নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   সরকারের প্রতি আস্থা রেখে ত্বকী সহ আলোচিত হত্যার বিচার চাইলেন – রফিউর রাব্বি   |   নদী ভাঙ্গন ঠেকাতে ব্যাবস্থা নিলেন নজরুল ইসলাম আজাদ   |   ফেনসিডিলের বিকল্প মাদক এক হাজার বোতল এসকাফ সিরাপ আটক   |   নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এলাকা সম্প্রসারনে যুক্ত হচ্ছে চার ইউনিয়ন   |   বন্দরে ৫ ওয়ারেন্টভূক্ত আসামীসহ ৭ জন গ্রেপ্তার   |   বন্দরে আইনশৃঙ্খলা চরম অবনতি ১ মাসে ৭ খুন, ৪ লাশ উদ্ধার ৭ ধর্ষণ   |   জগন্নাথদেবের রথযাত্রা উৎসব প্রস্ততিতে মতবিনিময় সভা   |   তালিমুল কুরআন প্রি-ক্যাডেট মাদরাসায় বার্ষিক পুরস্কার বিতরণী সংবর্ধনা   |   আড়াইহাজারে অটোরিকশাচালককে হত্যা করে গাড়ি ছিনতাই   |   জাঙ্গাল আইলপাড়ায় এক হাজার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন    |   তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে বড় ঘাটতি পাবলিক প্লেসে প্রকাশ্যে ধূমপান   |   শিবা সানু ও বেবীকে আনিসুল ইসলাম সানির শুভেচ্ছা ও অভিনন্দন   |   মেঘনায় গভীর রাতে পিতা পুত্রকে কুপিয়ে মাছ ধরার জাল ও নগদ টাকা লুট   |   চাষাঢ়ায় সাংবাদিক প্রীতি’র ‘ফুড এন্ড ফ্যাশন কালেকশন’ এর শো-রুম উদ্বোধন    |   রাজনৈতিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও নাট্যজন  আনিসুল ইসলাম সানিকে বর্ণাঢ্য সংবর্ধনা   |   ময়লা ফেলতে ১০০ টাকার বেশী দাবি করলে প্রতিষ্ঠানের ঠিকাদারি বাতিল – প্রশাসক   |   শারীরিক প্রতিবন্ধী ব্যাক্তিকে অটোরিকশা দিল এমপি আজাদ   |   পদ্মা রেলসেতুর মাটি অপসারণে রেললাইন ঝুঁকি সৃষ্টি হবে না – রেলপথ মন্ত্রী    |   ছিনতাইকারী চোর সন্দেহে ওরা ১২ জন আটক   |   হানি ট্র্যাপে ফেলে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সর্বস্ব লুট ৭ জন গ্রেপ্তার
 প্রচ্ছদ   লীড নিউজ   ১ জুন এনসিসি ৩৪০ টি কেন্দ্রে ১লাখ ৩৩ হাজার শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওবে
সংবাদ সম্মেলন / ১ জুন এনসিসি ৩৪০ টি কেন্দ্রে ১লাখ ৩৩ হাজার শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওবে
  লীড নিউজ || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: শুক্রবার, ৩১ মে, ২০২৪
নারায়ণগঞ্জের খবর প্রতিবেদকঃ ১ জুন এনসিসি ৩৪০ টি টিকাদান কেন্দ্রে ১লাখ ৩৩ হাজার শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওবে।
শনিবার ১ জুন থেকে দেশব্যাপি ৬ থেকে ১১ মাস বয়সী শিশুদের একটি নিল রংয়ের ভিটামিন ‘ এ ‘ ক্যাপসুল এবং ১২ শেকে ৫৯ মাস বয়সী শিশুদের একটি লাল রংয়ের ভিটামিন ‘ এ ‘ ক্যাপসুল খাওয়ানো হবে । সকাল ৮ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত বিরতীহীনভাবে এই ক্যাপসুল খাওয়ানো হবে । এরই ধারাহিকতায় নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ৩৪০ টি টিকাদান কেন্দ্রের মাধ্যমে ৬ থেকে ১১ মাস বয়সী প্রায় ২৪ হাজার ১৬৭ শিশু ও ১২ থেকে ৫৯ মাস বয়সী প্রায় ১ লাখ ৯ হাজার ৮১৫ শিশুকে ভিটামিন ‘ এ ‘ ক্যাপসুল খাওয়ানো হবে । এছাড়া ক্যাম্পপেইন চলাকালীন সময়ে জনসাধারণের মাঝে বিভিন্ন স্বাস্থ্য ও পুষ্টিবার্তা প্রচার করা হবে ।
বৃহস্পতিবার ( ৩০ মে ) নগরভবনের ৬ তলায় সভা কক্ষে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান নাসিকের মেডিকেল ডা . অফিসার নাফিয়া ইসলাম । তিনি আরও জানান , সিটি করপোরেশনের ২৭ টি ওয়ার্ডকে তিনটি জোনে ভাগ করে লক্ষ্য মাত্রা নির্ধারন করা হয়েছে । এরমধ্যে জোন -১ সিদ্ধিরগঞ্জ অঞ্চলে ১ থেকে ৯ নং ওয়ার্ডে ৬ মাস থেকে ১১ মাস বয়সী ৮ হাজার ৭২৭ শিশু ও ১২ থেকে ৫৯ মাস বয়সী ৪৪ হাজার ৯০৭ শিশু , জোন -২ নারায়ণগঞ্জ
অঞ্চলে ১০ থেকে ১৮ নং ওয়ার্ডে ৬ মাস থেকে ১১ মাস বয়সী ৮ হাজার ৮০৩ শিশু ও ১২ থেকে ৫৯ মাস বয়সী ৩৯ হাজার ৭৩ শিশু , জোন -৩ কদম রসুল অঞ্চলে ১৯ থেকে ২৭ নং ওয়ার্ডে ৬ মাস থেকে ১১ মাস বয়সী ৬ হাজার ৬৩৭ শিশু ও ১২ থেকে ৫৯ মাস বয়সী ২৫ হাজার ৮৩৪ শিশু । সিদ্ধিরগঞ্জ অঞ্চলে ১১০ টি ,
নারায়ণগঞ্জ অঞ্চলে ১৫০ টি ও কদমরসুল অঞ্চলে ৮০ টি টিকাদান কেন্দ্রে একযোগে ভিটামিন ‘ এ ‘ ক্যাপসুল খাওয়ানো হবে ।
ডা . অফিসার নাফিয়া ইসলাম জানান , ভিটামিন ‘ এ ‘ শুধুমাত্র অপুষ্টিজনিত অন্ধত্ব থেকে শিশুদের রক্ষা করে তা নয় , ভিটামিন ‘ এ ‘ শিশুর রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে , ডায়রিয়ার ব্যাপ্তিকাল ও জটিলতা কমায় এবং শিশু মৃত্যুর ঝুঁকি কমায় । বাংলাদেশে ভিটামিন ‘ এ ‘ এর অভাবজনিত সমস্যা প্রতিরোধে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন একিভুত হয়ে বছরে দুইবার জাতীয় ভিটামিন ‘ এ ‘ প্লাস ক্যাম্পেইন পালন করে থাকে । #

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...