নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   সরকারের প্রতি আস্থা রেখে ত্বকী সহ আলোচিত হত্যার বিচার চাইলেন – রফিউর রাব্বি   |   নদী ভাঙ্গন ঠেকাতে ব্যাবস্থা নিলেন নজরুল ইসলাম আজাদ   |   ফেনসিডিলের বিকল্প মাদক এক হাজার বোতল এসকাফ সিরাপ আটক   |   নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এলাকা সম্প্রসারনে যুক্ত হচ্ছে চার ইউনিয়ন   |   বন্দরে ৫ ওয়ারেন্টভূক্ত আসামীসহ ৭ জন গ্রেপ্তার   |   বন্দরে আইনশৃঙ্খলা চরম অবনতি ১ মাসে ৭ খুন, ৪ লাশ উদ্ধার ৭ ধর্ষণ   |   জগন্নাথদেবের রথযাত্রা উৎসব প্রস্ততিতে মতবিনিময় সভা   |   তালিমুল কুরআন প্রি-ক্যাডেট মাদরাসায় বার্ষিক পুরস্কার বিতরণী সংবর্ধনা   |   আড়াইহাজারে অটোরিকশাচালককে হত্যা করে গাড়ি ছিনতাই   |   জাঙ্গাল আইলপাড়ায় এক হাজার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন    |   তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে বড় ঘাটতি পাবলিক প্লেসে প্রকাশ্যে ধূমপান   |   শিবা সানু ও বেবীকে আনিসুল ইসলাম সানির শুভেচ্ছা ও অভিনন্দন   |   মেঘনায় গভীর রাতে পিতা পুত্রকে কুপিয়ে মাছ ধরার জাল ও নগদ টাকা লুট   |   চাষাঢ়ায় সাংবাদিক প্রীতি’র ‘ফুড এন্ড ফ্যাশন কালেকশন’ এর শো-রুম উদ্বোধন    |   রাজনৈতিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও নাট্যজন  আনিসুল ইসলাম সানিকে বর্ণাঢ্য সংবর্ধনা   |   ময়লা ফেলতে ১০০ টাকার বেশী দাবি করলে প্রতিষ্ঠানের ঠিকাদারি বাতিল – প্রশাসক   |   শারীরিক প্রতিবন্ধী ব্যাক্তিকে অটোরিকশা দিল এমপি আজাদ   |   পদ্মা রেলসেতুর মাটি অপসারণে রেললাইন ঝুঁকি সৃষ্টি হবে না – রেলপথ মন্ত্রী    |   ছিনতাইকারী চোর সন্দেহে ওরা ১২ জন আটক   |   হানি ট্র্যাপে ফেলে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সর্বস্ব লুট ৭ জন গ্রেপ্তার
 প্রচ্ছদ   মহানগর   প্রতারক দম্পতি ৫ লাখ টাকা আত্মসাত করে উল্টো পাওনাদারকে হত্যার হুমকি
আত্মসাত / প্রতারক দম্পতি ৫ লাখ টাকা আত্মসাত করে উল্টো পাওনাদারকে হত্যার হুমকি
  মহানগর || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: শুক্রবার, ২৪ মে, ২০২৪

বন্দর প্রতিবেদকঃ শহরের রাসেল পার্কে ব্যবসা করার কথা বলে নগদ ৫ লাখ টাকা হাতিয়ে নিয়ে গাডাকা দেওয়ার  অভিযোগ পাওয়া গেছে প্রতারক দম্পত্তি সাইফুল ইসলাম ও তার স্ত্রী লাকিসহ তাদের সাঙ্গপাঙ্গদের বিরুদ্ধে। এ ঘটনায় ক্ষতিগ্রস্থ্য ভুক্তভোগী নারী নাসরিন আক্তার বেবী বেগম গত বুধবার (২২মে) বাদী হয়ে উল্লেখিত  প্রতারক দম্পতিসহ ৭ জনের নাম উল্লেখ্য করে নারায়নগঞ্জ সদর মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছে।

লিখিত অভিযোগ সূত্রে জানাগেছে, গত ২ বছর পূর্বে বন্দর রুপালী আবাসিক এলাকার মশিউর রহমানের নিরিহ মেয়ে নাসরিন আক্তার বেবীর কাছ থেকে ব্যবসা করার কথা বলে স্ট্যাম্পের মাধ্যমে ৫ লাখ টাকা হাতিয়ে নেয় শহরের দেওভোগ আখড়া এলাকার নূর ইসলাম মিয়ার প্রতারক পুত্র সাইফুল ইসলাম রুবেল ও তার স্ত্রী লাকি বেগম। যার দায়ভার  বন্দর থানার  মদনগঞ্জ লক্ষারচর এলাকার মাইক বাবুল মিয়া বহন করবে বলে স্ট্যাম্পে লিখিত ভাবে অঙ্গিকার করে। প্রতারক দম্পতি টাকা নিয়ে  শহরের রাসেল পার্কে ব্যবসার কথা বলে উক্ত টাকা নিয়ে আত্মগোপন করে।  উক্ত বিষয়ে এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গদের মাধ্যমে বিচার শালিস বসলে ওই সময় মদনগঞ্জ লক্ষারচর এলাকার ভাড়াটিয়া প্রতারক মাইক বাবুল উক্ত টাকা অচিরেই পরিশোধ করবে বলে আবারও অঙ্গিকার করে।

মাইক বাবুল টাকা পরিশোধ করার কথা বলে  কিছু দিন পর  উক্ত স্থান থেকে কৌশলে পালিয়ে যায়। এ ঘটনায় পাওনাদার নাসরিন আক্তার বেবী দেনাদার বাড়ি দেওভোগ আখড়া এলাকায় এসে তার পাওনা টাকা চাইলে ওই সময় প্রতারক  মাইক বাবুলে সন্ত্রাসী ৩ ছেলে শাকিল, অন্তু ও সাকিবসহ দেওভোগ আখড়া এলাকার অপু ক্ষিপ্ত হয়ে পাওনাদার বেবী বেগমকে অকথ্য ভাষায় গালিগালাজ করে নানাভাবে ভয়-ভীতি প্রদর্শনসহ হত্যার হুমকি দেয়। এর ধারাবাহিকতায় গত মঙ্গলবার (২১মে) প্রতারক দম্পতি সাইফুল ইসলাম রুবেল ও তার স্ত্রী লাকি বেগমের মোবাইল হইতে পাওনাদার বেবী বেগমের ব্যবহাকৃত মোবাইল ফোনে    পরিবারের সকল সদস্যদের হত্যা করার হুমকি প্রদান করে। এদিকে ৫ লাখ টাকা আত্মসাত আরেক দিকে প্রতারকদের নানা ভাবে হুমকি দামকির কারনে অভিযোগ বাদিনীসহ তার পরিবারের জান মালের ক্ষতি সাধনের আশঙ্কা প্রকাশ কর করছে। প্রতারক চক্রের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহনের জন্য সংশ্লিষ্ট প্রশাসনের জরুরী হস্তক্ষেপ কামনা করেছে ভূক্তভোগী নারী বেবী বেগমসহ তার পরিবার। #

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...