নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   পবিত্র ঈদ-এ-মিলাদুন্নবী (সাঃ) উদযাপনে নারায়ণগঞ্জে জশনে জুলুস র‍্যালী   |   শামছুল হক খানের ইন্তেকালে সকলের দোয়া চেয়েছেন পরিবার   |   সমাধান-১৮ এর উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সম্মাননা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত   |   আমরা আইনজীবীরা কোনো বিভ্রান্তির ফাঁদে পা দেব না – আনোয়ার প্রধান   |   দেশের প্রতিটি নাগরিকের সমান অধিকার ও সুরক্ষা নিশ্চিত করতে সরকার কাজ করছে – সাখাওয়াত   |   গ্যাস সংকট কাটিয়ে ডাইং শিল্পকে রক্ষ্যা করতে প্রধানমন্ত্রীর প্রতি আহবান    |   চর কিশোরগঞ্জে নিষিদ্ধ আ’লীগের ক্যাডার বাহিনী রনিকে কুপিয়ে যখন করেছে   |   কোনো অপরাধকে আর মাথাচাড়া দিয়ে উঠতে দেওয়া যাবে না – আবদুল জব্বার   |   ইসলামী যুব আন্দোলন নেতাকে কুপিয়ে হত্যার ঘাতক শেখ সিফাতসহ গ্রেপ্তার-৯   |   আড়াইহাজারে পুকুরে ডুবে চার শিশুর মর্মান্তিক মৃত্যু   |   ময়লা আবর্জনা পরিস্কার করা নিয়ে হত্যার হুমকিতে মামলা   |   পাইকপাড়া মাদক নির্মূল কমিটির উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত   |   জাকির খানের উদ্যোগে গণতন্ত্রের মা খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে মিলাদ দোয়া   |   বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সীমান্ত হত্যায় ৩ ছিনতাইকারীর মৃত্যুদণ্ড   |   এশিয়ান হাইওয়ে সড়কে আন্ডার পাসের দাবীতে মানববন্ধন বিক্ষোভ   |   বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে  মহানগর বিএনপির আলোচনা সভা, মিলাদ ও দোয়া   |   নারায়ণগঞ্জে জাপানি ভাষা শিক্ষা কেন্দ্র হিকারি এডুকেশনের নবম শাখার উদ্বোধন   |   ফটো সাংবাদিক বিশাল আহমেদের পিতা’র মৃত্যুতে বিপিজেএ’র শোক প্রকাশ   |   আমাদের সমস্যাগুলোর কিছুটা স্থায়ী কিছুটা চলমান – আবুল কালাম এমপি   |   বন্দরে নিষিদ্ধ ছাত্রলীগ ও যুবলীগের ঝটিকা মিছিল
 প্রচ্ছদ   লীড নিউজ   গাজী টায়ারে অগ্নিকান্ডে গণশুনানীতে ৭৮ জনের স্বাক্ষ্য গ্রহন করেছে তদন্ত কমিটি 
নিখোঁজদের সন্ধান চেয়ে মহাসড়ক অবরোধ / গাজী টায়ারে অগ্নিকান্ডে গণশুনানীতে ৭৮ জনের স্বাক্ষ্য গ্রহন করেছে তদন্ত কমিটি 
  লীড নিউজ || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: রবিবার, ১ সেপ্টেম্বর, ২০২৪
নারায়ণগঞ্জের খবর প্রতিবেদকঃ নারায়ণগঞ্জের রূপগঞ্জে গাজী টায়ারে লুটপাট ও আগুন দেওয়ার ঘটনায় গঠিত ৮ সদস্য তদন্ত কমিটি এলাকাবাসি প্রত্যক্ষদর্শী ও নিখোঁজের স্বজনদের নিয়ে গণশুনানী অনুষ্ঠিত হয়েছে। গণশুনানী চলা সময় নিখোঁজদের সন্ধানের দাবিতে কারখানার পাশে ঢাকা – সিলেট মহাসড়ক কিছুক্ষন অবরোধ করে বিক্ষোভ করেছে স্বজনরা। এসময় যানচলাচল বন্ধ হয়ে যায়। পরে সেনাবাহিনী ও বিজিবি  তাদের বুঝিয়ে সড়ক থেকে কারখানার বিতর নিয়ে আসলে যানচলাচল স্বাভাবিক হয়।
আজ রবিবার রূপগঞ্জে গাজী টায়ার কারখানার প্রধান ফটকে  সকাল ১১ টা থেকে দুপুর ২ টা পর্যন্ত গণশুনানীতে ৭৮ জনের স্বাক্ষ্য গ্রহন করে তদন্ত কমিটি ।
গণশুনানী শেষে তদন্ত কমিটির প্রধান অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট হামিদুর রহমান জানিয়েছেন, আজ গণশুনানিতে ৭৮ জনের স্বাক্ষাত গ্রহন করা হয়েছে। এতে ঘটনার দিনে প্রকৃতভাবে কি ঘটনা হয়েছিল। আগুন দিয়েছিল কারা।  নিখোঁজ হয়েছিল করা এসময় বিষয় উঠে আসে। ঘটনার
 সার্বিক বিষয় চুলচেলা বিশ্লেষণ যাচাই বাচাই করে একটি পূর্নাঙ্গ তদন্ত প্রতিবেদন জমা দেওয়া হবে। ১০ কর্মদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন দেওয়ার লক্ষ নিয়ে তদন্ত কমিটি কাজ করছে।
এসময় তদন্ত কমিটির প্রধান অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রট হামিদুর রহমান সহ তদন্ত কমিটির ৮ সদস্য উপস্থিত ছিলেন।
এসময় গণশুনানীতে এলাকাবাসি পত্যক্ষদর্শী ও নিখোঁজদের স্বজনরা অংশ নেয়। এসময় তদন্ত কমিটির কাছে প্রত্যক্ষদর্শী এলাকাবাসি ঘটনার বর্ণনা দেন।
উল্লেখ্য গত ২৫ আগস্ট বিকালে রূপগঞ্জের রূপসী এলাকায় গাজী টায়ার কারখানায় লুটপাট শুরু হয়।  রাত ১০ টা ৩৫ মিনিটে কারখানাটিতে আগুন দেওয়া হয়। ফায়ার সার্ভিসের ১২ টি ইউনিট ২১ ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রনে আনে। ওই ভবন থেকে ১৪ জনকে জীবিত উদ্ধার করে ফায়ার সার্ভিস। ঘটনার পরদিন আগের ঘটনায় ১৭৫ জন  নিখোঁজ রয়েছে বলে স্বজনরা দাবি করে। তবে ১৩৫ জনের একটি নিখোজ তালিকা উপজেলা প্রশাসনের নির্দেশে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীরা করেছিল। #

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...