নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   সরকারের প্রতি আস্থা রেখে ত্বকী সহ আলোচিত হত্যার বিচার চাইলেন – রফিউর রাব্বি   |   নদী ভাঙ্গন ঠেকাতে ব্যাবস্থা নিলেন নজরুল ইসলাম আজাদ   |   ফেনসিডিলের বিকল্প মাদক এক হাজার বোতল এসকাফ সিরাপ আটক   |   নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এলাকা সম্প্রসারনে যুক্ত হচ্ছে চার ইউনিয়ন   |   বন্দরে ৫ ওয়ারেন্টভূক্ত আসামীসহ ৭ জন গ্রেপ্তার   |   বন্দরে আইনশৃঙ্খলা চরম অবনতি ১ মাসে ৭ খুন, ৪ লাশ উদ্ধার ৭ ধর্ষণ   |   জগন্নাথদেবের রথযাত্রা উৎসব প্রস্ততিতে মতবিনিময় সভা   |   তালিমুল কুরআন প্রি-ক্যাডেট মাদরাসায় বার্ষিক পুরস্কার বিতরণী সংবর্ধনা   |   আড়াইহাজারে অটোরিকশাচালককে হত্যা করে গাড়ি ছিনতাই   |   জাঙ্গাল আইলপাড়ায় এক হাজার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন    |   তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে বড় ঘাটতি পাবলিক প্লেসে প্রকাশ্যে ধূমপান   |   শিবা সানু ও বেবীকে আনিসুল ইসলাম সানির শুভেচ্ছা ও অভিনন্দন   |   মেঘনায় গভীর রাতে পিতা পুত্রকে কুপিয়ে মাছ ধরার জাল ও নগদ টাকা লুট   |   চাষাঢ়ায় সাংবাদিক প্রীতি’র ‘ফুড এন্ড ফ্যাশন কালেকশন’ এর শো-রুম উদ্বোধন    |   রাজনৈতিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও নাট্যজন  আনিসুল ইসলাম সানিকে বর্ণাঢ্য সংবর্ধনা   |   ময়লা ফেলতে ১০০ টাকার বেশী দাবি করলে প্রতিষ্ঠানের ঠিকাদারি বাতিল – প্রশাসক   |   শারীরিক প্রতিবন্ধী ব্যাক্তিকে অটোরিকশা দিল এমপি আজাদ   |   পদ্মা রেলসেতুর মাটি অপসারণে রেললাইন ঝুঁকি সৃষ্টি হবে না – রেলপথ মন্ত্রী    |   ছিনতাইকারী চোর সন্দেহে ওরা ১২ জন আটক   |   হানি ট্র্যাপে ফেলে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সর্বস্ব লুট ৭ জন গ্রেপ্তার
 প্রচ্ছদ   মহানগর   সিলেট শাহ পরান মাজারে হামলা করার এই দুঃসাহস তারা কিভাবে পায় – রফিউর রাব্বি
স্কুল মসজিদ মাজারে হামলার / সিলেট শাহ পরান মাজারে হামলা করার এই দুঃসাহস তারা কিভাবে পায় – রফিউর রাব্বি
  মহানগর || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: বুধবার, ১১ সেপ্টেম্বর, ২০২৪

নারায়ণগঞ্জের খবর প্রতিবেদকঃ শিক্ষা প্রতিষ্ঠান ও মসজিদ দখল  এবং মাজার ধ্বংসের বিরুদ্ধে গণ প্রতিরোধ গড়ে তুলতে সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছেন নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোট। মঙ্গলবার বিকেলে শহরের চাষাঢ়া কেন্দ্রিয় শহীদ মিনারে এই সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

রফিউর রাব্বী বলেন,  শিক্ষা প্রতিষ্ঠান, মসজিদ দখল ও মাজারে যেভাবে হামলা হচ্ছে এটি একটি ভয়াবহতার আলমত। আমরা দেখছি বর্তমান উপদেষ্টাদের কেউ কেউ এই হামলার বিরুদ্ধে কথা বললেও তারা কোন ব্যবস্থা গ্রহন না করায় নিরবতার ভূমিকা নেওয়ায় হামলাকারীরা আরো উৎসাহিত হচ্ছে।  গতকাল আপনার দেখেছেন সিলেট শাহ পরান মাজারে হামলা হয়েছে। আমরা বলতে চাই এই দুঃসাহস তারা কিভাবে পায়।

অনুষ্ঠানে নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোটের সভাপতি জিয়াউল ইসলাম কাজলের সভাপতিত্বে বক্তব্য রাখেন  নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোটের উপদেষ্টা রফিউর রাব্বী, সংগঠনের সাধারণ সম্পাদল ধীমান সাহা জুয়েল,  জেলা কমিউনিস্ট পার্টির (সিপিবি) সভাপতি কমরেড হাফিজুল ইসলাম, মহানগর গন সংহতির সমন্বয়ক তরিকুল ইসলাম সুজন, জেলা সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্টের সভাপতি আবু নাঈম খান বিপ্লব প্রমূখ।

এসময় সমাবেশে সংক্ষিপ্ত বক্তব্য শেষে বিক্ষোভ মিছিল চাষাঢ়া হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে ২ নং রেল গেইট এলাকায় সমাপ্ত হয়। 

তিনি আরো বলেন, বিভিন্ন মত বিভিন্নভাবে ধারনের মধ্য দিয়ে একটা সভ্য দেশের চরিত্র। আপনারা মৌলবাদী হন আর ওহাবি হন আমাদের কিছু যায় আসে না।

কিন্তু আপনার যদি মৌল বাদী এবং ওহাবী অন্যের উপর জোর করে চাপিয়ে দিতে চান তাহলে মনে করবেন না এই দেশের মানুষ তা ভালভাবে গ্রহন করবে।

তিনি আরো বলেন, আমরা উপদেষ্টাদের স্মরণ করিয়ে দিতে চাই শেখ হাসিনার বিরুদ্ধে এই গনঅভ্যুথান  হয়েছে  এর পিছনে যেমন ছাত্রদের অবদান একক নয় তেমনি কোন রাজনৈতিক দলের একক কর্তৃত্ব নয়। এখানে আপামর সকল জনগন রাজপথে নামাতে শেখ হাসিনা দেশ ছেড়ে পালাতে হয়েছে। আমাদের দেশের মানুষ এই জন্য  রাজপথে নামে নাই যে শেখ হাসিনাকে নামিয়ে এই দেশটাকে আফগানিস্থান বানাবে। কিন্তু কেউ তা মনে করে থাকেন আমাদের হাজার বছরের সংস্কৃতি ধ্বংস করবেন।  তাহলে ভুল করবেন। জঙ্গীদের ধর্ম হিসেবে প্রতিষ্ঠিত করে

সারা বিশ্বে আপনারা ইসলাম ধর্মটাকে বিতর্কিত করেছেন।

তিনি আরো বলেন, আমরা উপদেষ্টাদের বলতে চাই এই হিংস্র, উগ্রবাদী ও জঙ্গীদের অতিদ্রুত দমন করার উদ্যোগ গ্রহন করেন।  না হলে এর দায়ভার আপনাদের নিতে হবে। এবং তাদের দ্রুত দোষীদের আইনের আওতায় এনে গ্রেপ্তার করতে হবে।

অনুষ্ঠানে নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোটের সভাপতি জিয়াউল ইসলাম কাজলের সভাপতিত্বে বক্তব্য রাখেন  নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোটের উপদেষ্টা রফিউর রাব্বী, সংগঠনের সাধারণ সম্পাদল ধীমান সাহা জুয়েল,  জেলা কমিউনিস্ট পার্টির (সিপিবি) সভাপতি কমরেড হাফিজুল ইসলাম, মহানগর গন সংহতির সমন্বয়ক তরিকুল ইসলাম সুজন, জেলা সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্টের সভাপতি আবু নাঈম খান বিপ্লব প্রমূখ। #

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...