নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   সরকারের প্রতি আস্থা রেখে ত্বকী সহ আলোচিত হত্যার বিচার চাইলেন – রফিউর রাব্বি   |   নদী ভাঙ্গন ঠেকাতে ব্যাবস্থা নিলেন নজরুল ইসলাম আজাদ   |   ফেনসিডিলের বিকল্প মাদক এক হাজার বোতল এসকাফ সিরাপ আটক   |   নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এলাকা সম্প্রসারনে যুক্ত হচ্ছে চার ইউনিয়ন   |   বন্দরে ৫ ওয়ারেন্টভূক্ত আসামীসহ ৭ জন গ্রেপ্তার   |   বন্দরে আইনশৃঙ্খলা চরম অবনতি ১ মাসে ৭ খুন, ৪ লাশ উদ্ধার ৭ ধর্ষণ   |   জগন্নাথদেবের রথযাত্রা উৎসব প্রস্ততিতে মতবিনিময় সভা   |   তালিমুল কুরআন প্রি-ক্যাডেট মাদরাসায় বার্ষিক পুরস্কার বিতরণী সংবর্ধনা   |   আড়াইহাজারে অটোরিকশাচালককে হত্যা করে গাড়ি ছিনতাই   |   জাঙ্গাল আইলপাড়ায় এক হাজার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন    |   তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে বড় ঘাটতি পাবলিক প্লেসে প্রকাশ্যে ধূমপান   |   শিবা সানু ও বেবীকে আনিসুল ইসলাম সানির শুভেচ্ছা ও অভিনন্দন   |   মেঘনায় গভীর রাতে পিতা পুত্রকে কুপিয়ে মাছ ধরার জাল ও নগদ টাকা লুট   |   চাষাঢ়ায় সাংবাদিক প্রীতি’র ‘ফুড এন্ড ফ্যাশন কালেকশন’ এর শো-রুম উদ্বোধন    |   রাজনৈতিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও নাট্যজন  আনিসুল ইসলাম সানিকে বর্ণাঢ্য সংবর্ধনা   |   ময়লা ফেলতে ১০০ টাকার বেশী দাবি করলে প্রতিষ্ঠানের ঠিকাদারি বাতিল – প্রশাসক   |   শারীরিক প্রতিবন্ধী ব্যাক্তিকে অটোরিকশা দিল এমপি আজাদ   |   পদ্মা রেলসেতুর মাটি অপসারণে রেললাইন ঝুঁকি সৃষ্টি হবে না – রেলপথ মন্ত্রী    |   ছিনতাইকারী চোর সন্দেহে ওরা ১২ জন আটক   |   হানি ট্র্যাপে ফেলে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সর্বস্ব লুট ৭ জন গ্রেপ্তার
 প্রচ্ছদ   মহানগর   সুরুজ হত্যার বিচারের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান
প্রতিবাদ / সুরুজ হত্যার বিচারের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান
  মহানগর || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: বৃহস্পতিবার, ৪ জুলাই, ২০২৪

নারায়ণগঞ্জের খবর প্রতিবেদকঃ প্রবল বৃষ্টিকে উপেক্ষা করে নারায়ণগঞ্জে আওয়ামী লীগ নেতা সুরুজ মিয়া হত্যার বিচার এবং সন্ত্রাসীদের ফাঁসির দাবিতে মানববন্ধন করেছে নিহতের পরিবার সহ এলাকাবাসী। বৃহস্পতিবার (৪ জুলাই) বেলা ১১ টায় নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সামনে এলাকার সর্বস্তরের জনগণের ব্যানারে প্রবল বৃষ্টি উপেক্ষা করে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।

পরে তারা বিক্ষোভ মিছিল বের করে জেলা প্রশাসক ও পুলিশ সুপার বরারর স্মারকলিপি প্রদান করেন।এসময় মানববন্ধনে বক্তারা বলেন, কাশিপুর ইউনিয়নের ভোলাইল শান্তিনগর এলাকার সন্ত্রাসী হীরা ও সালু সহ তার বাহিনীর লোকজন শান্তিপ্রিয় এলাকাটিকে অশান্ত করে তুলেছে। তাদের বিরুদ্ধে কেউ প্রতিবাদ করার সাহস পেতো না। যার কারনে হীরা ও সালু বাহিনীর প্রতিনিয়ত বেপরোয়া হয়ে উঠে। তাদের চাঁদাবাজি, দখলবাজি ও লুটতরাজ সহ বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ডে এলাকাবাসী অতিষ্ঠ। সন্ত্রাসী হীরা ও সালুর বিরুদ্ধে ফতুল্লা মডেল থানায় একাধিক মামলাও রয়েছে।

 

বক্তারা আরো বলেন, সন্ত্রাসী হীরা ও সালু একেক মামলায় গ্রেপ্তার হয়ে কিছুদিন জেলহাজত ভোগ করার পর আইনের ফাঁক ফোকর দিয়ে বের হয়ে গিয়ে ফের সন্ত্রাসী কর্মকাণ্ড শুরু করে। সন্ত্রাসী হীরা ও সালু বাহিনীর অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করায় আওয়ামী লীগ নেতা সুরুজ মিয়াকে তাদের হাতে প্রান দিতে হলো।পরে কয়েক হাজার নারী পুরুষ প্রায় দুই কিলোমিটার পথ পায়ে হেটে সন্ত্রাসী হীরা ও সালু সহ জড়িত সকল আসামীদের ফাঁসির দাবির স্লোগান দিতে দিতে জেলা প্রশাসক ও জেলা পুলিশ সুপার এর নিকট স্মারকলিপি প্রদান করেন।মানববন্ধন কর্মসূচিতে স্থানীয় আওয়ামী লীগ নেতা হাজী মোঃ ফাতুর সভাপতিত্বে এসময় আরো বক্তব্য রাখেন, কাশিপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আইয়ুব আলী, সাধারণ সম্পাদক এমএ সাত্তার, আওয়ামী লীগ নেতা মো: শহিদ, স্থানীয় মসজিদ কমিটির সভাপতি কামাল আহম্মেদ, কাশিপুর ইউনিয়ন পরিষদের ৭ নংওয়ার্ডের মেম্বার শামীম আহম্মেদ, এস এম মোক্তার, হাজী মতিউর রহমান, নিহত সুরুজ মিয়ার ছেলে যুবলীগ নেতা মুন্না আহম্মেদ ও ছাত্রলীগ নেতা রিয়াজ উদ্দিন কবির প্রমুখ। #

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...