নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   সরকারের প্রতি আস্থা রেখে ত্বকী সহ আলোচিত হত্যার বিচার চাইলেন – রফিউর রাব্বি   |   নদী ভাঙ্গন ঠেকাতে ব্যাবস্থা নিলেন নজরুল ইসলাম আজাদ   |   ফেনসিডিলের বিকল্প মাদক এক হাজার বোতল এসকাফ সিরাপ আটক   |   নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এলাকা সম্প্রসারনে যুক্ত হচ্ছে চার ইউনিয়ন   |   বন্দরে ৫ ওয়ারেন্টভূক্ত আসামীসহ ৭ জন গ্রেপ্তার   |   বন্দরে আইনশৃঙ্খলা চরম অবনতি ১ মাসে ৭ খুন, ৪ লাশ উদ্ধার ৭ ধর্ষণ   |   জগন্নাথদেবের রথযাত্রা উৎসব প্রস্ততিতে মতবিনিময় সভা   |   তালিমুল কুরআন প্রি-ক্যাডেট মাদরাসায় বার্ষিক পুরস্কার বিতরণী সংবর্ধনা   |   আড়াইহাজারে অটোরিকশাচালককে হত্যা করে গাড়ি ছিনতাই   |   জাঙ্গাল আইলপাড়ায় এক হাজার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন    |   তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে বড় ঘাটতি পাবলিক প্লেসে প্রকাশ্যে ধূমপান   |   শিবা সানু ও বেবীকে আনিসুল ইসলাম সানির শুভেচ্ছা ও অভিনন্দন   |   মেঘনায় গভীর রাতে পিতা পুত্রকে কুপিয়ে মাছ ধরার জাল ও নগদ টাকা লুট   |   চাষাঢ়ায় সাংবাদিক প্রীতি’র ‘ফুড এন্ড ফ্যাশন কালেকশন’ এর শো-রুম উদ্বোধন    |   রাজনৈতিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও নাট্যজন  আনিসুল ইসলাম সানিকে বর্ণাঢ্য সংবর্ধনা   |   ময়লা ফেলতে ১০০ টাকার বেশী দাবি করলে প্রতিষ্ঠানের ঠিকাদারি বাতিল – প্রশাসক   |   শারীরিক প্রতিবন্ধী ব্যাক্তিকে অটোরিকশা দিল এমপি আজাদ   |   পদ্মা রেলসেতুর মাটি অপসারণে রেললাইন ঝুঁকি সৃষ্টি হবে না – রেলপথ মন্ত্রী    |   ছিনতাইকারী চোর সন্দেহে ওরা ১২ জন আটক   |   হানি ট্র্যাপে ফেলে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সর্বস্ব লুট ৭ জন গ্রেপ্তার
 প্রচ্ছদ   মহানগর   খুনি হাসিনা সহ তার বাহিনীর বিচারের দাবীতে মহানগর যুবদলের বিক্ষোভ মিছিল
বিচার দাবি / খুনি হাসিনা সহ তার বাহিনীর বিচারের দাবীতে মহানগর যুবদলের বিক্ষোভ মিছিল
  মহানগর || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: বৃহস্পতিবার, ২২ আগস্ট, ২০২৪

নারায়ণগঞ্জের খবর প্রতিবেদকঃ বিগত সময়ে রক্তচোষা আওয়ামী শাষকগোষ্ঠী হাজার নেতাকর্মী গুম, খুন এবং রাতের অন্ধকারে শাপলা চত্বরে শত শত আলেম ও মাদ্রাসার ছাত্র হত্যা, ছাত্র-জনতার গণঅভ্যূত্থানে হাজারো শিশু, ছাত্র, যুবক হত্যা সরাসরি নির্দেশদাতা খুনি হাসিনা ও তার দানবীয় বাহিনীর বিচারের দাবীতে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২১ আগষ্ট) বিকেলে নারায়ণগঞ্জ মহানগর যুবদলের উদ্যোগে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

বিক্ষোভ মিছিলে মহানগর যুবদলের সদস্য সচিব শাহেদ আহমেদ এর সঞ্চালনায় সভাপতিত্ব করেন, মহানগর যুবদলের আহ্বায়ক মনিরুল ইসলাম সজল। তিনি আরও বলেন, বিগত ১৫ বছরের মধ্যে এই খুনি হাসিনা শাপলা চত্বরে হেফাজতের নেতাকর্মীদের যেভাবে হত্যা করেছে সেই হত্যার বিচার করেছে। পিলখানায় বিডিআর এর যে ৫৭ জন চৌকস অফিসারকে হত্যা করা হয়েছে সেই হত্যার বিচার শেখ হাসিনা ও তার দোসরদের করতে হবে। বিগত ১৫ জুলাই থেকে ৫ আগষ্ট পর্যন্ত আমাদের ছাত্র-জনতার উপর নির্বিচারে গুলি করেছে, আওয়ামী ফ্যাসিবাদী প্রশাসনের সেই গুলিতে দেশের হাজারো নেতাকর্মী ও সাধারণ মানুষ মারা গিয়েছে। খুনি হাসিনা, শামীম ওসমান, সেলিম ওসমান সহ তাদের দোসরদের বিচার করতে হবে। বিএনপির ইলিয়াস আলী সহ যে সকল নেতাকর্মী গুম ও খুন হয়েছে তার সুষ্ঠু বিচার করতে হবে। এই ফ্যাসিবাদী সরকারে লোকজন আত্মগোপনে আছে কিন্তু তাদের দোসররা যারা এ সরকারের সাথে সম্পৃক্ত তারা পালিয়ে যায় নি,

তারা এ দেশেই রয়েছে। তারা যেন কোন হুজুগের মাধ্যমে আমাদের নেতাকর্মীদের সাথে মিশতে না পারে। একটি কুচক্রী গোষ্ঠী আমাদের দলকে বর্জন করার জন্য উঠেপড়ে লেগেছে তাই আমাদের যুবদলের নেতাকর্মীকে সজাগ থাকতে হবে। যতদিন পর্যন্ত খুনি হাসিনার ফাঁসি না হবে ততদিন নারায়ণগঞ্জ মহানগর যুবদল রাজপথে থাকবে।পূর্বে মিছিলটি নগরীর খানপুর হাসপাতালের সামনে থেকে বের হয়ে নগরীর প্রধান সড়ক প্রদক্ষিন শেষে চাষাড়া গোল চত্বরে এসে শেষ হয়।  অনুষ্ঠানে এসময় আরো উপস্থিত ছিলেন, মহানগর যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাগর প্রধান বিভিন্ন ওয়ার্ড থেকে আগত অন্যান্য নেতৃবৃন্দরা ।#

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...