নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   সরকারের প্রতি আস্থা রেখে ত্বকী সহ আলোচিত হত্যার বিচার চাইলেন – রফিউর রাব্বি   |   নদী ভাঙ্গন ঠেকাতে ব্যাবস্থা নিলেন নজরুল ইসলাম আজাদ   |   ফেনসিডিলের বিকল্প মাদক এক হাজার বোতল এসকাফ সিরাপ আটক   |   নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এলাকা সম্প্রসারনে যুক্ত হচ্ছে চার ইউনিয়ন   |   বন্দরে ৫ ওয়ারেন্টভূক্ত আসামীসহ ৭ জন গ্রেপ্তার   |   বন্দরে আইনশৃঙ্খলা চরম অবনতি ১ মাসে ৭ খুন, ৪ লাশ উদ্ধার ৭ ধর্ষণ   |   জগন্নাথদেবের রথযাত্রা উৎসব প্রস্ততিতে মতবিনিময় সভা   |   তালিমুল কুরআন প্রি-ক্যাডেট মাদরাসায় বার্ষিক পুরস্কার বিতরণী সংবর্ধনা   |   আড়াইহাজারে অটোরিকশাচালককে হত্যা করে গাড়ি ছিনতাই   |   জাঙ্গাল আইলপাড়ায় এক হাজার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন    |   তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে বড় ঘাটতি পাবলিক প্লেসে প্রকাশ্যে ধূমপান   |   শিবা সানু ও বেবীকে আনিসুল ইসলাম সানির শুভেচ্ছা ও অভিনন্দন   |   মেঘনায় গভীর রাতে পিতা পুত্রকে কুপিয়ে মাছ ধরার জাল ও নগদ টাকা লুট   |   চাষাঢ়ায় সাংবাদিক প্রীতি’র ‘ফুড এন্ড ফ্যাশন কালেকশন’ এর শো-রুম উদ্বোধন    |   রাজনৈতিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও নাট্যজন  আনিসুল ইসলাম সানিকে বর্ণাঢ্য সংবর্ধনা   |   ময়লা ফেলতে ১০০ টাকার বেশী দাবি করলে প্রতিষ্ঠানের ঠিকাদারি বাতিল – প্রশাসক   |   শারীরিক প্রতিবন্ধী ব্যাক্তিকে অটোরিকশা দিল এমপি আজাদ   |   পদ্মা রেলসেতুর মাটি অপসারণে রেললাইন ঝুঁকি সৃষ্টি হবে না – রেলপথ মন্ত্রী    |   ছিনতাইকারী চোর সন্দেহে ওরা ১২ জন আটক   |   হানি ট্র্যাপে ফেলে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সর্বস্ব লুট ৭ জন গ্রেপ্তার
 প্রচ্ছদ   লীড নিউজ   কুমিল্লায় নির্যাতনের শিকার সেই হাতিটি পূর্বাচল থেকে উদ্ধার, আটক ১
নির্যাতনের ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল / কুমিল্লায় নির্যাতনের শিকার সেই হাতিটি পূর্বাচল থেকে উদ্ধার, আটক ১
  লীড নিউজ || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: শনিবার, ৩১ আগস্ট, ২০২৪
নারায়ণগঞ্জের খবর প্রতিবেদকঃ কুমিল্লায় নির্যাতনের শিকার সামাজিক যোগায়োগ মাধ্যমে ছড়িয়েপড়া সেই হাতিটিকে রূপগঞ্জের পূর্বাচল আমেরিকার সিটি এলাকা থেকে উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় হাতি নির্যাতনকারী মাহুত মনিরুল ইসলাম নামে একজন মাহুতকে আটক করা হয়েছে। আজ শনিবার দুপুর বারটায় রূপগঞ্জের পূর্বাচল থেকে উদ্ধার করা হাতিটি গাজীপুর সাফারী পার্কে নিয়ে যাওয়া হয়।
এ বিষয়ে ঢাকা বন্যপ্রানী দমন ইউনিটের বন্যপ্রানী পরিদর্শক
অসিম মল্লিক জানিয়েছেন,
গত ২৪ আগস্ট কুমিল্লার দাউদকান্দি এলাকায় দুটি হাতি নিয়ে পাঁচজন মাহুত দোকানে ঘুরে চাদাবাজি করছিল। টাকা তুলার সময় দুটি হাতির মধ্যে মহিলা হাতিটি হঠাৎ বেপরোয়া হয়ে বেশ কয়েকটি দোকানে তাণ্ডব চালায়।  এসময় প্রানীটিকে নিয়ন্ত্রণে আনতে দুইজন মাহুত হাতিটিকে আঘাত করতে থাকে। সে সময় ঘটনাস্থলে থাকা কেউ একজন এর দৃশ্য মুঠোফোনে ধারণ করে তা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্ট করলে ভিডিওটি ব্যাপক ভাইরাল হয়। বিষয়টি নজরে আসে পরিবেশ উপদেষ্টার। এরপর তিনি ওই হাতিটিকে উদ্ধারের নির্দেশ দেন। পরে ২৯ আগস্ট কুমিল্লার মুরাদনগর এলাকায় বন বিভাগ অভিযান চালিয়ে ভুল করে পুরুষ হাতিটিকে উদ্ধার করে গাজীপুর সাফারি পার্কে পাঠায়।
সেখানে নির্যাতনে ভাইরাল হওয়া হাতিটির ছবির সাথে উদ্ধার হওয়া হাতিটির মিল না পেয়ে পুনরায় আজ রূপগঞ্জের পূর্বাচলে অভিযান চালায়। আজ সকালে প্রথমে পূর্বাচল থেকে বির্যাতনকারী মাহুত মবিরুল ইসলামকে আটক করা হয়। তার দেওয়া তথ্যে দুপুরে পূর্বাচল ১০ নাম্বার এলাকা থেকে নির্যাতিত হাটিটি উদ্ধার করে গাজীপুর সাফারি পার্কে পাঠানো হয়।
আটক করা মাহত মনিরুল ইসলামের বিরুদ্ধে মামলা প্রক্রীয়াধীন রয়েছে। নির্যাতিত অপর এককন মাহুতকে আটক করার চেষ্টা চলছে। #

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...