নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   সরকারের প্রতি আস্থা রেখে ত্বকী সহ আলোচিত হত্যার বিচার চাইলেন – রফিউর রাব্বি   |   নদী ভাঙ্গন ঠেকাতে ব্যাবস্থা নিলেন নজরুল ইসলাম আজাদ   |   ফেনসিডিলের বিকল্প মাদক এক হাজার বোতল এসকাফ সিরাপ আটক   |   নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এলাকা সম্প্রসারনে যুক্ত হচ্ছে চার ইউনিয়ন   |   বন্দরে ৫ ওয়ারেন্টভূক্ত আসামীসহ ৭ জন গ্রেপ্তার   |   বন্দরে আইনশৃঙ্খলা চরম অবনতি ১ মাসে ৭ খুন, ৪ লাশ উদ্ধার ৭ ধর্ষণ   |   জগন্নাথদেবের রথযাত্রা উৎসব প্রস্ততিতে মতবিনিময় সভা   |   তালিমুল কুরআন প্রি-ক্যাডেট মাদরাসায় বার্ষিক পুরস্কার বিতরণী সংবর্ধনা   |   আড়াইহাজারে অটোরিকশাচালককে হত্যা করে গাড়ি ছিনতাই   |   জাঙ্গাল আইলপাড়ায় এক হাজার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন    |   তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে বড় ঘাটতি পাবলিক প্লেসে প্রকাশ্যে ধূমপান   |   শিবা সানু ও বেবীকে আনিসুল ইসলাম সানির শুভেচ্ছা ও অভিনন্দন   |   মেঘনায় গভীর রাতে পিতা পুত্রকে কুপিয়ে মাছ ধরার জাল ও নগদ টাকা লুট   |   চাষাঢ়ায় সাংবাদিক প্রীতি’র ‘ফুড এন্ড ফ্যাশন কালেকশন’ এর শো-রুম উদ্বোধন    |   রাজনৈতিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও নাট্যজন  আনিসুল ইসলাম সানিকে বর্ণাঢ্য সংবর্ধনা   |   ময়লা ফেলতে ১০০ টাকার বেশী দাবি করলে প্রতিষ্ঠানের ঠিকাদারি বাতিল – প্রশাসক   |   শারীরিক প্রতিবন্ধী ব্যাক্তিকে অটোরিকশা দিল এমপি আজাদ   |   পদ্মা রেলসেতুর মাটি অপসারণে রেললাইন ঝুঁকি সৃষ্টি হবে না – রেলপথ মন্ত্রী    |   ছিনতাইকারী চোর সন্দেহে ওরা ১২ জন আটক   |   হানি ট্র্যাপে ফেলে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সর্বস্ব লুট ৭ জন গ্রেপ্তার
 প্রচ্ছদ   মহানগর   নারায়ণগঞ্জ প্রেসক্লাবে সাংবাদিকদের সাথে জামায়াত ইসলামীর মতবিনিময় সভা
মতবিনিময় সভা / নারায়ণগঞ্জ প্রেসক্লাবে সাংবাদিকদের সাথে জামায়াত ইসলামীর মতবিনিময় সভা
  মহানগর || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: বৃহস্পতিবার, ৮ আগস্ট, ২০২৪
নারায়ণগঞ্জের খবর প্রতিবেদকঃ জেলা প্রশাসক মোহাম্মদ মাহমুদুল হক বলেছেন, ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের সময় নারায়নগঞ্জ জেলার বিভিন্ন থানা, পুলিশ ফাঁড়িতে হামলা এবং লুটপাট চালিয়ে লুট করা সকল অস্ত্র আগামী ১০ আগস্টের মধ্যে নিকটস্থ সেনাবাহিনীর ক্যাম্পে জমা দেয়ার জন্য নির্দেশ দেয়া হলো। নির্ধারিত সময়ের মধ্য অস্ত্র জমা দিলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে না। অন্যথায় অস্ত্র লুটকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে বলে জানান জেলা প্রশাসক।
বুধবার (০৭ আগস্ট) বিকেলে গণমাধ্যমে প্রেরিত এক বার্তায় লুটকৃত অস্ত্র ফেরৎ দেয়ার আহবান জানান তিনি।
জেলা প্রশাসক বলেন, “বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন” এর ছাত্র-জনতার গণ অভ্যুত্থানকালে কিছু দুর্বৃত্ত এবং সুবিধাবাদী গোষ্ঠী বিভিন্ন থানা, পুলিশ ফাঁড়িতে হামলা এবং লুটপাট চালায়। এসময় লুট করা হয় বিভিন্ন অস্ত্র। লুটকৃত এসব অস্ত্র আগামী ১০ আগস্ট, শনিবার বিকেলের মধ্যে নিকটস্থ সেনাবাহিনীর ক্যাম্পে জমা দেয়ার নির্দেশ দেয়া হলো। এদিকে, র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন, র‌্যাব-১১ এর পক্ষ থেকে একই ধরনের আরও একটি বার্তা দেয়া হয়েছে।
র‌্যাব জানায়, “বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন” এর ছাত্র-জনতার গণ অভ্যুত্থানকালে কিছু দুর্বৃত্ত এবং সুবিধাবাদী গোষ্ঠী সরকারি এবং রাষ্ট্রীয় স্থাপনায় হামলা এবং লুটপাট চালায়। লুট করা অস্ত্র, গোলাবারুদ, সরকারি সম্পত্তি সম্পর্কিত তথ্য দিয়ে র‌্যাবকে সহায়তা করুন। কেউ স্বেচ্ছায় লুট করা সম্পত্তি ফেরত দিলে তার পরিচয় গোপন রাখা হবে এবং কোনোরূপ শাস্তিমূলক ব্যবস্থা গ্রহন করা হবে না বলেও জানায় র‌্যাব-১১। #

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...