নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   বঙ্গসাথী ক্লাবের কোষাধ্যক্ষ প্রয়াত মামুন স্মরনে আলোচনা দোয়া   |   কুমিল্লা ও মেঘনা ইকোনমিক জোন সংযোগ সড়ক নির্মাণে অংশীজন সভা   |   পরিকল্পিত ষড়যন্ত্রের প্রতিবাদে মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ   |   সন্ত্রাস, নৈরাজ্য ও নাশকতার বিরুদ্ধে লড়াই করার লক্ষ্যে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত   |   পরিকল্পিত ভাবে দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে বিক্ষোভ সমাবেশ ও মিছিল   |   মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে তারেক জিয়া পরিষদের যোগদান   |   না’গঞ্জের ক্রীড়া সার্বিক উন্নয়ন ও আধুনিকায়ন সরকার কাজ করবে – মাহাবুব উল আলম    |   আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে মহানগর বিএনপির বিক্ষোভ মিছিল   |   নৈরাজ্যের প্রতিবাদে হাজী কামাল উদ্দিন’র নেতৃত্বে বিশাল বিক্ষোভ মিছিল    |   মেগা প্রকল্পের আড়ালে বিপুল পরিমান অর্থ পাচার করা হয়েছে – জাকারিয়া সুমন   |   নাসিকে নারীদের আত্মকর্মসংস্থানে সরঞ্জাম, পুষ্টি সহায়তা, সেলাই মেশিন বিতরণ   |   শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্রের ১৩৯তম শুভ আবির্ভাব দিবস উদযাপন   |   মহানগর ছাত্রশিবিরের উদ্যোগে জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা   |   ভূমিদস্যু দখল বন্ধ করে দেওয়া রাস্তাটি খুলে দিলেন ইউএনও – শিবানী সরকার   |   নিষিদ্ধ আ’লীগের অবৈধ মিছিলের প্রতিবাদে মহানগর বিএনপির বিক্ষোভ   |   শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান জাতীয়তাবাদী মহিলা দল প্রতিষ্ঠা করেছিলেন – সাখাওয়াত   |   ভূমি দৎসুদের বিরুদ্ধে মামলা করে জীবন বাঁচাতে এলাকা ছাড়াল আমির হোসেন    |   সুইচ গিয়ারসহ ৩ ছিনতাইকারি আটক   |   চাষাড়ায় শুভ হত্যাকাণ্ডের ২৪ ঘণ্টার মধ্যে রহস্য উদঘাটন গ্রেফতার ৩   |   বিরোধীদলীয় নেতার সঙ্গে বিকেএমইএ প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ ও বৈঠক
 প্রচ্ছদ   মহানগর   শিশু গণধর্ষণ মামলায় মৃত্যুদন্ডপ্রাপ্ত আসামী সুজন ১৯ বছর পলাতকের পর গ্রেফতার
শিশু গণধর্ষণ মামলায় মৃত্যুদন্ডপ্রাপ্ত আসামী সুজন ১৯ বছর পলাতকের পর গ্রেফতার
  মহানগর || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: বুধবার, ২৬ অক্টোবর, ২০২২

নারায়ণগঞ্জের খবর প্রতিবেদকঃ নারায়ণগঞ্জের সদর উপজেলার আলীরটেক গ্রামে শিশুকে গণধর্ষণের পর হত্যা মামলায় ১৯ বছর পলাতক মৃত্যুদন্ডপ্রাপ্ত প্রধান আসামী সুজনকে গ্রেফতার করেছে র‌্যাব-১১। সে ওই গ্রামের হারুন রশিদ ছেলে। দুপুরে র‌্যাব-১১ এর স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে (এএসপি) রিজওয়ান সাঈদ জিকু জানান, ২০০৩ সালের ১৩ জানুয়ারী সদর উপজেলার আলীরটেক গ্রামে শিশুটি প্রতিবেশী বান্ধবীকে নিয়ে মাহফিল দেখার জন্য আসামী সুজনের বাড়ীতে যায়। সে তাদের দুঃসম্পর্কের আত্নীয়। রাত হয়ে গেলে বান্ধবী তার খালার বাসায় থেকে যায়। পরে আসামি সুজন তার বাড়ীতে পৌঁছে দেওয়ার কথা বলে শিশুটিকে সাথে নিয়ে আসে। পূর্ব পরিকল্পনায় পথিমধ্যে সুজন ও ওৎ পেতে থাকা তার তিন সহযোগী পরস্পর যোগসাজশে সরিষা ক্ষেতে নিয়ে শিশুটি হাত-পা ও মুখ বেঁধে ধর্ষণের পর শ্বাসরোধে হত্যা করে। এ ঘটনায় নিহতের ভাই বাদী হয়ে সদর মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করে। মামলাটি নারী ও শিশু নির্যাতন দমন আদালতে বিচার শেষে আসামীদের মৃত্যুদন্ডের আদেশ দেন। এরপর থেকে সে দেশের বিভিন্ন জেলায় আত্মগোপন করে প্রবাসে চলে যায়। দেশে ফিরে আবার আত্মগোপন করে। গোপন সংবাদের ভিত্তিতে ১৯ বছর পলাতক থাকা আসামী সুজনকে গতকাল রাতে রাজধানীর বাড্ডা থেকে গ্রেফতার করা হয়।

নারায়ণগঞ্জের খবর প্রতিবেদকঃ
স,০ ঃ০৮ পি/এম

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

ফেইসবুকে আমরা

এ সম্পর্কিত আরো খবর...