নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   আজিজুল হক রহঃ এর ইন্তেকালে সকলের দোয়া চেয়েছেন পরিবার   |   সমাধান-১৮ এর উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সম্মাননা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত   |   আমরা আইনজীবীরা কোনো বিভ্রান্তির ফাঁদে পা দেব না – আনোয়ার প্রধান   |   দেশের প্রতিটি নাগরিকের সমান অধিকার ও সুরক্ষা নিশ্চিত করতে সরকার কাজ করছে – সাখাওয়াত   |   গ্যাস সংকট কাটিয়ে ডাইং শিল্পকে রক্ষ্যা করতে প্রধানমন্ত্রীর প্রতি আহবান    |   চর কিশোরগঞ্জে নিষিদ্ধ আ’লীগের ক্যাডার বাহিনী রনিকে কুপিয়ে যখন করেছে   |   কোনো অপরাধকে আর মাথাচাড়া দিয়ে উঠতে দেওয়া যাবে না – আবদুল জব্বার   |   ইসলামী যুব আন্দোলন নেতাকে কুপিয়ে হত্যার ঘাতক শেখ সিফাতসহ গ্রেপ্তার-৯   |   আড়াইহাজারে পুকুরে ডুবে চার শিশুর মর্মান্তিক মৃত্যু   |   ময়লা আবর্জনা পরিস্কার করা নিয়ে হত্যার হুমকিতে মামলা   |   পাইকপাড়া মাদক নির্মূল কমিটির উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত   |   জাকির খানের উদ্যোগে গণতন্ত্রের মা খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে মিলাদ দোয়া   |   বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সীমান্ত হত্যায় ৩ ছিনতাইকারীর মৃত্যুদণ্ড   |   এশিয়ান হাইওয়ে সড়কে আন্ডার পাসের দাবীতে মানববন্ধন বিক্ষোভ   |   বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে  মহানগর বিএনপির আলোচনা সভা, মিলাদ ও দোয়া   |   নারায়ণগঞ্জে জাপানি ভাষা শিক্ষা কেন্দ্র হিকারি এডুকেশনের নবম শাখার উদ্বোধন   |   ফটো সাংবাদিক বিশাল আহমেদের পিতা’র মৃত্যুতে বিপিজেএ’র শোক প্রকাশ   |   আমাদের সমস্যাগুলোর কিছুটা স্থায়ী কিছুটা চলমান – আবুল কালাম এমপি   |   বন্দরে নিষিদ্ধ ছাত্রলীগ ও যুবলীগের ঝটিকা মিছিল   |   নারায়ণগঞ্জের পুলিশ সুপারকে হাইওয়ে পুলিশে বদলি করা হয়েছে
 প্রচ্ছদ   লীড নিউজ   জিমখানায় নাসির হত্যা | এখনো আসামীদের গ্রেফতার করতে পারেনি পুলিশ 
হত্যাকান্ড / জিমখানায় নাসির হত্যা | এখনো আসামীদের গ্রেফতার করতে পারেনি পুলিশ 
  লীড নিউজ || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: শুক্রবার, ২৮ জুন, ২০২৪

নারায়ণগঞ্জের খবর ডেস্কঃ শহরের ক্রাইমজোন হিসেবে পরিচিত জিমখানা মন্ডলপাড়া এলাকায় আবার মাদক কারবার ও ছিনতাইয়ের ভাগবাটোয়ারাসহ পুরানো হত্যাকান্ডের দ্বন্ধের জের ধরে নাসির (২২) নামের যুবক প্রতিপক্ষ সন্ত্রাসী ইমন চান ম্যাংগো ও আলমগংদের এখনও পর্যন্ত গ্রেফতার করতে পারেনি পুলিশ। যার ফলে কোনভাবেই আতংত কাটছেনা নিহতের পরিবারের। স্থানীয়রা জানান,নগরীর অন্যতম অপরাধ জগতের একটি স্থান হচ্ছে মন্ডলপাড়া এলাকা।

এখানে চুরি-ছিনতাই,মাদক বিক্রিসহ এমন কোন অপরাধ নেই যা হচ্ছেনা। আর এ সকল অপরাধের অন্যতম গুনধরের নাম হচ্ছে ইমন চান ম্যাংগো। এক সময়ে হরিজন সম্প্রদায়ে থাকা ম্যাংগো মুসলমান হয়ে যান পরিবারের সকল সদস্যদেরকে রেখে। ম্যাংগোর পিতা ৪ নং ডিআইটির মাদক বিক্রেতা সহিদ ডোম। তার বড়ভাই বিশ^ ডোম। আর বর্তমানে ৪নং ডিআইটি বিএনপি ক্লাব সংলগ্ন এলাকায় চোলাই মদ ও ইয়াবা বিক্রি করছে সহিদ ডোমের ছোটভাই নয়ন ডোম। ইতিপুর্বে গ্রামের বাড়ি কুষ্টিয়ায় ঈদ উদযাপন শেষে চাষাড়ায় বাস থেকে নেমে জনি নামে এক যুবক ছিনতাইকারীর কবলে পরে তার কাছে থাকা মোবাইল ও টাকা ছিনিয়ে নেয় এবং ছুড়িকাঘাতে জনিকে হত্যা করে। সেই ঘটনায় নারায়ণগঞ্জ গোয়েন্দা পুলিশের একটি টিম সাগর ও বিশাল নামে দুইজনকে গ্রেফতার করে। জেলা পুলিশ সুপার কার্যালয়ে সাংবাদিক সম্মেলনের মাধ্যমে তা অবগত করেন পুলিশ সুপার। এ বিশাল হচ্ছে ম্যাংগোর আপন চাচাতো ভাই। সেই ঘটনায় পুলিশ মোবাইল ট্যাগ করে ম্যাংগোর চাচা নগরীর অন্যতম আলোচিত মাদক ব্যবসায়ী মিঠু চান ডোমকেও আটক করেছিলো।

এদিকে নারায়ণগঞ্জ জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতালের মর্গের সামনে কান্নারত অবস্থায় বড় ভাই আল আমিন জানায়, নাসিরকে ম্যাংগো, আলমসহ কয়েকজন ফোন করে ডেকে আনে। আলমসহ অন্যান্য কয়েকজন এর আগে থ্রেট দিছিলো ‘তোরে মাইরা ফালামু’ কইয়া। গত মঙ্গলবার (২৫ জুন) শহরের মন্ডলপাড়াস্থ মা রেস্টুরেন্টে একসাথে খাবার খেয়ে বিল পরিশোধ করেই রাত সাড়ে ৭টায় এলোপাতাড়ি ছুরিকাঘাত করে দ্রুত সটকে পরে সন্ত্রাসীরা। ছুরিকাঘত নাসির কে রাত ৮ টায় নারায়ণগঞ্জ জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতালে নিয়ে যাওয়ার পর জরুরী বিভাগের চিকিৎসক সাবিনা ইয়াসমিনক নাসিরকে মৃত ঘাষণা করেন। #

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...