নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   শামছুল হক খানের ইন্তেকালে সকলের দোয়া চেয়েছেন পরিবার   |   সমাধান-১৮ এর উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সম্মাননা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত   |   আমরা আইনজীবীরা কোনো বিভ্রান্তির ফাঁদে পা দেব না – আনোয়ার প্রধান   |   দেশের প্রতিটি নাগরিকের সমান অধিকার ও সুরক্ষা নিশ্চিত করতে সরকার কাজ করছে – সাখাওয়াত   |   গ্যাস সংকট কাটিয়ে ডাইং শিল্পকে রক্ষ্যা করতে প্রধানমন্ত্রীর প্রতি আহবান    |   চর কিশোরগঞ্জে নিষিদ্ধ আ’লীগের ক্যাডার বাহিনী রনিকে কুপিয়ে যখন করেছে   |   কোনো অপরাধকে আর মাথাচাড়া দিয়ে উঠতে দেওয়া যাবে না – আবদুল জব্বার   |   ইসলামী যুব আন্দোলন নেতাকে কুপিয়ে হত্যার ঘাতক শেখ সিফাতসহ গ্রেপ্তার-৯   |   আড়াইহাজারে পুকুরে ডুবে চার শিশুর মর্মান্তিক মৃত্যু   |   ময়লা আবর্জনা পরিস্কার করা নিয়ে হত্যার হুমকিতে মামলা   |   পাইকপাড়া মাদক নির্মূল কমিটির উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত   |   জাকির খানের উদ্যোগে গণতন্ত্রের মা খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে মিলাদ দোয়া   |   বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সীমান্ত হত্যায় ৩ ছিনতাইকারীর মৃত্যুদণ্ড   |   এশিয়ান হাইওয়ে সড়কে আন্ডার পাসের দাবীতে মানববন্ধন বিক্ষোভ   |   বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে  মহানগর বিএনপির আলোচনা সভা, মিলাদ ও দোয়া   |   নারায়ণগঞ্জে জাপানি ভাষা শিক্ষা কেন্দ্র হিকারি এডুকেশনের নবম শাখার উদ্বোধন   |   ফটো সাংবাদিক বিশাল আহমেদের পিতা’র মৃত্যুতে বিপিজেএ’র শোক প্রকাশ   |   আমাদের সমস্যাগুলোর কিছুটা স্থায়ী কিছুটা চলমান – আবুল কালাম এমপি   |   বন্দরে নিষিদ্ধ ছাত্রলীগ ও যুবলীগের ঝটিকা মিছিল   |   নারায়ণগঞ্জের পুলিশ সুপারকে হাইওয়ে পুলিশে বদলি করা হয়েছে
 প্রচ্ছদ   লীড নিউজ   ত্বকী হত্যার ৩ আসামী গ্রেফতার। প্রত্যেকের ৬ দিন করে রিমান্ড মঞ্জুর
আসামীর স্বীকারোক্তিতে ৩ জন গ্রেফতার / ত্বকী হত্যার ৩ আসামী গ্রেফতার। প্রত্যেকের ৬ দিন করে রিমান্ড মঞ্জুর
  লীড নিউজ || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর, ২০২৪

নারায়ণগঞ্জের খবর প্রতিবেদকঃ নারায়ণগঞ্জের মেধাবী ছাত্র তানভীর মুহাম্মদ ত্বকী হত্যা মামলায় ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দীতে আসা তিন আসামীকে ৬ দিন করে রিমান্ড মঞ্জুর করেছে আদালত। সোমবার ও মঙ্গলবার দুপুরে নারায়ণগঞ্জের পৃথক দুটি আদালতে তিন আসামীর রিমান্ড মঞ্জুর করেন। গ্রেপ্তারকৃত তিন আসামীরা হলেন- নারায়ণগঞ্জ শহরের চাষাঢ়া এলাকার আবু হোসেনের ছেলে শাফায়েত হোসেন শাওন, শহরের কালিবাজার এলাকার সিরাজুল ইসলামের ছেলে মামুন মিয়া ও রাজধানীর ধানমন্ডি এলাকা থেকে আব্দুর রাজ্জাকের ছেলে কাজল হাওলাদার।

মঙ্গলবার দুপুরে নারায়ণগঞ্জের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট হায়দার আলীর আদালতে মামলার তদন্তকারী কর্মকর্তা র‌্যাব-১১ অতিরিক্ত পুলিশ সুপার মো. শাহাবুদ্দিন গ্রেপ্তার আসামী  কাজল হাওলাদারকে জিজ্ঞাসাবাদের জন্য আদালতে সাতদিন করে রিমান্ডের আবেদন জানান। আদালত শুনানী শেষে ৬ দিনের রিমান্ড মঞ্জুর করেন।  এর আগে গত সোমবার ত্বকী হত্যা মামলায় ১৬৪ ধারায় স্বীকারোক্তিমুলক জবানবন্দীতে আসামী মামুন মিয়া ও শাফায়েত হোসেন শাওনকে নারায়ণগঞ্জের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট শামসুর রহমানের আদালতে সাতদিনের রিমান্ডের আবেদন জানালে শুনানী শেষে আদালত ৬ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন।তিন আসামীর রিমান্ডে নেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জ আদালত পুলিশের পরিদর্শক আব্দুর রশিদ। প্রথম আলোকে তিনি বলেন, এর আগে ত্বকী হত্যা মামলায় গ্রেপ্তার দুই আসামীর স্বীকারোক্তিমূলক জবানবন্দীতে আসা তিন আসামীকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১১। তাদের তিন জনকে পৃথক দুটি আদালতে ৭দিন করে রিমান্ডের আবেদন জানালে শুনানী শেষে আদালত ৬ দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন।

উল্লেখ্য ২০১৩ সালের ৬ মার্চ নগরের শায়েস্তা খাঁ রোডের বাসা থেকে বের হওয়ার পর নিখোঁজ হয় তানভীর মুহাম্মদ ত্বকী। দুদিন পর ৮ মার্চ শীতলক্ষ্যা নদীর কুমুদিনী খাল থেকে ত্বকীর লাশ উদ্ধার করে পুলিশ। ওই বছরের ১২ নভেম্বর আজমেরী ওসমানের সহযোগী সুলতান শওকত ভ্রমর আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দীতে জানায়, আজমেরী ওসমানের নেতৃত্বে ত্বকীকে অপহরণের পর হত্যা করা হয়। ৫ মার্চ ২০১৪ তদন্তকারী সংস্থা র‌্যাব সংবাদ সম্মেলন করে জানায়, নারায়ণগঞ্জের ওসমান পরিবারের নির্দেশে তাদেরই টর্চারসেলে ১১ জন মিলে ত্বকীকে হত্যা করেছে। অচিরেই তারা অভিযোগপত্র আদালতে পেশ করবে। কিন্তু সে অভিযোগপত্র আজো আদালতে পেশ করা হয়নি।  #

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...