নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   পবিত্র ঈদ-এ-মিলাদুন্নবী (সাঃ) উদযাপনে নারায়ণগঞ্জে জশনে জুলুস র‍্যালী   |   শামছুল হক খানের ইন্তেকালে সকলের দোয়া চেয়েছেন পরিবার   |   সমাধান-১৮ এর উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সম্মাননা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত   |   আমরা আইনজীবীরা কোনো বিভ্রান্তির ফাঁদে পা দেব না – আনোয়ার প্রধান   |   দেশের প্রতিটি নাগরিকের সমান অধিকার ও সুরক্ষা নিশ্চিত করতে সরকার কাজ করছে – সাখাওয়াত   |   গ্যাস সংকট কাটিয়ে ডাইং শিল্পকে রক্ষ্যা করতে প্রধানমন্ত্রীর প্রতি আহবান    |   চর কিশোরগঞ্জে নিষিদ্ধ আ’লীগের ক্যাডার বাহিনী রনিকে কুপিয়ে যখন করেছে   |   কোনো অপরাধকে আর মাথাচাড়া দিয়ে উঠতে দেওয়া যাবে না – আবদুল জব্বার   |   ইসলামী যুব আন্দোলন নেতাকে কুপিয়ে হত্যার ঘাতক শেখ সিফাতসহ গ্রেপ্তার-৯   |   আড়াইহাজারে পুকুরে ডুবে চার শিশুর মর্মান্তিক মৃত্যু   |   ময়লা আবর্জনা পরিস্কার করা নিয়ে হত্যার হুমকিতে মামলা   |   পাইকপাড়া মাদক নির্মূল কমিটির উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত   |   জাকির খানের উদ্যোগে গণতন্ত্রের মা খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে মিলাদ দোয়া   |   বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সীমান্ত হত্যায় ৩ ছিনতাইকারীর মৃত্যুদণ্ড   |   এশিয়ান হাইওয়ে সড়কে আন্ডার পাসের দাবীতে মানববন্ধন বিক্ষোভ   |   বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে  মহানগর বিএনপির আলোচনা সভা, মিলাদ ও দোয়া   |   নারায়ণগঞ্জে জাপানি ভাষা শিক্ষা কেন্দ্র হিকারি এডুকেশনের নবম শাখার উদ্বোধন   |   ফটো সাংবাদিক বিশাল আহমেদের পিতা’র মৃত্যুতে বিপিজেএ’র শোক প্রকাশ   |   আমাদের সমস্যাগুলোর কিছুটা স্থায়ী কিছুটা চলমান – আবুল কালাম এমপি   |   বন্দরে নিষিদ্ধ ছাত্রলীগ ও যুবলীগের ঝটিকা মিছিল
 প্রচ্ছদ   লীড নিউজ   মিথ্যা সংবাদের প্রতিবাদে নাসিক প্যানেল মেয়র বাবুর সংবাদ সম্মেলন
মিথ্যা অভিযোগের দাবি / মিথ্যা সংবাদের প্রতিবাদে নাসিক প্যানেল মেয়র বাবুর সংবাদ সম্মেলন
  লীড নিউজ || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: শনিবার, ১৮ মে, ২০২৪

নারায়ণগঞ্জের খবর প্রতিবেদকঃ ধর্ষনের অভিযোগ এনে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র ও ১৭ নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুল করিম বাবুর বিরুদ্ধে সংবাদ প্রকাশের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে প্যানেল মেয়র বাবু। শনিবার (১৮ মে) বিকেলে নারায়ণগঞ্জ প্রেসক্লাবে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এসময় কাউন্সিলর বাবু বলেন, দৈনিক সময়ের নারায়ণগঞ্জ পত্রিকায় গত ১৪ মে প্রকাশিত ‘এবার ধর্ষণ মামলায় ফাঁসতে পারেন প্যানেল মেয়র বাবু’ শিরোনামে যে সংবাদ প্রকাশিত হয়েছে ভিত্তিহীন, উদ্দেশ্য প্রণোদিত ও সঠিক নয়।

একটি স্বার্থান্বেষী মহলের প্ররোচনায় এ মিথ্যা সংবাদের অবতারণা করা হয়েছে। চারিত্রিক, সামাজিক ও রাজনৈতিকভাবে হেয় প্রতিপন্ন করার লক্ষ্যে পত্রিকাটিতে আমাকে ও আমার সন্তানকে জড়িয়ে এ ধরনের একটি কুরুচিপূর্ণ ও মিথ্যা সংবাদ প্রকাশ করে। সংবাদে উল্লেখিত, পুলিশ সদর দপ্তরের অভিযোগের বিষয়ে আব্দুল করিম বাবু বলেন, যে মেয়েটি ধর্ষণের স্বীকার হয়েছে বলে সংবাদে উল্লেখ করা হয়েছে, তার সাথে আমার ও আমার পরিবারের কথা হয়েছে গতকালও। মেয়েটি আমাদের বলেছে, এ ধরনের কোনো অভিযোগ আমি কখনোই করিনি, কেননা এ ধরনের কোনো ঘটনা ঘটেনি। এ বিষয়ে ঐ মেয়েটি নাকি সময়ের নারায়ণগঞ্জ পত্রিকায় গিয়েছিলো এবং সেই পত্রিকায় মেয়েটির পক্ষ থেকে প্রতিবাদও পাঠানো হয়েছে। যা আজ সময়ের নারায়ণগঞ্জ পত্রিকায় প্রকাশিতও হয়েছে।তিনি বলেন, সাংবাদিকরা সমাজের আয়না, সমাজের বিবেক। কিন্তু কিছু হলুদ সাংবাদিকদের কারণে প্রথিতযশা ও মূল ধারার সাংবাদিকদের কথা শুনতে হয়। সাংবাদিকতার কোন ইথিক্সের বলে সময়ের নারায়ণগঞ্জ পত্রিকা এ ধরনের ভুয়া একটি সংবাদ প্রকাশ করলো, তা আমি জানতে চাই। রাজনীতির বাইরেও আমাদের জীবন আছে, আমাদের পরিবার আছে। এ ধরনের মিথ্যা সংবাদের কারণে আমাদের বাবা-ছেলের আত্মহত্যা করা ছাড়া আর কোনো পথ ছিলো না। তারপরও সত্য উন্মোচনের লক্ষ্যে আমি এই সংবাদ সম্মেলন করছি। আপনাদের কাছে তথা গণমাধ্যমকর্মীদের কাছেই আমি এর বিচার দিলাম। এ বিষয়ে আমি আইনী লড়াই লড়বো। প্রয়োজনে আমি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমার আরজি নিয়ে যাবো।

যিনি ধর্ষনের স্বীকার হয়েছিলো বলে ঐ সংবাদে উল্লেখ করা হয়েছে, সেই নারীর সাথে যোগাযোগ করা হলে তিনিও তীব্র ক্ষোভ প্রকাশ করেন। তিনি বলেন, এ ধরনের কোনো ঘটনাই ঘটেনি। গতকাল আমি ও আমার স্বামী ঐ পত্রিকা অফিসে গিয়েছি, আমরা বলেছি, কিভাবে একটি নারী সম্পর্কে না জেনে এভাবে একটি মিথ্যা নিউজ করলেন আপনারা। তারা কোনো সদুত্তর দিতে পারেনি। তারা আজ আমার একটি প্রতিবাদ ছেপেছে। আমি ঐ সকল হলুদ সাংবাদিকদের নামে ইতিমধ্যেই সাইবার ট্রাইব্যুনালে মামলা করেছি। #

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...