নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   সরকারের প্রতি আস্থা রেখে ত্বকী সহ আলোচিত হত্যার বিচার চাইলেন – রফিউর রাব্বি   |   নদী ভাঙ্গন ঠেকাতে ব্যাবস্থা নিলেন নজরুল ইসলাম আজাদ   |   ফেনসিডিলের বিকল্প মাদক এক হাজার বোতল এসকাফ সিরাপ আটক   |   নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এলাকা সম্প্রসারনে যুক্ত হচ্ছে চার ইউনিয়ন   |   বন্দরে ৫ ওয়ারেন্টভূক্ত আসামীসহ ৭ জন গ্রেপ্তার   |   বন্দরে আইনশৃঙ্খলা চরম অবনতি ১ মাসে ৭ খুন, ৪ লাশ উদ্ধার ৭ ধর্ষণ   |   জগন্নাথদেবের রথযাত্রা উৎসব প্রস্ততিতে মতবিনিময় সভা   |   তালিমুল কুরআন প্রি-ক্যাডেট মাদরাসায় বার্ষিক পুরস্কার বিতরণী সংবর্ধনা   |   আড়াইহাজারে অটোরিকশাচালককে হত্যা করে গাড়ি ছিনতাই   |   জাঙ্গাল আইলপাড়ায় এক হাজার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন    |   তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে বড় ঘাটতি পাবলিক প্লেসে প্রকাশ্যে ধূমপান   |   শিবা সানু ও বেবীকে আনিসুল ইসলাম সানির শুভেচ্ছা ও অভিনন্দন   |   মেঘনায় গভীর রাতে পিতা পুত্রকে কুপিয়ে মাছ ধরার জাল ও নগদ টাকা লুট   |   চাষাঢ়ায় সাংবাদিক প্রীতি’র ‘ফুড এন্ড ফ্যাশন কালেকশন’ এর শো-রুম উদ্বোধন    |   রাজনৈতিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও নাট্যজন  আনিসুল ইসলাম সানিকে বর্ণাঢ্য সংবর্ধনা   |   ময়লা ফেলতে ১০০ টাকার বেশী দাবি করলে প্রতিষ্ঠানের ঠিকাদারি বাতিল – প্রশাসক   |   শারীরিক প্রতিবন্ধী ব্যাক্তিকে অটোরিকশা দিল এমপি আজাদ   |   পদ্মা রেলসেতুর মাটি অপসারণে রেললাইন ঝুঁকি সৃষ্টি হবে না – রেলপথ মন্ত্রী    |   ছিনতাইকারী চোর সন্দেহে ওরা ১২ জন আটক   |   হানি ট্র্যাপে ফেলে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সর্বস্ব লুট ৭ জন গ্রেপ্তার
 প্রচ্ছদ   মহানগর   দিগুবাবু বাজার ব্যাবসায়ীদের নিরাপত্তা দিতে পাশে দাঁড়ালেন বৈষম্য বিরোধী ছাত্র জনতা
প্রতিরোধ / দিগুবাবু বাজার ব্যাবসায়ীদের নিরাপত্তা দিতে পাশে দাঁড়ালেন বৈষম্য বিরোধী ছাত্র জনতা
  মহানগর || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: বৃহস্পতিবার, ৮ আগস্ট, ২০২৪
নারায়ণগঞ্জের খবর প্রতিবেদকঃ নারায়ণগঞ্জ শহরের বৃহৎ পাইকারী দ্বিগুবাবু বাজারের ব্যাবসায়ীদের নিরাপত্তা নিশ্চিত করতে পাশে দাঁড়ালেন বৈষম্য বিরোধী ছাত্র জনতা। এসময় ব্যাবসায়ীদের আশ্বাস দিয়ে  বৈষম্য বিরোধী ছাত্র জনতার সমন্বয়করা বলেন, আপনারা ব্যাবসায়ীরা নির্বিগ্নে ব্যাবসা পরিচালানা করেন। আমরা ছাত্র জনতা আপনাদের নিরাপত্তা দিতে পাশে আছি সবসময়।  কোন দুস্কৃতিকারী আপনার ব্যাবসা প্রতিষ্ঠান দখল, চাঁদাবাজি, লুটতরাজ করার চেষ্টা করলে আমরা রুখে দাঁড়াবো। ব্যাবসায়ীদের নিরাপত্তা নিশ্চিত করতে ছাত্র জনতা প্রশাসন সেনাবাহিনী আপনাদের পাশে আছে।
ব্যাবসায়ীরা জানান, শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছাড়ার পর দেশব্যাপী হামলা অগ্নিসংযোগ লুটপাটের ঘটনা ঘটে। এর পর কিছু দুস্কৃতীকারী ব্যাবসায়িদের ব্যাবসা প্রতিষ্ঠান দখল, চাঁদাবাজি, লুটতরাজের পায়তারা শুরু করে। এসময় ব্যাবসায়ীরা নিরাপত্তাহীনতায় পড়ে। পরে বৃহৎ দিগুবাবু বাজার ব্যাবসায়ী সমিতির সভাপতি আলহাজ্ব রুহুল আমিনের নেতৃত্বে দুস্কৃতকারীদের প্রতিহত করেন। এর পর থেকে ব্যাসায়ীরা এক জোট হয়ে এ বাজারের সকল ব্যাবসা প্রতিষ্ঠানের নিরাপত্তা নিশ্চিত করতে সার্বক্ষনিক পাশে থেকে নিরীহ ব্যাবসায়ীদের পাশে দাঁড়ায়।
সবমিলিয়ে একটা অস্থিরতা বিরাজ করছিল। ব্যাবসা প্রতিষ্ঠান বেচাকেনা বন্ধ থাকায় আর্থিক ভাবে ব্যাবসায়ীরা ক্ষতিগ্রস্ত হয়।
এ ব্যাপারে বৃহৎ দিগুবাবু বাজার ব্যাবসায়ী সমিতির সভাপতি আলহাজ্ব রুহুল আমিন জানিয়েছেন, ব্যাবসায়ীদের নিরাপত্তা নিশ্চিত করতে আমরা ঐক্যবদ্ধ ভাবে কাজ করছি। আজ বৈষম্য বিরোধী ছাত্র জনতা ব্যাবসায়ীদের পাশে দাঁড়িয়েছেন আমরা ব্যাবসায়ীরা তাদের এমন প্রশংসিত উদ্যোগকে স্বাগত জানাই।
এছাড়াও ব্যাবসায়ীদের নিরাপত্তা নিশ্চিত করতে জেলা প্রশাসক ও আইনশৃংখলা বাহিনীর সাথে কথা বলে এ বিষয়গুলি অবহিত করেছি। জেলা প্রশাক সহ আইনশৃঙ্খলা বাহিনী ব্যাবসায়ীদের নিরাপত্তা নিশ্চত করবে বলে আমাদের আশ্বস্ত করেন। কোন রকম বিশৃংখলা ও ব্যাবসার বিঘ্ন ঘটলে সাথে সাথে তাদের এ বিষয়ে অবহিত করতে বলেছেন। তারা দুস্কৃতীকারীদের বিরুদ্ধে ব্যাবস্থা গ্রহন করবেন। #

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...