নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   আজিজুল হক রহঃ এর ইন্তেকালে সকলের দোয়া চেয়েছেন পরিবার   |   সমাধান-১৮ এর উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সম্মাননা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত   |   আমরা আইনজীবীরা কোনো বিভ্রান্তির ফাঁদে পা দেব না – আনোয়ার প্রধান   |   দেশের প্রতিটি নাগরিকের সমান অধিকার ও সুরক্ষা নিশ্চিত করতে সরকার কাজ করছে – সাখাওয়াত   |   গ্যাস সংকট কাটিয়ে ডাইং শিল্পকে রক্ষ্যা করতে প্রধানমন্ত্রীর প্রতি আহবান    |   চর কিশোরগঞ্জে নিষিদ্ধ আ’লীগের ক্যাডার বাহিনী রনিকে কুপিয়ে যখন করেছে   |   কোনো অপরাধকে আর মাথাচাড়া দিয়ে উঠতে দেওয়া যাবে না – আবদুল জব্বার   |   ইসলামী যুব আন্দোলন নেতাকে কুপিয়ে হত্যার ঘাতক শেখ সিফাতসহ গ্রেপ্তার-৯   |   আড়াইহাজারে পুকুরে ডুবে চার শিশুর মর্মান্তিক মৃত্যু   |   ময়লা আবর্জনা পরিস্কার করা নিয়ে হত্যার হুমকিতে মামলা   |   পাইকপাড়া মাদক নির্মূল কমিটির উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত   |   জাকির খানের উদ্যোগে গণতন্ত্রের মা খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে মিলাদ দোয়া   |   বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সীমান্ত হত্যায় ৩ ছিনতাইকারীর মৃত্যুদণ্ড   |   এশিয়ান হাইওয়ে সড়কে আন্ডার পাসের দাবীতে মানববন্ধন বিক্ষোভ   |   বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে  মহানগর বিএনপির আলোচনা সভা, মিলাদ ও দোয়া   |   নারায়ণগঞ্জে জাপানি ভাষা শিক্ষা কেন্দ্র হিকারি এডুকেশনের নবম শাখার উদ্বোধন   |   ফটো সাংবাদিক বিশাল আহমেদের পিতা’র মৃত্যুতে বিপিজেএ’র শোক প্রকাশ   |   আমাদের সমস্যাগুলোর কিছুটা স্থায়ী কিছুটা চলমান – আবুল কালাম এমপি   |   বন্দরে নিষিদ্ধ ছাত্রলীগ ও যুবলীগের ঝটিকা মিছিল   |   নারায়ণগঞ্জের পুলিশ সুপারকে হাইওয়ে পুলিশে বদলি করা হয়েছে
 প্রচ্ছদ   মহানগর   চাষাঢ়ায় নিহতদের স্মরণে মোমশিখা প্রজ্জ্বালন কর্মসূচী পুলিশের ধাওয়া ও লাঠিপেটায় পন্ড
লাঠিপেটা পুলিশের অস্বীকার / চাষাঢ়ায় নিহতদের স্মরণে মোমশিখা প্রজ্জ্বালন কর্মসূচী পুলিশের ধাওয়া ও লাঠিপেটায় পন্ড
  মহানগর || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: শুক্রবার, ২ আগস্ট, ২০২৪
নারায়ণগঞ্জের খবর প্রতিবেদকঃ কোটা আন্দোলনে নিহতদের স্মরণে নারায়ণগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনারে মোমশিখা প্রজ্জ্বালন কর্মসূচী পুলিশের পুলিশের লাঠিপেটা ও ধাওয়ায় পন্ড হয়ে গেছে। বৃহস্পতিবার সন্ধ্যায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নারায়ণগঞ্জ জেলা চাষাঢ়া কেন্দ্রীয় শহীদ মিনারে এ কর্মসূচী পালনের প্রস্তুতি নিচ্ছিল।
এসময় মোমশিখা প্রজ্জ্বালন কর্মসূচীতে অংশ নিতে ছাত্র ও সাংস্কৃতিক জোটের নেতাকর্মীরা জড়ো হতে থাকে।
এসময় পুলিশ তাদের শহীদ মিনার ত্যাগ করার নির্দেশ দিলে আন্দোলনকারীরা পুলিশের বাধাঁ উপেক্ষা করে কর্মসূচী পালনের চেষ্টা করে। এসময় তারা পুলিশকে লক্ষ্য করে বিভিন্ন শ্লোগান দেয়। পরে পুলিশ তাদের ধাওয়া দিয়ে লাঠিপেটা করে ছত্রভঙ্গ করে দেয়। পরে শিক্ষার্থীরা বালুর মাঠ সড়কে গিয়ে কিছুক্ষন অবস্থান  নেয়।
শিক্ষার্থীরা জানান, শান্তিপূর্ণভাবে কর্মসূচীর পালনের সময় পুলিশ তাদের লাঠিপেটা করে ছত্রভঙ্গ করে দেয় । তারা পুলিশের হামলার নিন্দা ও প্রতিবাদ জানায়।
এ বিষয়ে সুশাসনের জন্য নাগরিক সুজনের জেলা কমিটির সভাপতি ধীমান সাহা জুয়েল জানিয়েছেন, শিক্ষার্থীরে লাঠিপেটা ও নির্যাতন করার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।
এ বিষয়ে নারায়ণগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) শাহাদাৎ হোসেন জানান, শিক্ষার্থীরা জড়ো হওয়ার চেষ্টা করলে তাদেরকে ধাওয়া দিয়ে ছত্রভঙ্গ করে দেওয়া হয়। লাঠিপেটা করার অভিযোগ অস্বীকার করেন তিনি। #

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...