নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   কাশীপুর হাসেমবাগে তথ্য সংগ্রহ করতে গেলে পুলিশ কনস্টেবলকে ছুরিকাঘাতে হত্যা   |   বন্দর উপজেলায় নরমাল ডেলিভারি সংক্রান্ত স্বাস্থ্য উপকরণ বিতরণ    |   নারায়ণগঞ্জের সিনেপ্লেক্স ও সিনেস্কোপে চলছে দেশের ছবি ‘যাপিত জীবন’   |   ঐতিহ্যবাহি সাত দিনব্যাপি খাঁজা মঈনুদ্দিন চিশতী (রহ:) ওরশ মোবারকের প্রস্তুতি সভা    |   মোটরসাইকেল ও অটোরিক্সা মুখোমুখি সংঘর্ষে ৬ মাসের শিশু সাইফান নিহত   |   আ’লীগের নৈরাজ্য ও সন্ত্রাসের বিরুদ্ধে আইনজীবী ফোরামের বিক্ষোভ মিছিল   |   সব জল্পনা-কল্পনার অবসান এটাই ইসলামের সৌন্দর্য – আবুল কাউছার আশা   |   ৩৫ বছরের খরিদকৃত সম্পদ বাড়িঘর ভাঙচুর করে বেদখলের চেষ্টার অভিযোগ   |   জাতীয় সংহতি প্রতিষ্ঠার মাধ্যমে দেশকে এগিয়ে নিতে হবে – জেলা প্রশাসক   |   নতুন জিমখানায় মাদক কারবারির প্রাণনাশের হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন   |   আমরা চাই আমাদের শ্রমিকরা যেন তাদের ন্যায্য অধিকার পায় – আজাদ   |   পৌরপিতা আলী আহাম্মদ চুনকার  চিশতি (রহঃ) ৪৩ তম পবিত্র ওরশ মোবারক    |   কেক কেটে আনন্দ মিছিল করে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের প্রতিষ্ঠাবার্ষিকী পালন   |   ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগরের কর্মী সংগ্রহ অনুষ্ঠিত   |   গবাদিপশুর ঘাস রোপন করে দিনমজুরের জমি দখলের চেষ্টা   |   জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের ৩৫তম প্রতিষ্ঠাবার্ষিকীতে দোয়া মাহফিল   |   তোলারাম কলেজের শিক্ষার্থীদের পুনর্মিলনী নিয়ে গণমাধ্যমকর্মীদের সাথে মতবিনিয়   |   জাতীয় নিরাপদ সড়ক দিবসে নারায়ণগঞ্জে বর্ণাঢ্য র‍্যালি  আলোচনা সভা   |   যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে জেলা যুবদলের আনন্দ র‍্যালী ও সমাবেশ   |   যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে মহানগর যুবদলের র‍্যালী সমাবেশ
 প্রচ্ছদ   মহানগর   সকলে মিলে মিশে শান্তিতে নারায়ণগঞ্জে বসবাস করতে চাই – এ্যাড সাখাওয়াত
জন্মাষ্টমী / সকলে মিলে মিশে শান্তিতে নারায়ণগঞ্জে বসবাস করতে চাই – এ্যাড সাখাওয়াত
  মহানগর || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: সোমবার, ২৬ আগস্ট, ২০২৪
নারায়ণগঞ্জের খবর প্রতিবেদকঃ নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহবায়ক এডভোকেট সাখাওয়াত হোসেন খান বলেছেন , এই প্রাচ্যের ডান্ডিখ্যাত এই নারায়ণগঞ্জে সকল ধর্মের মানুষ মিলেমিশে বসবাস করে আসছে হাজার বছর ধরে। এই অসাম্প্রদায়িক নারায়ণগঞ্জের ঐতিহ্য আমাদেরকে ধরে রাখতে হবে।আপনাদের নিজেদের মাঝে যদি কোন সমস্যা থেকে থাকে, মন্দিরের কমিটি বা অন্য কোন বিষয় নিয়ে যদি কোনো বিরোধ থেকে থাকে তা নিজেরা বসে সমাধান করে ফেলবেন। সকলে মিলে মিশে শান্তিতে নারায়ণগঞ্জে বসবাস করতে চাই।
সোমবার (২৬ আগস্ট) সকালে নারায়ণগঞ্জ জেলা ও মহানগর পূজা উদযাপন পরিষদের উদ্যোগে শহরের ২ নং রেলগেট এলাকায় এ আয়োজন করা হয়।
সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে আয়োজিত শোভাযাত্রার প্রাক্কালে সংক্ষিপ্ত বক্তব্যে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, কিছু দুষ্কৃতিকারী সরকার পতনের পরে সুযোগ নিতে চেয়েছিলো কিন্তু বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে আমরা শহরের সকল মন্দির, গির্জা ও হিন্দু ভাইদের বাড়িঘর এবং ব্যবসা প্রতিষ্ঠানে পাহারা দেওয়ার ব্যবস্থা করেছি। এরপরও যদি কোনো দুষ্কৃতিকারী কোনো ধরনের অপকর্ম করার চেষ্টা করে তার হাত ভেঙ্গে দেয়া হবে। দেশে চলমান বন্যা পরিস্থিতি মোকাবেলায় সকলকে সাধ্যমত সহযোগিতার হাত বাড়িয়ে দিতে আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আজকে এই জন্মাষ্টমীর অনুষ্ঠান স্বল্প পরিসরে আয়োজন করে বন্যা দুর্গত এলাকায় সহযোগিতা করা হবে শুনে খুব ভালো লাগলো। আবারো প্রমাণ হলো মানুষ মানুষের জন্য। প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় আমরা সকল ধর্ম বর্ণের মানুষ ঐক্যবদ্ধ হয়ে সহযোগিতার হাত যদি বাড়িয়ে দিই তাহলে ইনশাল্লাহ সকল মুশকিল আসান হয়ে যাবে । এ সময় তিনি বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের জন্য সকলের কাছে দোয়া প্রার্থনা করেন।
নারায়ণগঞ্জ জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি সাংবাদিক বীর মুক্তিযোদ্ধা শংকর কুমার দে’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শিখণ সরকার শিপনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহবায়ক এড. সাখাওয়াত হোসেন খান, প্রধান বক্তা  হিসেবে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব এড. আবু আল ইউসুফ খান টিপু, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহাতীর্থ লাঙ্গলবন্দ স্নান উদযাপন পরিষদের সভাপতি ও জেলা পূজা উদযাপন পরিষদের উপদেষ্টা সরোজ কুমার সাহা, নারায়ণগঞ্জ জেলা পূজা উদযাপন পরিষদের উপদেষ্টা প্রবীর কুমার সাহা, হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের সম্মানিত সাবেক ট্রাস্টি ও জেলা পূজা উদযাপন পরিষদের উপদেষ্টা পরিতোষ কান্তি সাহা, জেলা পূজা উদযাপন পরিষদের উপদেষ্টা বাসুদেব চক্রবর্তী, জয় কে রায় চৌধুরী।
এছাড়া আরও উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক এবং জেলা আইনজীবী সমিতির সভাপতি এড. সরকার হুমায়ূন কবির, যুগ্ম আহ্বায়ক মনির হোসেন খান, মহানগর ইসলামী আন্দোলনের সভাপতি মুফতি মাসুম বিল্লাহ, নারায়ণগঞ্জ সদর থানা বিএনপির সভাপতি মাসুদ রানা, সদর থানা বিএনপির সাধারণ সম্পাদক ও জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এড. এইচএম আনোয়ার প্রধান, জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি প্রদীপ কুমার দাস, নারায়ণগঞ্জ মহানগর পূজা উদযাপন পরিষদের সভাপতি বিষ্ণুপদক সাহা, সাধারণ সম্পাদক সুশীল দাস, সহ সভাপতি সাংবাদিক উত্তম সাহা, হিমাদ্রি সাহা হিমু, জেলা পূজা উদযাপন পরিষদের সহ- সভাপতি তিলোত্তমা দাস, যুগ্ম সাধারণ সম্পাদক শ্যামল বিশ্বাস, দপ্তর সম্পাদক অভিরাজ সেন সজল, মহানগর পূজা উদযাপন পরিষদের সাংগঠনিক সম্পাদক কৃষ্ণ আচার্যসহ জেলা ও মহানগর পূজা উদযাপন পরিষদের অন্যান্য নেতৃবৃন্দগণ।#

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

ফেইসবুকে আমরা

এ সম্পর্কিত আরো খবর...