নারায়ণগঞ্জ  মঙ্গলবার | ২৬শে মে, ২০২৬ | ১২ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ গ্রীষ্মকাল | ৮ই জিলহজ, ১৪৪৭

শিরোনাম
  |   প্রবাসী অপহরণ আদালতের নির্দেশ অমান্য করায় ফতুল্লার ওসিকে শোকজ   |   বক্তাবলীতে ৬ বছরের শিশু কন্যাকে ধর্ষণ করেছে দুই যুবক আটক ১   |   সোনারগাঁয়ে শ্রেষ্ঠ সহকারী শিক্ষক নির্বাচিত আমিনুল ইসলাম   |   ১০ টাকা চাঁদা না দেয়ায় অটো চালককে পিটিয়ে হত্যা   |   শব্দ দূষণ বন্ধে পরিবেশ অধিদপ্তরের অভিযান ৪ যানবাহনকে জড়িমানা    |   বন্দরে প্রকাশ্যে ড্রেজার ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষ   |   আবাসিক গভীর নলকূপের কর ও রেজিস্ট্রেশন বাতিলের দাবিতে সমাবেশ   |   বসতবাড়ীতে ডাকাতি ১০ ভরি স্বর্ণালঙ্কার লুট   |   বাংলাদেশে ঈদুল আজহা ২৮ মে জাতীয় চাঁদ দেখা কমিটি   |   কালবৈশাখী ঝড়ের তান্ডবে ব্যাপক ক্ষয়ক্ষতি নিহত ১ আহত ৫   |   সোনারগাঁয়ে ঠিকাদারকে পরিকল্পিতভাবে কুপিয়ে হত্যা   |   ১২ মামলায় আইভী’র জামিন বহাল, মুক্তিতে বাধা নেই   |   র‍্যাবের অভিযানে দেশীয় অস্ত্র সহ আটক ৩ মাদকের আস্তানায় আগুন   |   দুই সহোদরকে কুপিয়ে নগদ টাকা স্বর্ণালংকার লুট করেছে ডাকাতদল   |   রূপগঞ্জে চুরি হওয়া মোটরসাইকেল সহ এক আসামি গ্রেফতার   |   সড়ক দুর্ঘটনায় ভূমি সহকারী কর্মকর্তা আনোয়ার হোসেন নিহত   |   ব্যবসা দখলে নিতে পরিকল্পিত ভাবে ডিস ব্যবসায়ি নাছিরকে ছুরিকাঘাতে হত্যা   |   সোনারগাঁয়ে হামে আক্রান্ত হয়ে শিশুর মৃত্যু   |   নবীগঞ্জ খেয়াঘাটে টোল আদায়কারীদের হাতে কলেজ ছাত্রী লাঞ্ছিত   |   অবৈধভাবে পরিচালিত দুইটি ইটভাটাকে জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর
 প্রচ্ছদ   লীড নিউজ   আমানত ভাই শহীদ হয়ে এ দেশ আমাদের কাছে আমানত করে গেছেন – উপদেষ্টা আসিফ মাহামুদ 
ঢাকা লংমার্চে যোগদিতে গিয়ে গুলিতে শহীদ হয় / আমানত ভাই শহীদ হয়ে এ দেশ আমাদের কাছে আমানত করে গেছেন – উপদেষ্টা আসিফ মাহামুদ 
  লীড নিউজ || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: শুক্রবার, ১৬ আগস্ট, ২০২৪
নারায়ণগঞ্জের খবর প্রতিবেদকঃ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ঢাকা লং মার্চে যোগ দিতে গিয়ে গুলিতে নিহত নারায়ণগঞ্জের সাবেক ছাত্রদল নেতা মোঃ আমানতের জানাজায় অংশ নিয়েছে অন্তবর্তিকালীন সরকারের যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহামুদ সজিব জভূইয়া। এসময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সারজিস আলম।
বৃহস্পতিবার রাত নয়টায় শহরের চাষাঢ়া এলাকায় বাগে জান্নাত জামে মসজিদে এশা নামাজের পর সাবেক ছাত্রদল নেতা মোঃ আমানতের জানাজা অনুষ্ঠিত হয়। আামানত গত ৫ আগস্ট ঢাকায় লংমার্চে যোগদিতে গিয়ে যাত্রাবাড়ি এলাকায় গুলিতে নিহত হন । এর পর গত নয় দিন নিখোঁজ থাকার পর ১৪ আগস্ট ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে আমানতের মরদেহ সনাক্ত করে তার পরিবার।
জানাজায় অংশ গ্রহন শেষে নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের সার্কিট হাউজে অন্তবর্তিকালীন সরকারের যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহামুদ সজিব ভূইয়া বলেন,
আমারা দেখতে পাচ্ছি পাশ্ববর্তি দেশে বসে ফ্যাসিবাদি সরকারের প্রধান হত্যাকান্ডের মূল হোতা শেখ হাসিনা উস্কানিমূলক বক্তব্য দিচ্ছেন। আজকে বাংলাদেশে উস্তানিমূলক একটি পরিবেশের সৃস্টি করা হয়েছিল জনগর তা রুখে দিয়েছে। পরাজিত শক্তি দেশে অস্থিতিশীল পরিবেশ সৃস্টি করতে চাইলে তা এ দেশের জনগনই তা রুখে দিবে। বাংলাদেশের জনগন যে স্বাধীনতা অর্জন করেছে তা তারাই রক্ষ করবে। আমানত ভাই শহীদ হয়ে আত্মত্যাগ করে এ দেশ আমাদের কাছে আমানত করে গেছেন। আমরাই এ দেশকে গড়বো। #

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...