নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   সরকারের প্রতি আস্থা রেখে ত্বকী সহ আলোচিত হত্যার বিচার চাইলেন – রফিউর রাব্বি   |   নদী ভাঙ্গন ঠেকাতে ব্যাবস্থা নিলেন নজরুল ইসলাম আজাদ   |   ফেনসিডিলের বিকল্প মাদক এক হাজার বোতল এসকাফ সিরাপ আটক   |   নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এলাকা সম্প্রসারনে যুক্ত হচ্ছে চার ইউনিয়ন   |   বন্দরে ৫ ওয়ারেন্টভূক্ত আসামীসহ ৭ জন গ্রেপ্তার   |   বন্দরে আইনশৃঙ্খলা চরম অবনতি ১ মাসে ৭ খুন, ৪ লাশ উদ্ধার ৭ ধর্ষণ   |   জগন্নাথদেবের রথযাত্রা উৎসব প্রস্ততিতে মতবিনিময় সভা   |   তালিমুল কুরআন প্রি-ক্যাডেট মাদরাসায় বার্ষিক পুরস্কার বিতরণী সংবর্ধনা   |   আড়াইহাজারে অটোরিকশাচালককে হত্যা করে গাড়ি ছিনতাই   |   জাঙ্গাল আইলপাড়ায় এক হাজার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন    |   তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে বড় ঘাটতি পাবলিক প্লেসে প্রকাশ্যে ধূমপান   |   শিবা সানু ও বেবীকে আনিসুল ইসলাম সানির শুভেচ্ছা ও অভিনন্দন   |   মেঘনায় গভীর রাতে পিতা পুত্রকে কুপিয়ে মাছ ধরার জাল ও নগদ টাকা লুট   |   চাষাঢ়ায় সাংবাদিক প্রীতি’র ‘ফুড এন্ড ফ্যাশন কালেকশন’ এর শো-রুম উদ্বোধন    |   রাজনৈতিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও নাট্যজন  আনিসুল ইসলাম সানিকে বর্ণাঢ্য সংবর্ধনা   |   ময়লা ফেলতে ১০০ টাকার বেশী দাবি করলে প্রতিষ্ঠানের ঠিকাদারি বাতিল – প্রশাসক   |   শারীরিক প্রতিবন্ধী ব্যাক্তিকে অটোরিকশা দিল এমপি আজাদ   |   পদ্মা রেলসেতুর মাটি অপসারণে রেললাইন ঝুঁকি সৃষ্টি হবে না – রেলপথ মন্ত্রী    |   ছিনতাইকারী চোর সন্দেহে ওরা ১২ জন আটক   |   হানি ট্র্যাপে ফেলে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সর্বস্ব লুট ৭ জন গ্রেপ্তার
 প্রচ্ছদ   মহানগর   নগরীতে পানি ও স্যালাইন বিতরণ করেছে বিপিজেএ নারায়ণগঞ্জ জেলা শাখা
পানি বিতরন / নগরীতে পানি ও স্যালাইন বিতরণ করেছে বিপিজেএ নারায়ণগঞ্জ জেলা শাখা
  মহানগর || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: সোমবার, ২৯ এপ্রিল, ২০২৪

নারায়ণগঞ্জের খবর প্রতিবেদকঃ তীব্র তাপপ্রবাহে অতিষ্ঠ নগরীর পথচারী ও শ্রমজীবী মানুষকে প্রশান্তি দিতে বিনামূল্যে বিশুদ্ধ পানির বোতল ও খবার স্যালাইন বিতরণ করছেন বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশন (বিপিজেএ) নারায়ণগঞ্জ জেলা শাখার সদস্যরা।রবিবার (২৮ এপ্রিল) দুপুর ১২টা থেকে নগরীর চাষাড়ায় কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গনে বিভিন্ন যানবাহন চালক, যাত্রী, দিনমজুরসহ তৃষ্ণার্ত মানুষের হাতে তুলে দেওয়া হয় পানির বোতল ও স্যালাইন।

বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশন নারায়ণগঞ্জ জেলা শাখা আয়োজিত এ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন নাসিক ১৩নং ওয়ার্ড কাউন্সিলর মাকসুদ আলম খন্দকার খোরশেদ।এসময় কাউন্সিলর খোরশেদ বলেন, গত কয়েকদিন যাবৎ তীব্র তাপপ্রবাহকে দূর্যোগ হিসেবেই বিবেচনা করে মাঠে কাজ করছি। বর্তমান পরিস্থিতিতে পানির বোতল ও স্যালাইন বিতরণ কার্যক্রম অবশ্যই একটি মহৎ কাজ। এই কাজে ফটো সাংবাদিকরা আমাকে সম্পৃক্ত করায় আমি তাদের কাছে কৃতজ্ঞ।জেলা শাখার সভাপতি মোঃ এনামুল হক সিদ্দিকী জনান, বাংলাদেশ ফটো জার্নালিস্টস এসোসিয়েশন নারায়ণগঞ্জ জেলা শাখার পক্ষ থেকে বিভিন্ন সময়ে অসহায় মানুষ অথবা সধারণ মানুষের পাশে দাড়াঁয়।

বর্তমানে তীব্র গরম সবাইকেই বিপদে ফেলে দিচ্ছে তাই আমরা ফটো জার্নালিস্টস্ এসোসিয়েশন সদস্যরা নিজ উদ্যোগে সাধারণ মানুষের পাশে কিছুটা হলেও প্রশান্তি দেওয়ার চেষ্টা করেছি।এসময় আরও উপস্থিত ছিলেন জেলা শাখার সাবেক সভাপতি ও ইত্তেফাকের ফটো সাংবাদিক তাপস সাহা, বর্তমান কমিটির সাধারণ সম্পাদক মোঃ সহিদুল ইসলাম সহিদ, যুগ্ম সাধারণ সম্পাদক হাসান উল রাজিব, কোষাধ্যক্ষ মোঃ কাইয়ুম খান, নির্বাহী সদস্য বিশাল আহমেদ, সাবেক সহ সভাপতি পাপ্পু ভট্টাচার্য, সাবেক সাংগঠনিক সম্পাদক ও সমকালের ফটো সাংবাদিক মেহেদী হাসান সজিব, ফটো সাংবাদিক মাহবুব রহমান খোকা। আরো উপস্থিত ছিলেন বিএনপি নেতা রানা মুজিব, ব্যবসায়ী মফিজ উদ্দিন ও জাবেদ হোসেন। #

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...