নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   সরকারের প্রতি আস্থা রেখে ত্বকী সহ আলোচিত হত্যার বিচার চাইলেন – রফিউর রাব্বি   |   নদী ভাঙ্গন ঠেকাতে ব্যাবস্থা নিলেন নজরুল ইসলাম আজাদ   |   ফেনসিডিলের বিকল্প মাদক এক হাজার বোতল এসকাফ সিরাপ আটক   |   নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এলাকা সম্প্রসারনে যুক্ত হচ্ছে চার ইউনিয়ন   |   বন্দরে ৫ ওয়ারেন্টভূক্ত আসামীসহ ৭ জন গ্রেপ্তার   |   বন্দরে আইনশৃঙ্খলা চরম অবনতি ১ মাসে ৭ খুন, ৪ লাশ উদ্ধার ৭ ধর্ষণ   |   জগন্নাথদেবের রথযাত্রা উৎসব প্রস্ততিতে মতবিনিময় সভা   |   তালিমুল কুরআন প্রি-ক্যাডেট মাদরাসায় বার্ষিক পুরস্কার বিতরণী সংবর্ধনা   |   আড়াইহাজারে অটোরিকশাচালককে হত্যা করে গাড়ি ছিনতাই   |   জাঙ্গাল আইলপাড়ায় এক হাজার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন    |   তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে বড় ঘাটতি পাবলিক প্লেসে প্রকাশ্যে ধূমপান   |   শিবা সানু ও বেবীকে আনিসুল ইসলাম সানির শুভেচ্ছা ও অভিনন্দন   |   মেঘনায় গভীর রাতে পিতা পুত্রকে কুপিয়ে মাছ ধরার জাল ও নগদ টাকা লুট   |   চাষাঢ়ায় সাংবাদিক প্রীতি’র ‘ফুড এন্ড ফ্যাশন কালেকশন’ এর শো-রুম উদ্বোধন    |   রাজনৈতিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও নাট্যজন  আনিসুল ইসলাম সানিকে বর্ণাঢ্য সংবর্ধনা   |   ময়লা ফেলতে ১০০ টাকার বেশী দাবি করলে প্রতিষ্ঠানের ঠিকাদারি বাতিল – প্রশাসক   |   শারীরিক প্রতিবন্ধী ব্যাক্তিকে অটোরিকশা দিল এমপি আজাদ   |   পদ্মা রেলসেতুর মাটি অপসারণে রেললাইন ঝুঁকি সৃষ্টি হবে না – রেলপথ মন্ত্রী    |   ছিনতাইকারী চোর সন্দেহে ওরা ১২ জন আটক   |   হানি ট্র্যাপে ফেলে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সর্বস্ব লুট ৭ জন গ্রেপ্তার
 প্রচ্ছদ   মহানগর   বেগম খালেদা জিয়ার ইন্তেকালে মাসুদুজ্জামানের শোক বার্তা ও দোয়া অনুষ্ঠিত
শোক প্রকাশ / বেগম খালেদা জিয়ার ইন্তেকালে মাসুদুজ্জামানের শোক বার্তা ও দোয়া অনুষ্ঠিত
  মহানগর || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: মঙ্গলবার, ৩০ ডিসেম্বর, ২০২৫

নারায়ণগঞ্জের খবর প্রতিবেদকঃ বেগম খালেদা জিয়ার ইন্তেকালে মাসুদুজ্জামানের শোক বার্তা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত।  ৩০ ডিসেম্বর ২০২৫ এক শোক বার্তায় বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী, বিএনপি চেয়ারপারসন ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন মাসুদুজ্জামান।

তিনি মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোক শোকসন্তপ্ত পরিবার-পরিজন, দলীয় নেতাকর্মী ও দেশবাসীর প্রতি গভীর সমবেদনা জানান।

বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় মাসুদুজ্জামানের উদ্যোগে কোরআন খতম ও বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। মাসুদুজ্জামানের উদ্যোগে নগরীর দারুসসালাম এতিম খানায় কোরান খতম ও দোয়ার অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিলে মহান আল্লাহর দরবারে বেগম খালেদা জিয়ার সকল গুনাহ মাফ করে জান্নাতুল ফেরদৌস নসিব করার জন্য মোনাজাত করা হয়। একই সঙ্গে দেশ ও জাতির শান্তি, গণতন্ত্র এবং ন্যায়বিচার প্রতিষ্ঠার জন্য দোয়া করা হয়।

মাসুদুজ্জামান বলেন, ‘‘বেগম খালেদা জিয়া বাংলাদেশের গণতান্ত্রিক রাজনীতির এক অবিচ্ছেদ্য অধ্যায়। স্বৈরাচারবিরোধী আন্দোলন, বহুদলীয় গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা এবং দেশের সার্বভৌমত্ব রক্ষায় তাঁর অবদান ইতিহাসে চিরভাস্বর হয়ে থাকবে। দীর্ঘ রাজনৈতিক জীবনে তিনি আপসহীন নেতৃত্ব, সাহস ও ত্যাগের অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন।” তিনি আরও বলেন, ‘‘নানা নির্যাতন ও প্রতিকূলতার মধ্যেও বেগম খালেদা জিয়া কখনো গণতন্ত্রের প্রশ্নে আপস করেননি। তাঁর মৃত্যুতে জাতি এক অভিভাবকতুল্য নেত্রীকে হারাল, যার শূন্যতা সহজে পূরণ হওয়ার নয়।’

মাসুদুজ্জামান সকলকে মরহুমার আত্মার মাগফিরাত কামনায় দোয়া করার আহ্বান জানান এবং এই শোকের সময়ে ধৈর্য ও সংযম বজায় রাখার অনুরোধ জানান। #

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...