নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   বঙ্গসাথী ক্লাবের কোষাধ্যক্ষ প্রয়াত মামুন স্মরনে আলোচনা দোয়া   |   কুমিল্লা ও মেঘনা ইকোনমিক জোন সংযোগ সড়ক নির্মাণে অংশীজন সভা   |   পরিকল্পিত ষড়যন্ত্রের প্রতিবাদে মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ   |   সন্ত্রাস, নৈরাজ্য ও নাশকতার বিরুদ্ধে লড়াই করার লক্ষ্যে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত   |   পরিকল্পিত ভাবে দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে বিক্ষোভ সমাবেশ ও মিছিল   |   মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে তারেক জিয়া পরিষদের যোগদান   |   না’গঞ্জের ক্রীড়া সার্বিক উন্নয়ন ও আধুনিকায়ন সরকার কাজ করবে – মাহাবুব উল আলম    |   আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে মহানগর বিএনপির বিক্ষোভ মিছিল   |   নৈরাজ্যের প্রতিবাদে হাজী কামাল উদ্দিন’র নেতৃত্বে বিশাল বিক্ষোভ মিছিল    |   মেগা প্রকল্পের আড়ালে বিপুল পরিমান অর্থ পাচার করা হয়েছে – জাকারিয়া সুমন   |   নাসিকে নারীদের আত্মকর্মসংস্থানে সরঞ্জাম, পুষ্টি সহায়তা, সেলাই মেশিন বিতরণ   |   শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্রের ১৩৯তম শুভ আবির্ভাব দিবস উদযাপন   |   মহানগর ছাত্রশিবিরের উদ্যোগে জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা   |   ভূমিদস্যু দখল বন্ধ করে দেওয়া রাস্তাটি খুলে দিলেন ইউএনও – শিবানী সরকার   |   নিষিদ্ধ আ’লীগের অবৈধ মিছিলের প্রতিবাদে মহানগর বিএনপির বিক্ষোভ   |   শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান জাতীয়তাবাদী মহিলা দল প্রতিষ্ঠা করেছিলেন – সাখাওয়াত   |   ভূমি দৎসুদের বিরুদ্ধে মামলা করে জীবন বাঁচাতে এলাকা ছাড়াল আমির হোসেন    |   সুইচ গিয়ারসহ ৩ ছিনতাইকারি আটক   |   চাষাড়ায় শুভ হত্যাকাণ্ডের ২৪ ঘণ্টার মধ্যে রহস্য উদঘাটন গ্রেফতার ৩   |   বিরোধীদলীয় নেতার সঙ্গে বিকেএমইএ প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ ও বৈঠক
 প্রচ্ছদ   মহানগর   সুরুজ আলী হত্যার প্রতিবাদে কাশীপুর ইউনিয়ন আওয়ামী লীগের প্রতিবাদ সভা
প্রতিবাদ / সুরুজ আলী হত্যার প্রতিবাদে কাশীপুর ইউনিয়ন আওয়ামী লীগের প্রতিবাদ সভা
  মহানগর || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: শুক্রবার, ৫ জুলাই, ২০২৪

নারায়ণগঞ্জের খবর প্রতিবেদকঃ আওয়ামী লীগ নেতা সুরুজ আলী মাদবরকে প্রকাশ্যে নৃশংসভাবে হত্যার প্রতিবাদে কাশীপুর ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে প্রতিবাদ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।শুক্রবার (৫ জুলাই) বাদ মাগরিব কাশীপুর ইউনিয়ন আওয়ামী লীগ কার্যালয়ে এ প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।এসময় সংক্ষিপ্ত বক্তব্যে বক্তারা বলেন, কাশিপুর ইউনিয়নের ভোলাইল শান্তিনগর এলাকার সন্ত্রাসী হীরা ও সালু সহ তার বাহিনী এলাকায় চাঁদাবাজি,

দখলবাজি ও লুটতরাজ সহ বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ড করে থাকে। সন্ত্রাসী হীরা ও সালুর বিরুদ্ধে ফতুল্লা মডেল থানায় একাধিক মামলাও রয়েছে। তারা বিভিন্ন সময় নানা অপকর্ম করে একেক মামলায় গ্রেপ্তার হলেও কিছুদিন জেলহাজত ভোগ করার পর আইনের ফাঁক ফোকর দিয়ে বের হয়ে পূণরায় সন্ত্রাসী কর্মকাণ্ড শুরু করে। সন্ত্রাসী হীরা ও সালু বাহিনীর বিরুদ্ধে প্রতিবাদ করায় আওয়ামী লীগ নেতা সুরুজ আলী মাদবরকে তাদের হাতে প্রান দিতে হলো। আমরা কাশীপুর ইউনিয়ন আওয়ামী লীগের পক্ষ থেকে এ নৃশংস হত্যার প্রতিবাদ এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।

পরে সংক্ষিপ্ত বক্তব্য শেষে কাশীপুর ইউনিয়ন আওয়ামী লীগের অর্থ বিষয়ক সম্পাদক সুরুজ আলী মাদবর রুহের মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া পরিচালনা করা হয়।কাশিপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আইয়ুব আলী’র সভাপতিত্বে এসময় দোয়া মাহফিলে আরও উপস্থিত ছিলেন, ফতুল্লা থানা আওয়ামী লীগের সহ-সভাপতি মোঃ আশরাফুল আলম, সাংগঠনিক সম্পাদক এমএ মান্নান, ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক আমির উল্লাহ রতন, সহ-প্রচার সম্পাদক রেহান শরীফ বিন্দু, কাশীপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোমেন শিকদার, কাশীপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমএ সাত্তার, সাংগঠনিক সম্পাদক জুয়েল প্রধান ও আওয়ামী লীগ নেতা মোঃ ইউনুস আলী সহ বিভিন্ন অঙ্গ ও সহোযোগী সংগঠনের নেতৃবৃন্দ।#

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

ফেইসবুকে আমরা

এ সম্পর্কিত আরো খবর...