ন মিটিংয়ে আমরা লঞ্চগুলোর শিডিউল নিয়ে হুড়োহুড়ি করে প্রাণহানির বিষয় নিয়ে সতর্ক করেছিলাম। কিন্তু তখন লঞ্চ মালিকরা বিষয়টা হেসেই উড়িয়ে দিয়েছিলেন। এই এমভি ফারহান-৬ লঞ্চের মালিক বরিশালের সাবেক এমপি গোলাম কিবরিয়া টিপু। তিনি বিগত দিনে নৌ মন্ত্রণালয়ের স্থায়ী কমিটির সদস্য হিসেবে অনেক অনিয়ম করেছেন। লঞ্চ মালিকরা মানুষকে মানুষ হিসেবে মনে করেনা। তারা যাত্রীদেরকে পণ্য মনে করে। তারা দীর্ঘদিন ধরে রামরাজত্ব সৃষ্টি করে সম্পদের পাহাড় গড়েছেন। একজন যাত্রী তার অন্তঃস্বত্ত্বা স্ত্রীকে নিরাপদে গ্রামের বাড়ি নিয়ে যাওয়ার জন্য ভীড় এড়াতে পবিত্র ঈদুল ফিতরের দিন সদরঘাটে স্বপরিবারে এসেছিলেন।
কিন্তু দুটি লঞ্চের শিডিউল নিয়ে প্রতিযোগিতায় অর্থাৎ কে কার আগে যাবে এই প্রতিযোগিতায় একই পরিবারের ৩ জনসহ ৫ জনের প্রাণ গেল। এটা কোন দুর্ঘটনা নয় এটা একটা হত্যাকান্ড। এর দায় লঞ্চ মালিকদেরও।
কারণ তারা প্রভাবশালী হওয়ায় তারা শিডিউল নিয়ম নীতির তোয়াক্কা করেনা। ৫ জন প্রাণহানির ঘটনায় শুধু লঞ্চের মাস্টার ম্যানেজারদের গ্রেফতার করলে হবেনা নেপথ্যে যারা দায়ী তাদেরও খুঁজে বের করার জন্য তদন্ত কমিটির কাছে দাবি জানাচ্ছি। বিগত দিনে অনেক তদন্ত রিপোর্ট পর্দার আড়ালে ধামাচাপা পড়ে গেছে। এবারও যাতে এমনটি না হয়।
উল্লেখ্য বৃহস্পতিবার পবিত্র ঈদুল ফিতরের দিন বিকেল ৩টার দিকে সদরঘাট ১১ নং পন্টুনের সামনে এমভি তাশরিফ-৪ নামে একটি লঞ্চ ও এমভি পূবালী-১ নামে আরও একটি  লঞ্চ রশি দিয়ে পন্টুনে বাঁধা ছিল। এ দুটি লঞ্চের মাঝখান দিয়ে এমভি ফারহান–৬ নামে আরেকটি লঞ্চ ঢুকানোর সময় তাশরিফ-৪ লঞ্চের রশি ছিঁড়ে গেলে পাঁচ যাত্রী লঞ্চে ওঠার সময় গুরুতর আহত হন। আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। #

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...