নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   রাতের আঁধারে বসতঘর বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়ার অভিযোগ   |   চাঞ্চল্যকর মাকসুদা হত্যা মামলার ন্যায় বিচার চেয়ে লিখিত অভিযোগ   |   কাশীপুর হাসেমবাগে তথ্য সংগ্রহ করতে গেলে পুলিশ কনস্টেবলকে ছুরিকাঘাতে হত্যা   |   বন্দর উপজেলায় নরমাল ডেলিভারি সংক্রান্ত স্বাস্থ্য উপকরণ বিতরণ    |   নারায়ণগঞ্জের সিনেপ্লেক্স ও সিনেস্কোপে চলছে দেশের ছবি ‘যাপিত জীবন’   |   ঐতিহ্যবাহি সাত দিনব্যাপি খাঁজা মঈনুদ্দিন চিশতী (রহ:) ওরশ মোবারকের প্রস্তুতি সভা    |   মোটরসাইকেল ও অটোরিক্সা মুখোমুখি সংঘর্ষে ৬ মাসের শিশু সাইফান নিহত   |   আ’লীগের নৈরাজ্য ও সন্ত্রাসের বিরুদ্ধে আইনজীবী ফোরামের বিক্ষোভ মিছিল   |   সব জল্পনা-কল্পনার অবসান এটাই ইসলামের সৌন্দর্য – আবুল কাউছার আশা   |   ৩৫ বছরের খরিদকৃত সম্পদ বাড়িঘর ভাঙচুর করে বেদখলের চেষ্টার অভিযোগ   |   জাতীয় সংহতি প্রতিষ্ঠার মাধ্যমে দেশকে এগিয়ে নিতে হবে – জেলা প্রশাসক   |   নতুন জিমখানায় মাদক কারবারির প্রাণনাশের হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন   |   আমরা চাই আমাদের শ্রমিকরা যেন তাদের ন্যায্য অধিকার পায় – আজাদ   |   পৌরপিতা আলী আহাম্মদ চুনকার  চিশতি (রহঃ) ৪৩ তম পবিত্র ওরশ মোবারক    |   কেক কেটে আনন্দ মিছিল করে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের প্রতিষ্ঠাবার্ষিকী পালন   |   ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগরের কর্মী সংগ্রহ অনুষ্ঠিত   |   গবাদিপশুর ঘাস রোপন করে দিনমজুরের জমি দখলের চেষ্টা   |   জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের ৩৫তম প্রতিষ্ঠাবার্ষিকীতে দোয়া মাহফিল   |   তোলারাম কলেজের শিক্ষার্থীদের পুনর্মিলনী নিয়ে গণমাধ্যমকর্মীদের সাথে মতবিনিয়   |   জাতীয় নিরাপদ সড়ক দিবসে নারায়ণগঞ্জে বর্ণাঢ্য র‍্যালি  আলোচনা সভা
 প্রচ্ছদ   লীড নিউজ   চারুকলা ও শেখ রাসেল পার্ক নিয়ে অশালীন বক্তব্যের প্রতিবাদে ২৭ এপ্রিল মানববন্ধন
প্রতিবাদে মানববন্ধন কর্মসূচী / চারুকলা ও শেখ রাসেল পার্ক নিয়ে অশালীন বক্তব্যের প্রতিবাদে ২৭ এপ্রিল মানববন্ধন
  লীড নিউজ || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪

নারায়ণগঞ্জের খবর প্রতিবেদকঃ নারায়ণগঞ্জের খবর প্রতিবেদকঃ নারায়ণগঞ্জ চারুকলা ইনস্টিটিউট ও শেখ রাসেল পার্ক নিয়ে কতিপয় স্বার্থান্বেষী ব্যক্তিবর্গের অশালীন ও আগ্রাসী বক্তব্যের প্রতিবাদে মানববন্ধন কর্মসূচী পালন করবে নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সামনে নারায়ণগঞ্জ চারুকলা ইনস্টিটিউট ( আর্ট কলেজ)। ২৭ এপ্রিল শনিবার বিকেল পাঁচটায় নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন কর্মসূচী পালন করা হবে।

রুখে দাঁড়াও অন্ধকার – অশুভ জাগ্রত হোক বিবেক শ্লোগানে অপশক্তির অশালীন ও আগ্রাসী বক্তব্যের প্রতিবাদে নারায়ণগঞ্জ চারুকলা ইনস্টিটিউট আর্ট কলেজের আয়োজনে এ মানববন্ধ কর্মসূচী পালন করা হবে। সম্প্রতি আব্দুল আউয়াল এক সংবাদ সম্মেলনে নারায়ণগঞ্জ চারুকলা ইনস্টিটিউট ও শেখ রাসেল পার্ক নিয়ে অশালীন বক্তব্য দেন।

এসময় নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী ও পরিবারকে নিয়ে অশালীন বক্তব্য দিয়েছে ডিআইটি মসজিদের ইমাম আব্দুল আউয়াল। এ আশালীন বক্তব্যের প্রতিবাদে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এক বিবৃতিতে তীব্র প্রতিবাদ ও নিন্দা জানান। এর আগে একই প্রতিবাদে নারায়ণগঞ্জ জেলা ও মহানগর আওয়ামীলীগ এবং অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। এমন ঔদ্ধত্যপূর্ন আচরন ও আশালীন বক্তবের প্রতিবাদে হুশিয়ারী উচ্চারন করে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন। #

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

ফেইসবুকে আমরা

এ সম্পর্কিত আরো খবর...