নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   সরকারের প্রতি আস্থা রেখে ত্বকী সহ আলোচিত হত্যার বিচার চাইলেন – রফিউর রাব্বি   |   নদী ভাঙ্গন ঠেকাতে ব্যাবস্থা নিলেন নজরুল ইসলাম আজাদ   |   ফেনসিডিলের বিকল্প মাদক এক হাজার বোতল এসকাফ সিরাপ আটক   |   নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এলাকা সম্প্রসারনে যুক্ত হচ্ছে চার ইউনিয়ন   |   বন্দরে ৫ ওয়ারেন্টভূক্ত আসামীসহ ৭ জন গ্রেপ্তার   |   বন্দরে আইনশৃঙ্খলা চরম অবনতি ১ মাসে ৭ খুন, ৪ লাশ উদ্ধার ৭ ধর্ষণ   |   জগন্নাথদেবের রথযাত্রা উৎসব প্রস্ততিতে মতবিনিময় সভা   |   তালিমুল কুরআন প্রি-ক্যাডেট মাদরাসায় বার্ষিক পুরস্কার বিতরণী সংবর্ধনা   |   আড়াইহাজারে অটোরিকশাচালককে হত্যা করে গাড়ি ছিনতাই   |   জাঙ্গাল আইলপাড়ায় এক হাজার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন    |   তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে বড় ঘাটতি পাবলিক প্লেসে প্রকাশ্যে ধূমপান   |   শিবা সানু ও বেবীকে আনিসুল ইসলাম সানির শুভেচ্ছা ও অভিনন্দন   |   মেঘনায় গভীর রাতে পিতা পুত্রকে কুপিয়ে মাছ ধরার জাল ও নগদ টাকা লুট   |   চাষাঢ়ায় সাংবাদিক প্রীতি’র ‘ফুড এন্ড ফ্যাশন কালেকশন’ এর শো-রুম উদ্বোধন    |   রাজনৈতিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও নাট্যজন  আনিসুল ইসলাম সানিকে বর্ণাঢ্য সংবর্ধনা   |   ময়লা ফেলতে ১০০ টাকার বেশী দাবি করলে প্রতিষ্ঠানের ঠিকাদারি বাতিল – প্রশাসক   |   শারীরিক প্রতিবন্ধী ব্যাক্তিকে অটোরিকশা দিল এমপি আজাদ   |   পদ্মা রেলসেতুর মাটি অপসারণে রেললাইন ঝুঁকি সৃষ্টি হবে না – রেলপথ মন্ত্রী    |   ছিনতাইকারী চোর সন্দেহে ওরা ১২ জন আটক   |   হানি ট্র্যাপে ফেলে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সর্বস্ব লুট ৭ জন গ্রেপ্তার
 প্রচ্ছদ   মহানগর   নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সাথে বিকেএমইএ’র সভাপতি হাতেমের সৌজন্য সাক্ষাৎ 
সৌজন্য সাক্ষাৎ / নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সাথে বিকেএমইএ’র সভাপতি হাতেমের সৌজন্য সাক্ষাৎ 
  মহানগর || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৪
নারায়ণগঞ্জের খবর প্রতিবেদকঃ নারায়ণগঞ্জ প্রেসক্লাবের নেতৃবৃন্দের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশ নিটওয়ার ম্যানুফ্যাকচারার্স ইম্পোর্টার্স এন্ড এক্সপোর্টার্স এসোসিয়েশন ( বিকেএমইএ’র) নির্বাচিত সভাপতি মোহাম্মদ হাতেম।
বুধবার (১১ সেপ্টেম্বর) বিকেলে নারায়ণগঞ্জ প্রেসক্লাব ভবনে প্রেসক্লাবের কার্যকরী পরিষদের সাথে এ সৌজন্য সাক্ষাৎ করেন তিনি।

এসময় নব-নির্বাচিত বিকেএমইএ সভাপতিকে প্রেসক্লাবের পক্ষ থেকে শুভেচ্ছা স্মারক প্রদান করা হয়।

মোহাম্মদ হাতেম এসময় বলেন, নারায়ণগঞ্জের উন্নয়নে প্রেসক্লাবের ভুমিকা অপরিসীম, তাই  প্রেসক্লাবের সহযোগী তা চাই। সকলের জন্য একটা আশ্রয়স্থল হলো প্রেসক্লাব। এই প্রেসক্লাবকে সর্বদা নিরপেক্ষ ভুমিকা পালন করতে হবে। এছাড়া, সর্বদা সাংবাদিকদের পাশে থাকারও অঙ্গীকারও ব্যক্ত করেন ব্যবসায়ী এ নেতা।
প্রেসক্লাব সভাপতি আরিফ আলম দিপু এসময় বলেন,
সবাইকে নিয়েই আমরা চলতে চাই, নারায়ণগঞ্জের উন্নয়নে প্রেসক্লাব সর্বদা গুরুত্বপূর্ণ ভুমিকা রেখেছে, আগামীতেও যা অব্যাহত থাকবে।
এসময় সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম জীবন বলেন, প্রেসক্লাব সর্বদা ব্যবসায়ীদের পাশে থাকবে।
এসময় আরও উপস্থিত ছিলেন সহ-সভাপতি বিল্লাল হোসেন রবিন, যুগ্ম সম্পাদক আহসান সাদিক শাওন, কোষাধ্যক্ষ আনিসুর রহমান জুয়েল, কার্যকরী সদস্য আবু সাউদ মাসুদ, আব্দুস সালাম, একেএম মাহফুজুর রহমান, আফজাল হোসেন পন্টি উপস্থিত ছিলেন। #

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...