নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   কাশীপুর হাসেমবাগে তথ্য সংগ্রহ করতে গেলে পুলিশ কনস্টেবলকে ছুরিকাঘাতে হত্যা   |   বন্দর উপজেলায় নরমাল ডেলিভারি সংক্রান্ত স্বাস্থ্য উপকরণ বিতরণ    |   নারায়ণগঞ্জের সিনেপ্লেক্স ও সিনেস্কোপে চলছে দেশের ছবি ‘যাপিত জীবন’   |   ঐতিহ্যবাহি সাত দিনব্যাপি খাঁজা মঈনুদ্দিন চিশতী (রহ:) ওরশ মোবারকের প্রস্তুতি সভা    |   মোটরসাইকেল ও অটোরিক্সা মুখোমুখি সংঘর্ষে ৬ মাসের শিশু সাইফান নিহত   |   আ’লীগের নৈরাজ্য ও সন্ত্রাসের বিরুদ্ধে আইনজীবী ফোরামের বিক্ষোভ মিছিল   |   সব জল্পনা-কল্পনার অবসান এটাই ইসলামের সৌন্দর্য – আবুল কাউছার আশা   |   ৩৫ বছরের খরিদকৃত সম্পদ বাড়িঘর ভাঙচুর করে বেদখলের চেষ্টার অভিযোগ   |   জাতীয় সংহতি প্রতিষ্ঠার মাধ্যমে দেশকে এগিয়ে নিতে হবে – জেলা প্রশাসক   |   নতুন জিমখানায় মাদক কারবারির প্রাণনাশের হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন   |   আমরা চাই আমাদের শ্রমিকরা যেন তাদের ন্যায্য অধিকার পায় – আজাদ   |   পৌরপিতা আলী আহাম্মদ চুনকার  চিশতি (রহঃ) ৪৩ তম পবিত্র ওরশ মোবারক    |   কেক কেটে আনন্দ মিছিল করে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের প্রতিষ্ঠাবার্ষিকী পালন   |   ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগরের কর্মী সংগ্রহ অনুষ্ঠিত   |   গবাদিপশুর ঘাস রোপন করে দিনমজুরের জমি দখলের চেষ্টা   |   জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের ৩৫তম প্রতিষ্ঠাবার্ষিকীতে দোয়া মাহফিল   |   তোলারাম কলেজের শিক্ষার্থীদের পুনর্মিলনী নিয়ে গণমাধ্যমকর্মীদের সাথে মতবিনিয়   |   জাতীয় নিরাপদ সড়ক দিবসে নারায়ণগঞ্জে বর্ণাঢ্য র‍্যালি  আলোচনা সভা   |   যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে জেলা যুবদলের আনন্দ র‍্যালী ও সমাবেশ   |   যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে মহানগর যুবদলের র‍্যালী সমাবেশ
 প্রচ্ছদ   মহানগর   নারায়ণগঞ্জ ক্লাবের লুট হওয়া মালামাল রাস্তায় ফেলে রেখে যাচ্ছে মানুষ
দৃষ্টান্ত / নারায়ণগঞ্জ ক্লাবের লুট হওয়া মালামাল রাস্তায় ফেলে রেখে যাচ্ছে মানুষ
  মহানগর || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: রবিবার, ৮ সেপ্টেম্বর, ২০২৪

নারায়ণগঞ্জের খবর প্রতিবেদকঃ নারায়ণগঞ্জ ক্লাবের লুট হওয়া মালামাল রাস্তায় ফেলে রেখে যাচ্ছে মানুষ। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় সাবেক সাংসদ শামীম ওসমান তার সহযোগীদের নিয়ে ছাত্র জনতার উপর গুলিবর্ষন করে।অভিযোগ রয়েছে হামলার সময় তারা নারায়নগঞ্জ ক্লাব থেকে অস্ত্র নিয়ে বেরিয়ে আসেন।

এরপর গত ৫ আগস্ট সরকার পতনের পর নারায়ণগঞ্জ ক্লাবে উত্তেজিত জনতা হামলা চালিয়ে অগ্নিসংযোগ করে ও লুটপাট করে মালামাল নিয়ে যায়।
এ ঘটনায় নারায়ণগঞ্জ থানায় ক্লাব কর্তৃপক্ষ একটি মামলা করে এবং ক্লাব থেকে লুট হওয়া মালামাল ফেরত দিতে শহরে মাইকিং করে।মাইকে ঘোষনা করা হয়, লুটকৃত মালামাল ফেরত না দিলে তাদের এবং পরবর্তীতে করো বাড়িতে নারায়ণগঞ্জ ক্লাবের লুটকরা মালামাল পাওয়া গেলে তাদের মামলার আসামী করা হবে।
এই ঘোষনার পর আজ রবিবার ৮ সেপ্টেম্বর দুপুরে শহরের দেওভোগ পাক্কারোড এলাকায় সড়কে এক সেট সোফা ও চেয়ার কে বা কারা ফেলে রেখে যায়। পরে ক্লাবের সদস্যরা সোফাসেট ও চেয়ার সনাক্ত করে নিশ্চিত হয় এ মালামাল নারায়ণগঞ্জ ক্লাবের ।

পরে ক্লাব কর্তৃপক্ষকে বিষয়টি অবহিত করলে তারা এসে মালামালগুলো উদ্বার করে নিয়ে যায়
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, লুটকারীরা নিজেদের পরিচয় আড়াল করতেই লুটকরা মালামাল সড়কে ফেলে রাখছে। তবে এটা ভাল দিক। একটি ঐতিহ্যবাহী ক্লাবের লুট হওয়া মালামাল ফেরত দিচ্ছে তারা। এতে আরো অনেকেই উৎসাহ পাবে এসব মালামাল ফেরত দিতে।
ক্লাব সূত্র জানায়,ইতিপূর্বে ক্লাবের লুট হওয়া টিভি,সোফা সহ আরও কিছু মালপত্র ফেরত পাওয়া গেছে#

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

ফেইসবুকে আমরা

এ সম্পর্কিত আরো খবর...