নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   সরকারের প্রতি আস্থা রেখে ত্বকী সহ আলোচিত হত্যার বিচার চাইলেন – রফিউর রাব্বি   |   নদী ভাঙ্গন ঠেকাতে ব্যাবস্থা নিলেন নজরুল ইসলাম আজাদ   |   ফেনসিডিলের বিকল্প মাদক এক হাজার বোতল এসকাফ সিরাপ আটক   |   নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এলাকা সম্প্রসারনে যুক্ত হচ্ছে চার ইউনিয়ন   |   বন্দরে ৫ ওয়ারেন্টভূক্ত আসামীসহ ৭ জন গ্রেপ্তার   |   বন্দরে আইনশৃঙ্খলা চরম অবনতি ১ মাসে ৭ খুন, ৪ লাশ উদ্ধার ৭ ধর্ষণ   |   জগন্নাথদেবের রথযাত্রা উৎসব প্রস্ততিতে মতবিনিময় সভা   |   তালিমুল কুরআন প্রি-ক্যাডেট মাদরাসায় বার্ষিক পুরস্কার বিতরণী সংবর্ধনা   |   আড়াইহাজারে অটোরিকশাচালককে হত্যা করে গাড়ি ছিনতাই   |   জাঙ্গাল আইলপাড়ায় এক হাজার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন    |   তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে বড় ঘাটতি পাবলিক প্লেসে প্রকাশ্যে ধূমপান   |   শিবা সানু ও বেবীকে আনিসুল ইসলাম সানির শুভেচ্ছা ও অভিনন্দন   |   মেঘনায় গভীর রাতে পিতা পুত্রকে কুপিয়ে মাছ ধরার জাল ও নগদ টাকা লুট   |   চাষাঢ়ায় সাংবাদিক প্রীতি’র ‘ফুড এন্ড ফ্যাশন কালেকশন’ এর শো-রুম উদ্বোধন    |   রাজনৈতিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও নাট্যজন  আনিসুল ইসলাম সানিকে বর্ণাঢ্য সংবর্ধনা   |   ময়লা ফেলতে ১০০ টাকার বেশী দাবি করলে প্রতিষ্ঠানের ঠিকাদারি বাতিল – প্রশাসক   |   শারীরিক প্রতিবন্ধী ব্যাক্তিকে অটোরিকশা দিল এমপি আজাদ   |   পদ্মা রেলসেতুর মাটি অপসারণে রেললাইন ঝুঁকি সৃষ্টি হবে না – রেলপথ মন্ত্রী    |   ছিনতাইকারী চোর সন্দেহে ওরা ১২ জন আটক   |   হানি ট্র্যাপে ফেলে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সর্বস্ব লুট ৭ জন গ্রেপ্তার
 প্রচ্ছদ   মহানগর   জেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক আহবায়ক নিজাম উদ্দিন আহমেদ ইন্তেকাল 
শোক সংবাদ / জেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক আহবায়ক নিজাম উদ্দিন আহমেদ ইন্তেকাল 
  মহানগর || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪
নারায়ণগঞ্জের খবর প্রতিবেদকঃ নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক আহবায়ক ও নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভীর খালু নিজাম উদ্দিন আহমেদ ইন্তেকাল করেছেন। ইন্না-লিল্লাহ ওইন্নালিল্লাহে রাজিউন। মঙ্গলবার ২৩ এপ্রিল সন্ধ্যা সাড়ে আটটায় হাসপাতালে নেওয়ার পথে তিনি শেষ নিশ্বাষ ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল (৭৩)  বছর। তিনি দুই মেয়ে স্ত্রী আত্মীয় স্বজন সহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।
এই রাজনৈতিক নেতার মৃত্যুতে নারায়ণগঞ্জ জেলা ও মহানগর আওয়ামীলীগ সহ অঙ্গসংগঠন, রাজনীতি, সামাজিক ও ব্যাবসায়ী সংগঠনে শোকের ছায়া নেমে আছে। অনেক রাজনৈতিক ও সামাজিক সংগঠন ও শহরের গন্যমান্য ব্যাক্তিবর্গ তার শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন।
তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে পরিবারের পক্ষ থেকে নারায়ণগঞ্জ মহানগর যুবলীগের সাধারণ সম্পাদক আহাম্মদ আলী রেজা উজ্জল জানিয়েছেন,
আগামীকাল বুধবার ২৪ জানুয়ারী সকাল ৯ টায় নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের বিপরীত পাশে বায়তুল ইজ্জত জামে মসজিদে মরহুম নিজাম উদ্দিন আহমেদের প্রথম নামাজের জানাজা অনুষ্ঠিত হবে। পরে বাদ যোহর তার গ্রামের বাড়ি সম্ভুপুরা দ্বিতীয় নামাজের জানাজা অনুষ্ঠিত হবে।
রাজনৈতিক জীবনে মরহুম নিজাম উদ্দিন আহমেদ একজন সুদক্ষ পরিচ্ছন্ন রাজনৈতিক বিদ ছিলেন। আওয়ামীলীগ ও বঙ্গবন্ধুর আদর্শ ধারন করে রাজনীতিতে সুনামের সাথে বিভিন্ন পদপদবিতে দায়িত্ব পালন করেছেন। #

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...