নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   সরকারের প্রতি আস্থা রেখে ত্বকী সহ আলোচিত হত্যার বিচার চাইলেন – রফিউর রাব্বি   |   নদী ভাঙ্গন ঠেকাতে ব্যাবস্থা নিলেন নজরুল ইসলাম আজাদ   |   ফেনসিডিলের বিকল্প মাদক এক হাজার বোতল এসকাফ সিরাপ আটক   |   নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এলাকা সম্প্রসারনে যুক্ত হচ্ছে চার ইউনিয়ন   |   বন্দরে ৫ ওয়ারেন্টভূক্ত আসামীসহ ৭ জন গ্রেপ্তার   |   বন্দরে আইনশৃঙ্খলা চরম অবনতি ১ মাসে ৭ খুন, ৪ লাশ উদ্ধার ৭ ধর্ষণ   |   জগন্নাথদেবের রথযাত্রা উৎসব প্রস্ততিতে মতবিনিময় সভা   |   তালিমুল কুরআন প্রি-ক্যাডেট মাদরাসায় বার্ষিক পুরস্কার বিতরণী সংবর্ধনা   |   আড়াইহাজারে অটোরিকশাচালককে হত্যা করে গাড়ি ছিনতাই   |   জাঙ্গাল আইলপাড়ায় এক হাজার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন    |   তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে বড় ঘাটতি পাবলিক প্লেসে প্রকাশ্যে ধূমপান   |   শিবা সানু ও বেবীকে আনিসুল ইসলাম সানির শুভেচ্ছা ও অভিনন্দন   |   মেঘনায় গভীর রাতে পিতা পুত্রকে কুপিয়ে মাছ ধরার জাল ও নগদ টাকা লুট   |   চাষাঢ়ায় সাংবাদিক প্রীতি’র ‘ফুড এন্ড ফ্যাশন কালেকশন’ এর শো-রুম উদ্বোধন    |   রাজনৈতিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও নাট্যজন  আনিসুল ইসলাম সানিকে বর্ণাঢ্য সংবর্ধনা   |   ময়লা ফেলতে ১০০ টাকার বেশী দাবি করলে প্রতিষ্ঠানের ঠিকাদারি বাতিল – প্রশাসক   |   শারীরিক প্রতিবন্ধী ব্যাক্তিকে অটোরিকশা দিল এমপি আজাদ   |   পদ্মা রেলসেতুর মাটি অপসারণে রেললাইন ঝুঁকি সৃষ্টি হবে না – রেলপথ মন্ত্রী    |   ছিনতাইকারী চোর সন্দেহে ওরা ১২ জন আটক   |   হানি ট্র্যাপে ফেলে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সর্বস্ব লুট ৭ জন গ্রেপ্তার
 প্রচ্ছদ   মহানগর   এলপিজি গ্যাসের দাম বৃদ্ধিতে বিপাকে পড়েছেন ক্রেতারা 
গ্যাসের দাম / এলপিজি গ্যাসের দাম বৃদ্ধিতে বিপাকে পড়েছেন ক্রেতারা 
  মহানগর || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: বুধবার, ৩১ ডিসেম্বর, ২০২৫

বন্দর প্রতিবেদকঃ  বছরের শুরুতে আবারও বাড়ানো হয়েছে এলপিজি গ্যাসের দাম। এক ধাক্কায় নতুন করে ১২ কেজি লোহার সিলিন্ডারের দাম বেড়েছে ৬০০ টাকা। ফলে নতুন দাম অনুযায়ী ভোক্তা পর্যায়ে ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম হয়েছে ১ হাজার ৮’শ  টাকা। যা সপ্তাহখানেক আগেও ছিল ১ হাজার ২৩২ টাকা। নতুন করে গ্যাসের দাম বৃদ্ধিতে বিপাকে পরেছে  নিম্ন আয়ের মানুষেরা।


এলপিজি গ্যাস সরবরাহকারী প্রতিষ্ঠানে খোঁজ নিয়ে জানা যায়, কোম্পানি থেকেই চলতি মাসে গ্যাস সিলিন্ডারের দাম বৃদ্ধি করা হয়েছে। তৃণমূলের ভোক্তা পর্যায়ে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন থেকে নির্ধারিত দামের চেয়েও ১০০ থেকে ১২০ টাকা বেশি বিক্রি হচ্ছে। স্থানীয় পর্যায়ে গত মাসে ১২ কেজি এলপিজি গ্যাস সিলিন্ডারের দাম ছিল ১ হাজার ২০০ টাকা। এখন তারা বিক্রি করছেন ১ হাজার ৮০০ টাকা। গ্যাসের দাম বেড়ে যাওয়ায় নিম্ন ও মধ্যবিত্ত মানুষের নাভিশ্বাস হবার উপক্রম হয়েছে।  এতে বিপাকে পড়েছে সাধারণ মানুষ।

বন্দর ঘারমোড়া এলাকার বিসা মিষ্টান্ন ভান্ডারের মালিক বিসা  বলেন, ১ সপ্তাহ আগে ১২ কেজির এলপিজি গ্যাস সিলিন্ডার ১ হাজার ২০০ টাকা দিয়ে কিনে এনেছেন। সিলিন্ডার প্রতি ৬শ’ টাকা বৃদ্ধিতে রান্নায় অনেক খরচ বেড়েছে ।

রুবেল   নামে এক ব্যক্তি বলেন, ‘গত মাসেও ১২ কেজি গ্যাস সিলিন্ডার সাড়ে ১২শ’  কিনে এনেছি। এ মাসে একই পরিমাণের সিলিন্ডার কিনতে হচ্ছে ১ হাজার ৮শ’ টাকায়। এমনিতেই আয় রোজগার তেমন একটা নেই। অতিরিক্ত দামে গ্যাস সিলিন্ডার কিনে আনতে কষ্ট হচ্ছে। কিন্তু বেতন তো বাড়ে নাই। তাই গ্যাস বাদ দিয়ে জ্বালানি কাঠেই ফিরতে হবে।’

ঘারমোড়া বাজারের গ্যাস সিলিন্ডারের বিক্রেতা জামাল মিয়া বলেন, ‘দাম বৃদ্ধির কারণে দুদিন ধরে ব্যবসা মন্দা যাচ্ছে। এ মাসে আমরা পাইকারিভাবেই অতিরিক্ত দাম দিয়ে গ্যাস সিলিন্ডার কিনতে হয়েছে। তাই আমরাও কিছুটা দাম বৃদ্ধি করে বিক্রি করছি। এতে ক্রেতাদের সঙ্গে ঝগড়া পর্যন্ত হচ্ছে। তাই দাম কমানোই ভালো।’

সুত্রে জানা যায় , এলপিজি গ্যাস সিলিন্ডার সরবরাহকারী সারাদেশে ৩০টি কোম্পানি রয়েছে। প্রত্যেকটি কোম্পানিই আলাদা আলাদা করে সিলিন্ডারের দাম বৃদ্ধি করেছে। কারণ এর কাঁচামাল আনতে হয় বাইরের দেশ থেকে। কাঁচামাল কিনে আনতেই কিছুটা বাড়তি দাম দিতে হচ্ছে।  ‘খুচরা বিক্রেতাদের কাছে ১২ কেজি সিলিন্ডার ১ হাজার ৪৯৮ করে বিক্রি করতে হয় ।  তবে পরিবহন খরচসহ কিছুটা বাড়ায় দাম বেশি নিতে পারে।’#

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...