নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   সরকারের প্রতি আস্থা রেখে ত্বকী সহ আলোচিত হত্যার বিচার চাইলেন – রফিউর রাব্বি   |   নদী ভাঙ্গন ঠেকাতে ব্যাবস্থা নিলেন নজরুল ইসলাম আজাদ   |   ফেনসিডিলের বিকল্প মাদক এক হাজার বোতল এসকাফ সিরাপ আটক   |   নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এলাকা সম্প্রসারনে যুক্ত হচ্ছে চার ইউনিয়ন   |   বন্দরে ৫ ওয়ারেন্টভূক্ত আসামীসহ ৭ জন গ্রেপ্তার   |   বন্দরে আইনশৃঙ্খলা চরম অবনতি ১ মাসে ৭ খুন, ৪ লাশ উদ্ধার ৭ ধর্ষণ   |   জগন্নাথদেবের রথযাত্রা উৎসব প্রস্ততিতে মতবিনিময় সভা   |   তালিমুল কুরআন প্রি-ক্যাডেট মাদরাসায় বার্ষিক পুরস্কার বিতরণী সংবর্ধনা   |   আড়াইহাজারে অটোরিকশাচালককে হত্যা করে গাড়ি ছিনতাই   |   জাঙ্গাল আইলপাড়ায় এক হাজার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন    |   তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে বড় ঘাটতি পাবলিক প্লেসে প্রকাশ্যে ধূমপান   |   শিবা সানু ও বেবীকে আনিসুল ইসলাম সানির শুভেচ্ছা ও অভিনন্দন   |   মেঘনায় গভীর রাতে পিতা পুত্রকে কুপিয়ে মাছ ধরার জাল ও নগদ টাকা লুট   |   চাষাঢ়ায় সাংবাদিক প্রীতি’র ‘ফুড এন্ড ফ্যাশন কালেকশন’ এর শো-রুম উদ্বোধন    |   রাজনৈতিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও নাট্যজন  আনিসুল ইসলাম সানিকে বর্ণাঢ্য সংবর্ধনা   |   ময়লা ফেলতে ১০০ টাকার বেশী দাবি করলে প্রতিষ্ঠানের ঠিকাদারি বাতিল – প্রশাসক   |   শারীরিক প্রতিবন্ধী ব্যাক্তিকে অটোরিকশা দিল এমপি আজাদ   |   পদ্মা রেলসেতুর মাটি অপসারণে রেললাইন ঝুঁকি সৃষ্টি হবে না – রেলপথ মন্ত্রী    |   ছিনতাইকারী চোর সন্দেহে ওরা ১২ জন আটক   |   হানি ট্র্যাপে ফেলে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সর্বস্ব লুট ৭ জন গ্রেপ্তার
 প্রচ্ছদ   লীড নিউজ   পায়ুপথে বাতাস ঢুকিয়ে শিশু সাগর বর্মন হত্যা মামলায় তিন জনের কারাদণ্ড
আলোচিত হত্যাকান্ড / পায়ুপথে বাতাস ঢুকিয়ে শিশু সাগর বর্মন হত্যা মামলায় তিন জনের কারাদণ্ড
  লীড নিউজ || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: মঙ্গলবার, ১১ জুন, ২০২৪

নারায়ণগঞ্জের খবর প্রতিবেদকঃ নারায়ণগঞ্জের রূপগঞ্জে পায়ুপথে বাতাস ঢুকিয়ে শিশু সাগর বর্মনকে হত্যায় তিন শিশু’র সাড়ে তিন বছরের কারাদণ্ড দিয়েছে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালত। দুপুরে আদালতের বিচারক নাজমুল হক শ্যামলের আদালত এরায় ঘোষণা করেন। কারাদণ্ডপ্রাপ্তরা হলো- কিশোরগঞ্জের তাড়াইল দড়িজাহাঙ্গীরপুর এলাকার রিটনের ছেলে রাকিব, করিমগঞ্জের গুজাইদা লামাপাড়া এলাকার হক মিয়ার ছেলে মো. আকাশ ও নরসিংদীর কাজীকান্দী এলাকার আ. হান্নানের ছেলে মো. সোহেল।

এর সত্যতা নিশ্চিত করে কোর্ট পুলিশের পরিদর্শক আবদুর রশিদ বলেন, রূপগঞ্জ থানার দায়ের করা এক শিশু হত্যা মামলায় আদালত তিনজন শিশুকে তিন বছর ৬ মাসের কারাদণ্ড প্রদান করেছেন। রায় ঘোষণার সময়ে  আসামীরা আদালতে উপস্থিত ছিলো।
আদালতের স্পেশাল পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট মো. রকিবুদ্দিন আহমেদ রকিব বলেন, ২০১৬ সালের ২৪ জুলাই রূপগঞ্জের যাত্রামুড়া জবেদা টেক্সটাইলে পায়ুপথে বাতাস ঢুকিয়ে নেত্রকোনার খালিয়াজুড়ি রাজিবপুর গ্রামের রতন বর্মণের ছেলে সাগর বর্মণকে হত্যা করে। যা সারাদেশজড়ে আলোচনা সৃষ্টি করে।

নিহত শিশু সাগর ওই কারখানায় শ্রমিক হিসেবে কাজ করতো। সময়ই আসামীরা সাগরকে গালিগালাজ করতো। এতে প্রতিবাদ করায় ক্ষিপ্ত হয়ে তাকে পায়ুপথে বাতাস ঢুকিয়ে হত্যা করা হয়। এঘটনায় রূপগঞ্জ থানায় নিহত শিশুর বাবা বাদি হয়ে মামলা দায়ের করেন। সেই মামলায় বিচার কার্যক্রম শেষে আদালত এ রায় ঘোষণা করেন। #

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...