নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   সরকারের প্রতি আস্থা রেখে ত্বকী সহ আলোচিত হত্যার বিচার চাইলেন – রফিউর রাব্বি   |   নদী ভাঙ্গন ঠেকাতে ব্যাবস্থা নিলেন নজরুল ইসলাম আজাদ   |   ফেনসিডিলের বিকল্প মাদক এক হাজার বোতল এসকাফ সিরাপ আটক   |   নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এলাকা সম্প্রসারনে যুক্ত হচ্ছে চার ইউনিয়ন   |   বন্দরে ৫ ওয়ারেন্টভূক্ত আসামীসহ ৭ জন গ্রেপ্তার   |   বন্দরে আইনশৃঙ্খলা চরম অবনতি ১ মাসে ৭ খুন, ৪ লাশ উদ্ধার ৭ ধর্ষণ   |   জগন্নাথদেবের রথযাত্রা উৎসব প্রস্ততিতে মতবিনিময় সভা   |   তালিমুল কুরআন প্রি-ক্যাডেট মাদরাসায় বার্ষিক পুরস্কার বিতরণী সংবর্ধনা   |   আড়াইহাজারে অটোরিকশাচালককে হত্যা করে গাড়ি ছিনতাই   |   জাঙ্গাল আইলপাড়ায় এক হাজার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন    |   তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে বড় ঘাটতি পাবলিক প্লেসে প্রকাশ্যে ধূমপান   |   শিবা সানু ও বেবীকে আনিসুল ইসলাম সানির শুভেচ্ছা ও অভিনন্দন   |   মেঘনায় গভীর রাতে পিতা পুত্রকে কুপিয়ে মাছ ধরার জাল ও নগদ টাকা লুট   |   চাষাঢ়ায় সাংবাদিক প্রীতি’র ‘ফুড এন্ড ফ্যাশন কালেকশন’ এর শো-রুম উদ্বোধন    |   রাজনৈতিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও নাট্যজন  আনিসুল ইসলাম সানিকে বর্ণাঢ্য সংবর্ধনা   |   ময়লা ফেলতে ১০০ টাকার বেশী দাবি করলে প্রতিষ্ঠানের ঠিকাদারি বাতিল – প্রশাসক   |   শারীরিক প্রতিবন্ধী ব্যাক্তিকে অটোরিকশা দিল এমপি আজাদ   |   পদ্মা রেলসেতুর মাটি অপসারণে রেললাইন ঝুঁকি সৃষ্টি হবে না – রেলপথ মন্ত্রী    |   ছিনতাইকারী চোর সন্দেহে ওরা ১২ জন আটক   |   হানি ট্র্যাপে ফেলে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সর্বস্ব লুট ৭ জন গ্রেপ্তার
 প্রচ্ছদ   মহানগর   ঈদ ছুটিতে বাবার বাড়িতে যেতে না দেওয়ায় স্বামীর গোপবাঙ্গ কাটলো স্ত্রী
দ্বিতীয় স্ত্রী আটক / ঈদ ছুটিতে বাবার বাড়িতে যেতে না দেওয়ায় স্বামীর গোপবাঙ্গ কাটলো স্ত্রী
  মহানগর || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: রবিবার, ২৩ জুন, ২০২৪
নারায়ণগঞ্জের খবর প্রতিবেদকঃ পারিবারিক কলহের জেরে সিদ্ধিরগঞ্জের হিরাঝিল এলাকার ঘুমন্ত অবস্থায় স্বামীর গোপনাঙ্গ কেটেছে দ্বিতীয় স্ত্রী। শনিবার ২২ জুন বিলেকে হিরাঝিল এলাকায় এ ঘটনা ঘটে। পরে স্থানীয়রা গুরুতর আহতাবস্থায় স্বামী সুমন মিয়াকে (৩০) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক তাকে শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে রেফার্ড করেন।
এ ঘটনার পরে অভিযুক্ত সুমন মিয়ার দ্বিতীয় স্ত্রী নাজমা বেগমকে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ আটক করেছে। এ ঘটনায় সিদ্ধিরগঞ্জ থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।  সুমন মিয়া নোয়াখালী জেলার কবিরহাট থানার উত্তর জগ্ধ নন্দ গ্রামের নুরুজ্জামানের ছেলে। বর্তমানে সে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ভাড়ায় বসবাস করছেন ।
বিষয়টি নিশ্চিত করেন শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. তরিকুল ইসলাম। তিনি জানান, নারায়ণগঞ্জ থেকে সুমন মিয়া নামে এক ব্যক্তির গোপনাঙ্গ কাটা অবস্থায় আমাদের বার্ন ইউনিটে আনা হলে জরুরি বিভাগে চিকিৎসা শেষে ভর্তি দেওয়া হয়েছে তাকে। পরবর্তীতে তাকে অপারেশন থিয়েটারে নিয়ে যাওয়া হবে। এছাড়া এ ঘটনার বিষয়ে ঢাকা মেডিকেলের দায়িত্বরত পুলিশকে জানানো হয়েছ বলেও জানিয়েছেন আবাসিক চিকিৎসক তরিকুল ইসলাম।
আহত সুমন মিয়া জানান, সে সেনিটারি মিস্ত্রি। নাজমা তার দ্বিতীয় স্ত্রী। সে একটি গার্মেন্টসে পোশাক শ্রমিক হিসেবে কাজ করে। নাজমা ঈদের ছুটিতে বাপের বাড়ি যাওয়ার জন্য জেদ ধরলে আমি তাকে বাধা দিয়ে বলি, বাপের বাড়ি যাওয়ার দরকার নেই, বাজার সদাই যা দরকার এনে দেই তুই রান্না কর। এরপর আজ সকালে নাস্তা খেয়ে ঘুম পেলে আমি একটু ঘুমিয়ে পড়ি। হঠাৎ ঘুমের মধ্যে ব্যথা অনুভব করায় জেগে দেখি আমার গোপনাঙ্গ দিয়ে রক্ত ঝরছে। পরে আমি জানতে পারি আমার দ্বিতীয় স্ত্রী নাজমা এই ঘটনাটি ঘটিয়েছে। আমার বাড়িওয়ালা রক্তাক্ত জখম অবস্থায় আমাকে উদ্ধার করে দ্রুত ঢাকা মেডিকেলে নিয়ে আসে। এ ঘটনায় সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ জিজ্ঞাসাবাদের আমার স্ত্রী নাজমা বেগমকে নিয়ে গেছে।
এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুবক্কর সিদ্দিক বলেন, ‘পারিবারিক কলহের জেরে এ ঘটনা ঘটেছে। নাজমা বেগমকে আটক করা হয়েছে। এ বিষয়ে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। #

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...