নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   পবিত্র ঈদ-এ-মিলাদুন্নবী (সাঃ) উদযাপনে নারায়ণগঞ্জে জশনে জুলুস র‍্যালী   |   শামছুল হক খানের ইন্তেকালে সকলের দোয়া চেয়েছেন পরিবার   |   সমাধান-১৮ এর উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সম্মাননা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত   |   আমরা আইনজীবীরা কোনো বিভ্রান্তির ফাঁদে পা দেব না – আনোয়ার প্রধান   |   দেশের প্রতিটি নাগরিকের সমান অধিকার ও সুরক্ষা নিশ্চিত করতে সরকার কাজ করছে – সাখাওয়াত   |   গ্যাস সংকট কাটিয়ে ডাইং শিল্পকে রক্ষ্যা করতে প্রধানমন্ত্রীর প্রতি আহবান    |   চর কিশোরগঞ্জে নিষিদ্ধ আ’লীগের ক্যাডার বাহিনী রনিকে কুপিয়ে যখন করেছে   |   কোনো অপরাধকে আর মাথাচাড়া দিয়ে উঠতে দেওয়া যাবে না – আবদুল জব্বার   |   ইসলামী যুব আন্দোলন নেতাকে কুপিয়ে হত্যার ঘাতক শেখ সিফাতসহ গ্রেপ্তার-৯   |   আড়াইহাজারে পুকুরে ডুবে চার শিশুর মর্মান্তিক মৃত্যু   |   ময়লা আবর্জনা পরিস্কার করা নিয়ে হত্যার হুমকিতে মামলা   |   পাইকপাড়া মাদক নির্মূল কমিটির উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত   |   জাকির খানের উদ্যোগে গণতন্ত্রের মা খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে মিলাদ দোয়া   |   বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সীমান্ত হত্যায় ৩ ছিনতাইকারীর মৃত্যুদণ্ড   |   এশিয়ান হাইওয়ে সড়কে আন্ডার পাসের দাবীতে মানববন্ধন বিক্ষোভ   |   বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে  মহানগর বিএনপির আলোচনা সভা, মিলাদ ও দোয়া   |   নারায়ণগঞ্জে জাপানি ভাষা শিক্ষা কেন্দ্র হিকারি এডুকেশনের নবম শাখার উদ্বোধন   |   ফটো সাংবাদিক বিশাল আহমেদের পিতা’র মৃত্যুতে বিপিজেএ’র শোক প্রকাশ   |   আমাদের সমস্যাগুলোর কিছুটা স্থায়ী কিছুটা চলমান – আবুল কালাম এমপি   |   বন্দরে নিষিদ্ধ ছাত্রলীগ ও যুবলীগের ঝটিকা মিছিল
 প্রচ্ছদ   লীড নিউজ   অসহযোগ আন্দোলনে না’গঞ্জ অবরুদ্ধ, যানচলাচল বন্ধ। পুলিশ বক্স সহ বিভিন্ন স্থাপনায় হামলা ভাংচুর
বানিজ্য নগরী অচল / অসহযোগ আন্দোলনে না’গঞ্জ অবরুদ্ধ, যানচলাচল বন্ধ। পুলিশ বক্স সহ বিভিন্ন স্থাপনায় হামলা ভাংচুর
  লীড নিউজ || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: রবিবার, ৪ আগস্ট, ২০২৪

নারায়ণগঞ্জের খবর প্রতিবেদকঃ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এক দফা দাবি অদায়ে ডাকা অসহযোগ আন্দোলনের প্রথম দিনে নারায়ণগঞ্জ অবরুদ্ধ করেছে আন্দোলনকারীরা। মহাসড়ক সহ বিভিন্ন সড়কে অবস্থান নিয়ে যানবাহন চলাচল বন্ধ করে দেয়া হয়েছে। এসময় চাষাঢ়া পুলিশ বক্স, রাইফেল ক্লাব বেশ কয়েকটি গার্মেন্টস সহ বিভিন্ন স্থাপনা ভাংচুর করা হয়েছে।

নারায়ণগঞ্জ শহরের প্রধান সড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ মিছিল করছে। চাষাড়ায় পুলিশ বক্স ও রাইফেল ক্লাব ভাংচুর করে আন্দোলনকারীরা। লিংক রোডে নতুন কোর্ট এলাকায় জেলা পুলিশ সুপারের কার্যালয়ের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করছে আন্দোলনকারীরা।
এসময় শিক্ষার্থীদের পাশে সাধারন মানুষকে আন্দোলনে অংশ নিতে দেখা গেছে।
শহরের বঙ্গবন্ধু সড়কে বিক্ষোভ মিছিল করছে শিক্ষার্থীরা। চাষাঢ়া বিজয় স্তম্ভে অবস্থান সমাবেশ শুরু করছে। এ অবস্থায় সকল ধরনের যানবাহন চলাচল বন্ধ রয়েছে।

শহরের মার্কেট বিপনী বিতান ব্যাবসায়ী প্রতিষ্ঠান বন্ধ রয়েছে। শহরের নতুন কের্ট ও কায়েমপুর এলাকায় বেশ কয়েকটি গার্মেন্টসে হামলাচালিয়ে ভাংচুর করা হয়েছে। এদিকে সকাল থেকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে শিমরাইল থেকে সাইনবোর্ড পর্যন্ত সকল ধরনের যানবাহন চলাচল বন্ধ রয়েছে। শিক্ষার্থীরা মহাসড়ে বিভিন্ন পয়েন্টে অবস্থান নিয়ে বিক্ষোভ করছে। এদিকে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের বিভিন্ন পয়েন্টে অবস্থান নিয়ে শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল করছে।
তবে কোথাও কোন হতাহতের খবর পাওয়া যায়নি।
শহরে আইনশৃংখলা রক্ষাকারী বাহিনী উপস্থিতি অনেকটা কম। #

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...