নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   রাতের আঁধারে বসতঘর বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়ার অভিযোগ   |   চাঞ্চল্যকর মাকসুদা হত্যা মামলার ন্যায় বিচার চেয়ে লিখিত অভিযোগ   |   কাশীপুর হাসেমবাগে তথ্য সংগ্রহ করতে গেলে পুলিশ কনস্টেবলকে ছুরিকাঘাতে হত্যা   |   বন্দর উপজেলায় নরমাল ডেলিভারি সংক্রান্ত স্বাস্থ্য উপকরণ বিতরণ    |   নারায়ণগঞ্জের সিনেপ্লেক্স ও সিনেস্কোপে চলছে দেশের ছবি ‘যাপিত জীবন’   |   ঐতিহ্যবাহি সাত দিনব্যাপি খাঁজা মঈনুদ্দিন চিশতী (রহ:) ওরশ মোবারকের প্রস্তুতি সভা    |   মোটরসাইকেল ও অটোরিক্সা মুখোমুখি সংঘর্ষে ৬ মাসের শিশু সাইফান নিহত   |   আ’লীগের নৈরাজ্য ও সন্ত্রাসের বিরুদ্ধে আইনজীবী ফোরামের বিক্ষোভ মিছিল   |   সব জল্পনা-কল্পনার অবসান এটাই ইসলামের সৌন্দর্য – আবুল কাউছার আশা   |   ৩৫ বছরের খরিদকৃত সম্পদ বাড়িঘর ভাঙচুর করে বেদখলের চেষ্টার অভিযোগ   |   জাতীয় সংহতি প্রতিষ্ঠার মাধ্যমে দেশকে এগিয়ে নিতে হবে – জেলা প্রশাসক   |   নতুন জিমখানায় মাদক কারবারির প্রাণনাশের হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন   |   আমরা চাই আমাদের শ্রমিকরা যেন তাদের ন্যায্য অধিকার পায় – আজাদ   |   পৌরপিতা আলী আহাম্মদ চুনকার  চিশতি (রহঃ) ৪৩ তম পবিত্র ওরশ মোবারক    |   কেক কেটে আনন্দ মিছিল করে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের প্রতিষ্ঠাবার্ষিকী পালন   |   ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগরের কর্মী সংগ্রহ অনুষ্ঠিত   |   গবাদিপশুর ঘাস রোপন করে দিনমজুরের জমি দখলের চেষ্টা   |   জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের ৩৫তম প্রতিষ্ঠাবার্ষিকীতে দোয়া মাহফিল   |   তোলারাম কলেজের শিক্ষার্থীদের পুনর্মিলনী নিয়ে গণমাধ্যমকর্মীদের সাথে মতবিনিয়   |   জাতীয় নিরাপদ সড়ক দিবসে নারায়ণগঞ্জে বর্ণাঢ্য র‍্যালি  আলোচনা সভা
 প্রচ্ছদ   লীড নিউজ   নারায়ণগঞ্জের কোথাও ১৫ আগস্ট পালন করতে দেয়া হবে না বিএনপি হুঁশিয়ারি 
শামীম ওসমান তার সন্ত্রাসীরা গুলি করে মানুষ হত্যা করেছে / নারায়ণগঞ্জের কোথাও ১৫ আগস্ট পালন করতে দেয়া হবে না বিএনপি হুঁশিয়ারি 
  লীড নিউজ || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: বুধবার, ১৪ আগস্ট, ২০২৪
নারায়ণগঞ্জের খবর প্রতিবেদকঃ নারায়ণগঞ্জের কোথাও ১৫ আগস্ট পালন করতে দেয়া হবে না বলে ঘোষণা দিয়েছেন মহানগর বিএনপির নেতৃবৃন্দ। কোটা আন্দোলনে গণহত্যাকারিদের গ্রেফতার ও বিচারের দাবিতে বুধবার বিকেলে নগরির মিশনপাড়া এলাকায় নারায়ণগঞ্জ মহানগর বিএনপি আয়োজিত অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ সমাবেশে নেতৃবৃন্দ এই ঘোষণা দেন।
নেতৃবৃন্দ জানান, ১৫ আগস্ট জেলার প্রতিটি থানা, ইউনিয়ন এবং ওয়ার্ড পর্যায়ে বিএনপি ও সহযোগি সংগঠনের নেতা-কর্মীরা সকাল আটটা থেকে দুপুর দুইটা পর্যন্ত রাস্তায় অবস্থান নিয়ে কঠোর নজরদারি ও মিছিল করবেন। যাতে কোথাও কেউ ১৫ আগস্ট পালন করতে না পারে।
কোটা আন্দোলন ঠেকাতে আওয়ামীলীগের সাবেক সংসদ সদস্য শামীম ওসমান ও তার
পরিবার সহ তাদের সন্ত্রাসি বাহিনী নারায়ণগঞ্জে বিএনপি ও ছাত্রদলের নেতা-কর্মীদের গুলি করে নির্বিচারে হত্যা করেছেন এমন অভিযোগ তুলে মহানগর বিএপির নেতৃবৃন্দ অবিলম্বে তাদের গ্রেফতার করে বিচার দাবি করেন। তাদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে বলেও জানান। একই সাথে সাংবাদিক দম্পতি সাগর-রুনি ও নারায়ণগঞ্জের মেধাবি ছাত্র ত্বকী হত্যা সহ সকল রাজনৈতিক হত্যাকান্ডের সুষ্ঠু তদন্ত করে দোষীদের দ্রুত বিচারের আওতায় আনার দাবিও জানান নারায়ণগঞ্জ মহানগর বিএনপির নেতৃবৃন্দ। #

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

ফেইসবুকে আমরা

এ সম্পর্কিত আরো খবর...