নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   সরকারের প্রতি আস্থা রেখে ত্বকী সহ আলোচিত হত্যার বিচার চাইলেন – রফিউর রাব্বি   |   নদী ভাঙ্গন ঠেকাতে ব্যাবস্থা নিলেন নজরুল ইসলাম আজাদ   |   ফেনসিডিলের বিকল্প মাদক এক হাজার বোতল এসকাফ সিরাপ আটক   |   নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এলাকা সম্প্রসারনে যুক্ত হচ্ছে চার ইউনিয়ন   |   বন্দরে ৫ ওয়ারেন্টভূক্ত আসামীসহ ৭ জন গ্রেপ্তার   |   বন্দরে আইনশৃঙ্খলা চরম অবনতি ১ মাসে ৭ খুন, ৪ লাশ উদ্ধার ৭ ধর্ষণ   |   জগন্নাথদেবের রথযাত্রা উৎসব প্রস্ততিতে মতবিনিময় সভা   |   তালিমুল কুরআন প্রি-ক্যাডেট মাদরাসায় বার্ষিক পুরস্কার বিতরণী সংবর্ধনা   |   আড়াইহাজারে অটোরিকশাচালককে হত্যা করে গাড়ি ছিনতাই   |   জাঙ্গাল আইলপাড়ায় এক হাজার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন    |   তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে বড় ঘাটতি পাবলিক প্লেসে প্রকাশ্যে ধূমপান   |   শিবা সানু ও বেবীকে আনিসুল ইসলাম সানির শুভেচ্ছা ও অভিনন্দন   |   মেঘনায় গভীর রাতে পিতা পুত্রকে কুপিয়ে মাছ ধরার জাল ও নগদ টাকা লুট   |   চাষাঢ়ায় সাংবাদিক প্রীতি’র ‘ফুড এন্ড ফ্যাশন কালেকশন’ এর শো-রুম উদ্বোধন    |   রাজনৈতিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও নাট্যজন  আনিসুল ইসলাম সানিকে বর্ণাঢ্য সংবর্ধনা   |   ময়লা ফেলতে ১০০ টাকার বেশী দাবি করলে প্রতিষ্ঠানের ঠিকাদারি বাতিল – প্রশাসক   |   শারীরিক প্রতিবন্ধী ব্যাক্তিকে অটোরিকশা দিল এমপি আজাদ   |   পদ্মা রেলসেতুর মাটি অপসারণে রেললাইন ঝুঁকি সৃষ্টি হবে না – রেলপথ মন্ত্রী    |   ছিনতাইকারী চোর সন্দেহে ওরা ১২ জন আটক   |   হানি ট্র্যাপে ফেলে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সর্বস্ব লুট ৭ জন গ্রেপ্তার
 প্রচ্ছদ   মহানগর   ঘূর্ণিঝড় সিত্রাং মোকাবেলায় প্রস্তুত জেলা প্রশাসন,ছুটি বাতিল, মেডিকেল টিম প্রস্তুত
ঘূর্ণিঝড় সিত্রাং মোকাবেলায় প্রস্তুত জেলা প্রশাসন,ছুটি বাতিল, মেডিকেল টিম প্রস্তুত
  মহানগর || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: বুধবার, ২৬ অক্টোবর, ২০২২

নারায়ণগঞ্জের খবর প্রতিবেদকঃ ঘূর্ণিঝড় সিত্রাং মোকাবেলায় প্রস্তুত জেলা প্রশাসন, নারায়ণগঞ্জঅদ্য রাত ০৮ ঘটিকায় জেলা প্রশাসক মোঃ মঞ্জুরুল হাফিজের সভাপতিত্বে জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির অনলাইন জুম মিটিং সম্পন্ন হয়। মিটিংয়ে ঘুর্ণিঝড় সিত্রাং মোকাবিলার প্রস্তুতি হিসেবে নিন্মলিখিত সিদ্ধান্তগ্রহণ করা হয়।
• জেলা পর্যায়ের সকল কর্মকর্তা-কর্মচারীদের ছুটি বাতিল করে কর্মস্থলে উপস্থিত থাকার সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
• সার্বক্ষণিক মেডিকেল টিম প্রস্তুত রাখার জন্য সিভিল সার্জনকে নির্দেশনা প্রদান করা হয়।
• দুর্যোগ ব্যবস্থাপনার অংশ হিসেবে চার লক্ষ টাকা এবং ২৫০ মেট্রিকটন চাল মজুদ রয়েছে।
• সকল শিক্ষা প্রতিষ্ঠানের আগামীকালের পরীক্ষা স্থগিত রাখার সিদ্ধান্তগ্রহণ করা হয়।
• দুর্যোগ সম্পর্কে জনগণকে অবহিত করার জন্য সকল মসজিদে সচেতনতামূলক বার্তা পৌছানো এবং জেলা প্রশাসনের সহায়তাগ্রহণের জন্য উপপরিচালক, ইসলামিক ফাউণ্ডেশনকে নির্দেশনা প্রদান করা হয়।
• ঘূর্ণিঝড় পরবর্তী গাছ ভেঙ্গে রাস্তা যোগাযোগ ব্যবস্থা বিঘ্নিত হলে দ্রুততার সাথে ফায়ার সার্ভিস, সড়ক ও জনপদ বিভাগকে সার্বক্ষণিক প্রস্তুত থাকতে বলা হয়।
• পরিস্থিতি বিবেচনায় নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ রাখতে বিদ্যুৎ বিভাগকে নির্দেশনা প্রদান করা হয়।
• দুর্যোগ মোকাবেলায় জেলা পুলিশ, বিজিবি, র‍্যাব, বিআইডব্লিউটিএ, কোস্টগার্ড, ফায়ার সার্ভিস, স্বাস্থ্য বিভাগ সহ সকল বিভাগ কে থাকতে নির্দেশনা প্রদান করা হয়।
• বস্তিবাসীসহ সকল ভাসমান লোকজনদের নিরাপদ আশ্রয়স্থলে নেয়ার জন্য সকল উপজেলা নির্বাহী অফিসারদের নির্দেশনা প্রদান করা হয়।
• রোবার স্কাউট সহ জেলার সকল স্বেচ্ছাসেবী সংগঠনকে ঘুর্ণিঝড় মোকাবেলায় প্রস্তুত থাকতে অনুরোধ জানানো হয়।
• জরুরী পরিস্থিতিতে ২৪ ঘন্টা তথ্য প্রদানের নিমিত্তে কন্ট্রোল রুম খোলা হয়েছে। কন্ট্রোল রুমের নাম্বার: 01319-355337

জনস্বার্থে এ নির্দেশনা প্রদান করা হলো।

স্বাক্ষরিত
মোঃ মঞ্জরুল হাফিজ
জেলা প্রশাসক

সভাপতি
জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...