নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   কাশীপুর হাসেমবাগে তথ্য সংগ্রহ করতে গেলে পুলিশ কনস্টেবলকে ছুরিকাঘাতে হত্যা   |   বন্দর উপজেলায় নরমাল ডেলিভারি সংক্রান্ত স্বাস্থ্য উপকরণ বিতরণ    |   নারায়ণগঞ্জের সিনেপ্লেক্স ও সিনেস্কোপে চলছে দেশের ছবি ‘যাপিত জীবন’   |   ঐতিহ্যবাহি সাত দিনব্যাপি খাঁজা মঈনুদ্দিন চিশতী (রহ:) ওরশ মোবারকের প্রস্তুতি সভা    |   মোটরসাইকেল ও অটোরিক্সা মুখোমুখি সংঘর্ষে ৬ মাসের শিশু সাইফান নিহত   |   আ’লীগের নৈরাজ্য ও সন্ত্রাসের বিরুদ্ধে আইনজীবী ফোরামের বিক্ষোভ মিছিল   |   সব জল্পনা-কল্পনার অবসান এটাই ইসলামের সৌন্দর্য – আবুল কাউছার আশা   |   ৩৫ বছরের খরিদকৃত সম্পদ বাড়িঘর ভাঙচুর করে বেদখলের চেষ্টার অভিযোগ   |   জাতীয় সংহতি প্রতিষ্ঠার মাধ্যমে দেশকে এগিয়ে নিতে হবে – জেলা প্রশাসক   |   নতুন জিমখানায় মাদক কারবারির প্রাণনাশের হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন   |   আমরা চাই আমাদের শ্রমিকরা যেন তাদের ন্যায্য অধিকার পায় – আজাদ   |   পৌরপিতা আলী আহাম্মদ চুনকার  চিশতি (রহঃ) ৪৩ তম পবিত্র ওরশ মোবারক    |   কেক কেটে আনন্দ মিছিল করে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের প্রতিষ্ঠাবার্ষিকী পালন   |   ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগরের কর্মী সংগ্রহ অনুষ্ঠিত   |   গবাদিপশুর ঘাস রোপন করে দিনমজুরের জমি দখলের চেষ্টা   |   জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের ৩৫তম প্রতিষ্ঠাবার্ষিকীতে দোয়া মাহফিল   |   তোলারাম কলেজের শিক্ষার্থীদের পুনর্মিলনী নিয়ে গণমাধ্যমকর্মীদের সাথে মতবিনিয়   |   জাতীয় নিরাপদ সড়ক দিবসে নারায়ণগঞ্জে বর্ণাঢ্য র‍্যালি  আলোচনা সভা   |   যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে জেলা যুবদলের আনন্দ র‍্যালী ও সমাবেশ   |   যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে মহানগর যুবদলের র‍্যালী সমাবেশ
 প্রচ্ছদ   মহানগর   ইট বালু ব্যাবসা আধিপত্য বিস্তার নিয়ে আ’লীগ অর্থ বিষয়কে কুপিয়ে হত্যা
দু'গ্রুপের সংঘর্ষ  / ইট বালু ব্যাবসা আধিপত্য বিস্তার নিয়ে আ’লীগ অর্থ বিষয়কে কুপিয়ে হত্যা
  মহানগর || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: বৃহস্পতিবার, ২৭ জুন, ২০২৪

নারায়ণগঞ্জের খবর প্রতিবেদকঃ নারায়ণগঞ্জের ফতুল্লায় আধিপত্য বিস্তার ও ইট বালুর ব্যবসাকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে ২নং ওয়ার্ড  আওয়ামী লীগ অর্থ বিষয়ক সম্পাদক সুরুজ মিয়াকে  কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষ। বৃহস্পতিবার দুপুরে শান্তিনগর আলীপাড়া এলাকার মসজিদের সামনে এ ঘটনা ঘটে। আহত ৫ জনকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে সন্ধ্যায়  চিকিৎসাধীন অবস্থায় সুরুজকে মৃত্যু। আহতরা হলঃ- সুরুজ মিয়ার দুই ছেলে জনি আহমেদ ও রাজু আহমেদ অটোরিকশা চালক রাসেল ও শাকিল।

নিহতের স্বজন ও স্থানীয়রা জানায়, আধিপত্য বিস্তার ও ইট-বালুর ব্যবসাকে কেন্দ্র করে সালাউদ্দিন সালু, হিরার সঙ্গে সুরুজ মিয়ার মধ্যে দীর্ঘদিন যাবত তাদের মধ্যে ঝগড়া চলছে। এছাড়া সালু ও হিরা এলাকার একটি নির্মাণাধীন ভবনে ইট বালু দিতে চাইলে ভুক্তভোগী সুরুজ মিয়ার কাছে বিচার দেন। এ নিয়ে সুরুজ মিয়া সালু ও হিরাকে শাসন করেন। এর জের ধরে এলাকার মসজিদে জোহরের নামাজ পড়ে বের হওয়ার পর সালু, হিরা সহ ২০-২৫ জনের একটি দল হামলা করে সুরুজ মিয়াকে কুপিয়ে জখম করে। খবরপেয়ে তার ছেলেরা এগিয়ে গেলে তাদেরকেও কুপিয়ে জখম করে।

ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ নূরে আযম জানান,আধিপত্য বিস্তার ও ইট-বালুর ব্যবসাকে কেন্দ্র করে তাদের দু’পক্ষের মধ্যে দীর্ঘদিন যাবত দ্বন্দ্ব চলে আসছিল। আজকে দু’পক্ষের মধ্যে সংঘর্ষ। আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।  চিকিৎসাধীন অবস্থায় সুরুজ মিয়ার মৃত্যু হয়। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে রাখা হয়েছে। #

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

ফেইসবুকে আমরা

এ সম্পর্কিত আরো খবর...