নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   বঙ্গসাথী ক্লাবের কোষাধ্যক্ষ প্রয়াত মামুন স্মরনে আলোচনা দোয়া   |   কুমিল্লা ও মেঘনা ইকোনমিক জোন সংযোগ সড়ক নির্মাণে অংশীজন সভা   |   পরিকল্পিত ষড়যন্ত্রের প্রতিবাদে মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ   |   সন্ত্রাস, নৈরাজ্য ও নাশকতার বিরুদ্ধে লড়াই করার লক্ষ্যে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত   |   পরিকল্পিত ভাবে দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে বিক্ষোভ সমাবেশ ও মিছিল   |   মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে তারেক জিয়া পরিষদের যোগদান   |   না’গঞ্জের ক্রীড়া সার্বিক উন্নয়ন ও আধুনিকায়ন সরকার কাজ করবে – মাহাবুব উল আলম    |   আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে মহানগর বিএনপির বিক্ষোভ মিছিল   |   নৈরাজ্যের প্রতিবাদে হাজী কামাল উদ্দিন’র নেতৃত্বে বিশাল বিক্ষোভ মিছিল    |   মেগা প্রকল্পের আড়ালে বিপুল পরিমান অর্থ পাচার করা হয়েছে – জাকারিয়া সুমন   |   নাসিকে নারীদের আত্মকর্মসংস্থানে সরঞ্জাম, পুষ্টি সহায়তা, সেলাই মেশিন বিতরণ   |   শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্রের ১৩৯তম শুভ আবির্ভাব দিবস উদযাপন   |   মহানগর ছাত্রশিবিরের উদ্যোগে জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা   |   ভূমিদস্যু দখল বন্ধ করে দেওয়া রাস্তাটি খুলে দিলেন ইউএনও – শিবানী সরকার   |   নিষিদ্ধ আ’লীগের অবৈধ মিছিলের প্রতিবাদে মহানগর বিএনপির বিক্ষোভ   |   শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান জাতীয়তাবাদী মহিলা দল প্রতিষ্ঠা করেছিলেন – সাখাওয়াত   |   ভূমি দৎসুদের বিরুদ্ধে মামলা করে জীবন বাঁচাতে এলাকা ছাড়াল আমির হোসেন    |   সুইচ গিয়ারসহ ৩ ছিনতাইকারি আটক   |   চাষাড়ায় শুভ হত্যাকাণ্ডের ২৪ ঘণ্টার মধ্যে রহস্য উদঘাটন গ্রেফতার ৩   |   বিরোধীদলীয় নেতার সঙ্গে বিকেএমইএ প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ ও বৈঠক
 প্রচ্ছদ   মহানগর   ত্বকী হত্যা মামলায়  পারভেজ নামে এক যুবক গ্রেপ্তার
এ নিয়ে পাঁচ আসামী গ্রেফতার / ত্বকী হত্যা মামলায়  পারভেজ নামে এক যুবক গ্রেপ্তার
  মহানগর || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৪

নারায়ণগঞ্জের খবর প্রতিবেদকঃ নারায়ণগঞ্জে চাঞ্চল্যকর মেধাবী ছাত্র তানভীর মুহাম্মদ ত্বকী হত্যা মামলার সম্পৃক্ততার অভিযোগে পারভেজ নামে  আরো এক যুবককে গ্রেপ্তার করেছে র‌্যাব-১১। এ নিয়ে এ ঘটনায় পাঁচ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃত ইয়ার মুহাম্মদ পারভেজ (৪৬) নারায়ণগঞ্জ শহরের চাষাঢ়া এলাকার আলী হোসেনের ছেলে।

র‍্যাব-১১ এর অধিনায়ক লেঃ কর্ণেল তানভীর মাহমুদ পাশা  জানান, সোমবার রাতে নারায়ণগঞ্জের চাষাড়া থেকে  ইয়ার মোহাম্মদ ওরফে পারভেজকে গ্রেপ্তার করা হয়। তিনি আরো বলেন, প্রাথমিকভাবে আমরা ত্বকি হত্যার ঘটনায় পারভেজের সম্পৃক্ততার তথ্য জানতে পেরেছি। যার কারনে তাকে আমরা গ্রেপ্তার করেছি। গ্রেপ্তার পর তাকে আদালতে প্রেরণ করা হয়। গ্রেফতারকৃত আসামী পারভেজের হার্ডে তিনটি ব্লক ও শারীরীক অসুস্থতার কারনে তার রিমান্ড চাওয়া হয়নি। এ বিষয়ে নারায়ণগঞ্জ আদলত পুলিশের পরিদর্শক আব্দুর রশীদ জানায়, আজ সকালে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট সাফিয়া শারমিনের আদালতে ত্বকী হত্যা মলার র‍্যাব ১১ তদন্তকারী কর্মকর্তা আসামী পারভেজকে হাজির করে। পরে আদালত শুনানী শেষে আসামীর অসুস্থতার কথা বিবেচনা করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। এর আগে গ্রেপ্তারকৃত কাজল হাওলাদার আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে।
মামুন ও শিপনকে তিন দিনের রিমান্ড মঞ্জুর করে কারাগারে পাঠানো হয়েছে। আর গ্রেপ্তারকৃত ড্রাইভার জামশেদকে ৫ দিনের রিমান্ডে দিয়েছে আদালত।
উল্লেখ্য, ২০১৩ সালের ৬ মার্চ বিকেলে বঙ্গবন্ধু সড়ক থেকে তানভীর মুহাম্মদ ত্বকীকে অপহরণ করে নির্মম নির্যাতন করে হত্যা করা হয়। একদিন পর ৮ মার্চ শীতলক্ষ্যায় মেলে ত্বকীর লাশ। ত্বকী হত্যার সাথে ওসমান পরিবারের সদস্যরা জড়িত আছেন বলে শুরু থেকে অভিযোগ করে আসছে তার পরিবার। তবে, দীর্ঘ সময় পেরিয়ে গেলেও এই হত্যকাণ্ডের তদন্ত শেষ করে আদালতে অভিযোগপত্র জমা দিতে পারেনি তদন্তকারী সংস্থা র‌্যাব। #

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

ফেইসবুকে আমরা

এ সম্পর্কিত আরো খবর...