নারায়ণগঞ্জ  মঙ্গলবার | ২৬শে মে, ২০২৬ | ১২ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ গ্রীষ্মকাল | ৮ই জিলহজ, ১৪৪৭

শিরোনাম
  |   প্রবাসী অপহরণ আদালতের নির্দেশ অমান্য করায় ফতুল্লার ওসিকে শোকজ   |   বক্তাবলীতে ৬ বছরের শিশু কন্যাকে ধর্ষণ করেছে দুই যুবক আটক ১   |   সোনারগাঁয়ে শ্রেষ্ঠ সহকারী শিক্ষক নির্বাচিত আমিনুল ইসলাম   |   ১০ টাকা চাঁদা না দেয়ায় অটো চালককে পিটিয়ে হত্যা   |   শব্দ দূষণ বন্ধে পরিবেশ অধিদপ্তরের অভিযান ৪ যানবাহনকে জড়িমানা    |   বন্দরে প্রকাশ্যে ড্রেজার ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষ   |   আবাসিক গভীর নলকূপের কর ও রেজিস্ট্রেশন বাতিলের দাবিতে সমাবেশ   |   বসতবাড়ীতে ডাকাতি ১০ ভরি স্বর্ণালঙ্কার লুট   |   বাংলাদেশে ঈদুল আজহা ২৮ মে জাতীয় চাঁদ দেখা কমিটি   |   কালবৈশাখী ঝড়ের তান্ডবে ব্যাপক ক্ষয়ক্ষতি নিহত ১ আহত ৫   |   সোনারগাঁয়ে ঠিকাদারকে পরিকল্পিতভাবে কুপিয়ে হত্যা   |   ১২ মামলায় আইভী’র জামিন বহাল, মুক্তিতে বাধা নেই   |   র‍্যাবের অভিযানে দেশীয় অস্ত্র সহ আটক ৩ মাদকের আস্তানায় আগুন   |   দুই সহোদরকে কুপিয়ে নগদ টাকা স্বর্ণালংকার লুট করেছে ডাকাতদল   |   রূপগঞ্জে চুরি হওয়া মোটরসাইকেল সহ এক আসামি গ্রেফতার   |   সড়ক দুর্ঘটনায় ভূমি সহকারী কর্মকর্তা আনোয়ার হোসেন নিহত   |   ব্যবসা দখলে নিতে পরিকল্পিত ভাবে ডিস ব্যবসায়ি নাছিরকে ছুরিকাঘাতে হত্যা   |   সোনারগাঁয়ে হামে আক্রান্ত হয়ে শিশুর মৃত্যু   |   নবীগঞ্জ খেয়াঘাটে টোল আদায়কারীদের হাতে কলেজ ছাত্রী লাঞ্ছিত   |   অবৈধভাবে পরিচালিত দুইটি ইটভাটাকে জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর
 প্রচ্ছদ   মহানগর   নাগরিক সমস্যা নিয়ে চেয়ারম্যানদের সাথে নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের মতবিনিময়
মতবিনিময় / নাগরিক সমস্যা নিয়ে চেয়ারম্যানদের সাথে নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের মতবিনিময়
  মহানগর || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: সোমবার, ১৩ মে, ২০২৪
নারায়ণগঞ্জের খবর প্রতিবেদকঃ এবার ইউনিয়ন পর্যায়ে নানাবিধ নাগরিক সমস্যা সমাধানের লক্ষ্যে নারায়ণগঞ্জ সদর উপজেলার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের সঙ্গে মতবিনিময় সভা করেছে নারায়ণগঞ্জ প্রেস ক্লাব। সোমবার (১৩ মে) দুপুরে নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের মিলনায়তনে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি আরিফ আলম দীপুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম জীবনের সঞ্চালনায় চেয়ারম্যানদের পক্ষে বক্তব্য রাখেন,
বক্তাবলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ফতুল্লা থানা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শওকত আলী। প্রেস ক্লাবের পক্ষ থেকে বক্তব্য রাখেন, সহ-সভাপতি বিল্লাল হোসেন রবিন, কার্যকরী সদস্য আবু সাউদ মাসুদ, আব্দুস সালাম, আফজাল হোসেন পন্টি ও সাবেক সভাপতি হাবিবুর রহমান বাদল।
এসময় উপস্থিত ছিলেন, কাশিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ফতুল্লা থানা আওয়ামীলীগের সভাপতি এম সাইফ উল্লাহ বাদল, গোগনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফজর আলী, কুতুবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনিরুল আলম সেন্টু, এনায়েতনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আসাদুজ্জামান, ফতুল্লা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফাইজুল ইসলাম, প্রেস ক্লাবের কার্যকরী পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক আহসান সাদিক, কোষাধ্যক্ষ আনিসুর রহমান জুয়েল, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক লুৎফর রহমান কাকন, কার্যকরী সদস্য মাহফুজুর রহমানসহ প্রেস ক্লাবের সিনিয়র স্থায়ী সদস্য এবং স্থানীয় গণমাধ্যমের সংবাদকর্মীরা।
মতবিনিময় সভায় বক্তাবলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম শওকত আলী বলেন, সাংবাদিকদের কাছে অনুরোধ, চলার পথে আমাদের ভ্লু-ত্রæটি থাকতে পারে, ভুল-ত্রæটি থাকলে শুধরানোর সুযোগ দিবেন। আমরা যেন অপসাংবাদিকতার স্বীকার না হই। যে কোনো কল্যাণমূলক কাজে আমরা প্রেস ক্লাবের পাশে আছি।
আপনাদের কলম যেন, আরও বেশী উন্নয়নমূলক কাজে আমাদের উৎসাহিত করে। কল্যাণমূলক কাজে ডাকবেন, আমরা সদর উপজেলার সাত চেয়ারম্যান সবসময় পাশে থাকবো।
প্রেস ক্লাব সভাপতি আরিফ আলম দীপু বলেন, প্রেস ক্লাবের একটাই উদ্দেশ্য, জনপ্রতিনিধিসহ সকল শ্রেণী-পেশার মানুষকে এক সেতু বন্ধনে আবদ্ধ করে, নাগরিক সমস্যাগুলো সমাধান করে উন্নত নারায়ণগঞ্জ গড়ে তুলতে সহযোগীতা করা।
প্রেস ক্লাব সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম জীবন বলেন, আজ এখানে একসাথে বসার মধ্য দিয়ে নতুন করে চেয়ারম্যানদের সাথে আমাদের সম্পর্ক সৃষ্টি হলো। চেয়ারম্যানরা মানুষের জন্য কাজ করে, আমরাও মানুষের জন্য কাজ করি। আমাদের মাঝে সম্পর্ক আরো জোরদার হলে খুব সহজেই বিভিন্ন সমস্যার সমাধান সম্ভব।
মতবিনিময় সভা শেষে প্রেস ক্লাবের পক্ষ থেকে চেয়ারম্যানদের সম্মাননা স্মারক প্রদান করা হয়। #

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...